পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি

Share
Share

মালয়েশিয়া প্রবাসী প্রায় আড়াই লাখ বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় এ পর্যন্ত প্রায় এক বছরে এসব পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিতকরণ (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে যৌথভাবে সরাসরি পাসপোর্ট বিতরণ করে আসছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিতকরণ (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে যৌথভাবে সরাসরি এসব পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের ২৭ জানুয়ারি দেশটিতে অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব ৩১ ডিসেম্বর শেষ হলেও এর বৈধকরণ প্রক্রিয়া ৩১ মার্চ পর্যন্ত চলবে। এছাড়া ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে গিয়ে আটক ৩ রোহিঙ্গা : বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে গিয়ে তিন রোহিঙ্গা ধরা খেয়েছে। সোমবার তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম।

উল্লেখ্য, গত বছরের ২৭ জানুয়ারি মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব ৩১ ডিসেম্বর শেষ হলেও, এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত এবং ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বৈধকরণের সুযোগ কাজে লাগাতে, এ পর্যন্ত হাইকমিশন থেকে (এক বছরে) প্রায় আড়াই লাখ পাসপোর্ট বিতরণ করা হয়েছে বলে মঙ্গলবার ২৩ জানুয়ারি এই প্রতিবেদককে জানান হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

হাইকমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০ জানুয়ারি, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান কার্যালয় হতে বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস কার্যক্রম পরিচালনা করে।

এ কার্যক্রম পরিদর্শন করেন হাইকমিশনার মো. শামীম আহসান। এ সময় উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো. সাঈদুর রহমান ফারাজী এবং পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম পরিদর্শনকালে, হাইকমিশনার সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য আহ্বান জানান হাইকমিশনার। পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে তাদের কার্যালয় ব্যবহারের সুযোগ প্রদানের জন্য সিইও, সিবিএলকে আন্তরিক ধন্যবাদ জানান হাইকমিশনার।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd/other ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করতে হলে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ১৯ শতকের গর্ভপাত নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে৷ ১৮৬৪ সালের এক আইনে গর্ভপাতে সহায়তা করা চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুয়োগ রয়েছে৷...

মালয়েশিয়ায় প্রবাসীদের আইকন নীরব হোসেন

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন অজস্র বাংলাদেশি। তারা প্রতিনিয়ত মেধা আর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে করছেন সমৃদ্ধ। তাদেরই একজন...

ফ্রান্সে শুরু মিউনিসিপ্যাল নির্বাচন, অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা

ফ্রান্সজুড়ে শুরু হয়েছে স্থানীয় মিউনিসিপ্যাল নির্বাচন। দেশের বিভিন্ন শহর ও কমিউনে অনুষ্ঠিত এ ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। স্থানীয় প্রশাসনের...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...