ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর বর্ণাঢ্য গ্র্যান্ড ওপেনিং নিউজার্সীর টটোয়ায়

Share
নিউজার্সীর টটোয়ায় ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর বর্ণাঢ্য গ্র্যান্ড ওপেনিং করছেন প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েগ
Share

নিউইয়র্কে সাফল্যের ধারাবাহিকতায় এবার নিউজার্সীর টটোয়ায় ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর বর্ণাঢ্য গ্র্যান্ড ওপেনিং হয়েছে। ২৭ জানুয়ার শনিবার টটোয়ার ৬৩ ইউনিয়ন বোলেভােের্ড বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে বাঙালি মালিকানাধীন অন্যতম আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর নিউজার্সী শাখা। এটি তাদের ৪র্থ শাখা। প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েগ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নতুন এই শাখা অফিসটি।

ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর সিইও আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েগ। বিশেষ অতিথি ছিলেন প্যাটারসনের কাউন্সিলম্যান শাহিন খালিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর কো-সিইও এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট আব্দুল ওয়াহাব চৌধুরী জামিসহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর সিইও আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি এবং কো-সিইও আব্দুল ওয়াহাব চৌধুরী জামি আগত অতিথিদের স্বাগত জানান।

নিউজার্সীতে বাঙালীদের প্রাণকেন্দ্র প্যাটারসনে ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর শাখা উদ্বোধনে বাঙালী কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। অফিসটি পেয়ে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। উপস্থিত কমিউনিটি নের্তৃবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, সেবার মাধ্যমে ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং কমিউনিটিতে ব্যাপক সুনাম কুড়িয়েছে। তাদের প্রত্যাশা নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা সহ সংশ্লিষ্ট সকল সেবার নিশ্চয়তা থাকবে এখানে।

ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর সিইও আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি বলেন, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় নিউজার্সীতে ৪র্থ শাখা যাত্রা শুরু করলো। প্রবাসী বাংলাদেশীদের সেবায় প্রতিষ্ঠানটি গড়তে পেরে মহান আল্লার নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, নিউইয়র্কে ইনকাম ট্যাক্স সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং দীর্ঘদিন ধরে নিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটিতে সেবা দিয়ে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এখন থেকে ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর সকল সেবা প্রদান করা হবে এ অফিস থেকে।

ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর কো-সিইও আব্দুল ওয়াহাব চৌধুরী জামি জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর নিউজার্সীতে শাখা খোলার সিদ্ধান্ত নেন তারা। তিনি জানান, অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাদেরকে নিউজার্সীতে শাখা খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের প্রত্যাশা পূরণে কমিউনিটির সেবায় নিউজার্সী শাখাটি কাজ করে যাবে।

আব্দুল ওয়াহাব চৌধুরী জামি জানান, ট্যাক্স সিজন উপলক্ষে নিউজার্সী শাখাটি প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকদের সেবায় খোলা থাকবে। শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে।

কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তাদের নিউজার্সী শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি বলে গভীর দু:খ প্রকাশ করেন। অফিস সংক্রান্ত যে কোন বিষয়ে তাদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। নিউজার্সী অফিস : ৬৩ ইউনিয়ন বোলেভার্ড, টটোয়া, নিউজার্সী, যুক্তরাষ্ট্র। ফোন: ৬৪৬-২৯৫-৩৮১১। www.dynamicsrv.com

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

৩ ফেব্রুয়ারী রোমের তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব

আগামী ৩ ফেব্রুয়ারী রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রোমের...

The Best Place to Celebrate Birthday and Music

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...