কম খরচে বিদেশ ভ্রমণের ৫ পরামর্শ

Share
ভিনদেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচেটিয়া নাছ | বি: পেক্সেলস ডকটম
Share

বিশ্বাস করুন! কাপড়চোপড়, টুকিটাকি জিনিসপত্রে ঠাসা ভারী ব্যাগটা কাঁধে নেওয়ামাত্রই শরীরটা কেমন হালকা হালকা লাগে। মনে হয় কোনো ডায়েট কিংবা ব্যায়ামের ঝক্কি ছাড়াই এক লাফে ওজন কমে গেল অনেকখানি। ব্যাগ কাঁধে কোনো ভ্রমণে বেরোনোর মুহূর্তে এই অ্যাড্রিনালিন রাশ, এই রোমাঞ্চটা বোধ হয় সব পর্যটকই টের পান। তাই ডলারের দাম, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চোখ রাঙানি উপেক্ষা করে ভ্রমণপ্রেমীরা বেরিয়ে পড়েন ঠিকই।

ভিনদেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচেটিয়া না। ‘বাজেট ট্রাভেলার’ কথাটা আজকাল বেশ প্রচলিত। একটু বুদ্ধি খাটালে বাজেট অল্প হলেও আপনি আশপাশের কয়েকটা দেশ অন্তত ঘুরে আসতে পারবেন। এমনকি সে জন্য কোনো ট্রাভেল এজেন্সির ‘কম দামি প্যাকেজের’ অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই। আপনি নিজেই সবকিছুর বন্দোবস্ত করে ফেলতে পারবেন।

কম খরচে বিদেশ ভ্রমণের কয়েকটা উপায় জেনে নিই, চলুন।

টিকিট কাটুন আগেভাগে, চোখ রাখুন ওয়েবসাইটে
বিমানের টিকিট যত আগে কাটবেন, ভাড়া পড়বে তত কম। এ ছাড়া একেক এয়ারলাইনস একেক সময়ে ছাড় দেয়। এয়ারলাইনসগুলোর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে ছাড়ের খবর পেয়ে যাবেন।

অনেক সময় আপনাকে হয়তো ‘কানেক্টিং ফ্লাইট’ বেছে নিতে হতে পারে। তাতে যাত্রা একটু লম্বা হয়ে যাবে, ট্রানজিটে একটা বড় সময় অপেক্ষা করতে হবে, কিন্তু টিকিটটা পাবেন কম দামে।

ভ্রমণ করুন অমৌসুমে
একেক দেশে ভ্রমণের মৌসুম একেক সময়ে। যখন মৌসুম চলে, তখন বিমানের টিকিটের দাম থেকে শুরু করে হোটেল ভাড়া, সবই বেড়ে যায়। তাই চেষ্টা করুন অমৌসুমে ভ্রমণ করতে। থাইল্যান্ডে যেমন এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকের চাপ কম থাকে। মালদ্বীপে খরচ একটু কম থাকে মে থেকে আগস্ট পর্যন্ত। অন্যদিকে দুবাইতে যদি ঘুরতে যান রমজান মাসে, তাহলে খরচ কম পড়বে। দর্শনীয় জায়গাগুলোতে ভিড় কম পাবেন। আবার ভিন্ন একটা দেশে রমজান পালনের অভিজ্ঞতাও হবে। এভাবে ভ্রমণের সময়টা একটু এদিক–ওদিক করে নিলেই দেখবেন অনেক ক্ষেত্রেই টাকা বেচে যাচ্ছে।

কম খরুচে হোটেল, এয়ারবিএনবি
ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপালের মতো দেশগুলোতে মোটামুটি অল্প খরচেই আপনি হোটেল পেয়ে যাবেন। বুকিং ডটকম, অ্যাগোডা, গুগলের মতো প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি সরাসরি হোটেলের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। কখনো কখনো সরাসরি যোগাযোগ করলে দাম কিছুটা কম পড়ে। বন্ধুবান্ধব মিলে যদি ভ্রমণ করেন, হোটেলে না উঠে ‘ব্যাকপ্যাকারস হোস্টেল’গুলোতে উঠতে পারেন। নানা দেশের পর্যটকের সঙ্গে এক ঘরে থাকাও কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতা।

