জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

Share

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্যারিসের ১৬তম এরোনডিসমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাণী পাঠ করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি)। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বাণীও পাঠ করা হয়।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের ঋণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাণীতেও এ গণঅভ্যুত্থানের তাৎপর্য ও মাহাত্ম্য তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দূতাবাস জানায়, ৫ আগস্ট (বুধবার) প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসংক্রান্ত কনসুলার সেবা সীমিত আকারে পরিচালিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দিবসের কর্মসূচি একদিন আগে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এমএ রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, ইফতেশাম চৌধুরী, মনোয়ার পাটোয়ারী, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Share

সর্বশেষ সংযোজন

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র)...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

তৃতীয়বারের মতো ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

তৃতীয়বারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা ফাতিমা নাজনীন প্রিসিলা। সামাজিক কাজে অবদানের জন্য এবং একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে তৃতীয়বারের...

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করেছেন। আজ...

Related Articles

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড়...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন: ৬ মাসে ট্রাভেল পাস ৬,৮৫৩

মালয়েশিয়ায় আইনি জটিলতা, শ্রম বিরোধ ও অভিবাসনসংক্রান্ত নানা সমস্যায় পড়া বাংলাদেশি প্রবাসীদের...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য
দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে ‘অস্বস্তি’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা...