ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

Share

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সারাদিন ভোটগ্রহণ হয়েছে। এতে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন নাহিদুল মোহাম্মদ। তিনি উত্তর প্যারিসের সাঁ দুনি শহর থেকে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’ (এলএফই)-এর প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়েছেন। একই শহর থেকে আরেক বাংলাদেশি সরুফ সদিউল নির্বাচন করে হেরে যান। তিনি সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন।

নাহিদুল মোহাম্মদ বলেন, ‘ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে।

এ নির্বাচনে বিজয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং এটি স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে।’
ফ্রান্সজুড়ে ৩৪ হাজার ৮৭৫টি কমিউন বা শহরে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। এটি ২০২০ সালের তুলনায় অনেক বেশি হলেও ২০১৪ সালের নির্বাচনের তুলনায় কম। তবে প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল।

এদিকে, ২২ মার্চ (রোববার) দ্বিতীয় দফায় ভোটগ্রহণের কথা রয়েছে। তবে ৫০ শতাংশের বেশি ভোটে নাহিদুলের প্যানেল জয়লাভ করায় এ এলাকায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে না।

জানা যায়, নাহিদুল বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়।

উল্লেখ্য, প্রথম দফার ফলাফলে ফরাসি রাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত দেখা যাচ্ছে।

জঁ লুক মেলনশোর অতি বাম রাজনৈতিক দল লা ফ্রঁন্স আনসুমিজ (এলএফই) এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‍্যালী (আরএন) কয়েকটি শহরে শক্তিশালী অগ্রগতি দেখিয়েছে। অন্যদিকে পরিবেশবাদী দল (ইকোলজিস্ট) কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপে পড়েছে।
দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে রোববার (২২ মার্চ)।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউ ইয়র্ক পুলিশে চার বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমীতে জমকালো অনুষ্ঠানে চার বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি সার্টিফিকেট গ্রহণ করেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন...

প্যারিসে ঈদের প্রস্তুতি: জামাত শেষে থাকছে আনন্দমেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্যারিসে প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি মুসলিম প্রবাসীরা। আগামী শুক্রবার (২০ মার্চ) প্যারিসের বিভিন্ন এলাকায় ঈদ...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন দিলেন বাইডেন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায়। হোয়াইট...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...