হোটেলের ভাড়া অনেকটাই নির্ভর করে জায়গার ওপর। যেমন ধরা যাক আপনি যদি থাইল্যান্ডের ফুকেটে বেড়াতে যান, পাতং সৈকতের যত কাছাকাছি থাকবেন, ভাড়া তত বাড়বে। বড় বড় শপিং মলগুলোর কাছাকাছি যেসব হোটেল, সেগুলোরও খরচ সাধারণত বেশি। তাই একেবারে পর্যটকদের কেন্দ্রগুলোতে না থেকে ৫–১০ মিনিটের হাঁটা দূরত্বে কোনো হোটেল বেছে নিন।

কোনো কোনো দেশে হোটেলের তুলনায় এয়ারবিএনবিতে খরচ বেশ কম পড়ে। এয়ারবিএনবিকে সহজ ভাষায় বলা যায় অল্প দিনের জন্য রেডি ফ্ল্যাট ভাড়া নেওয়ার একটি প্ল্যাটফর্ম। এয়ারবিএনবির ওয়েবসাইট বা অ্যাপ ঘাঁটলেই নানা রকম ফ্ল্যাটের খোঁজ পেয়ে যাবেন।

বিদেশে ভ্রমণে গেলে উবার, গ্র্যাব, ট্যাক্সি ব্যবহার না করে যতটা সম্ভব গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেমন পরিবহন পাস (এক ধরনের কার্ড) কিনে নিতে পারবেন। এই পাস ব্যবহার করেই এমআরটি, বাসসহ অধিকাংশ গণপরিবহনে চড়তে পারবেন।

শুধু গণপরিবহন ব্যবহার করেই কতটা সাশ্রয় করা সম্ভব, তার একটা উদাহরণ দিই। ধরুন আপনি মালদ্বীপে বেড়াতে গেছেন। মালে থেকে মাফুশি দ্বীপে যদি ব্যক্তিগত ব্যবস্থাপনায় স্পিডবোটে চড়ে যান, জনপ্রতি খরচ হবে ২৫ ডলার। অথচ ফেরিতে গেলে খরচ পড়বে মাত্র ৪–৫ ডলার। এক–আধ ঘণ্টা সময় বেশি লাগবে। তাতে কী? একটু বেশি সময় ধরেই নাহয় সাগরের সৌন্দর্য উপভোগ করলেন!

এশিয়ার দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে ইদানীং স্কুটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের মতো দেশগুলোতে মোটামুটি কম খরচেই স্কুটার ভাড়া করে নিতে পারবেন। যত বেশি দিনের জন্য ভাড়া নেবেন, খরচ পড়বে তত কম। স্কুটার ভাড়া করে নিলেও ঘোরাঘুরিটা অনেকটাই সাশ্রয়ী হয়ে যায়। অবশ্য তার জন্য আপনাকে স্কুটার চালাতে জানতে হবে আর আপনার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

প্রয়োজনীয় অ্যাপ
বিভিন্ন অ্যাপ আজকাল ঘোরাঘুরির ক্ষেত্রে বেশ কাজে লাগে। এসব অ্যাপে দর্শনীয় স্থানগুলোর টিকিট আপনি ‘বান্ডল প্যাকেজ’ হিসেবে কম খরচে কিনে নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায় ক্লুকের কথা। একেক দেশে বেড়ানোর ক্ষেত্রে ক্লুকে একেক রকম অফার পাবেন। তবে সব অফারই যে আপনাকে সবচেয়ে কম খরচের নিশ্চয়তা দেবে, তা নয়। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব ঘেঁটে যাচাই–বাছাইটা আপনাকেই করতে হবে। সব মিলিয়ে আপনার ‘রিসার্চ’ যত ভালো হবে, খরচ হবে তত কম।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

I Thought I’d Found a Cheat Code for Parenting

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

বাংলাদেশি কূটনীতিককে গ্রহণ করছে না বাহরাইন

প্রস্তাবিত বাংলাদেশ দূতকে গ্রহণ করছে না বাহরাইন। যদিও প্রায় ৬ মাস ধরে মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পদটি শূন্য অবস্থায় রয়েছে। কাউন্সেলর পদমর্যাদার একজন কূটনীতিক...

বাংলা ভাষার বন্ধনে মিলনমেলা

আসছে ভাষার মাস, ফেব্রুয়ারি। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল বাঙালির কাছে একটি গৌরবের দিন। ভাষা শুধু বাঙালির আত্ম-অন্বেষণই নয়, তৈরি...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাশে অনাগ্রহ উদ্বেগজনক: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

৫ জুলাই জাতীয় কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত হবে

বাংলাদেশের ইন্ড্রাস্ট্রি খাতে বিপুল পরিমাণ অপচয় হয় যা সার্বিক গুণমান উন্নয়ন ও...