কুয়েতে প্রবাসী বাংলাদেশী প্রকৌশলীদের মিলন মেলা

Share

দিনব্যাপী আনন্দ-উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো কুয়েতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের পিকনিক এবং ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান। শুক্রবার হিজিল অঞ্চলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আই ই বি) কুয়েত চ্যাপ্টার এর সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বিশেষ অতিথি ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান-উজ-জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হেবজু, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, কুয়েত চ্যাপ্টারের সকল নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গসহ সুধীজনেরা।

কুয়েতে ১৯৯০ থেকে আই ই বি কুয়েত চ্যাপ্টার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নেতৃবৃন্দদের পরিবাররা বলেন একই দেশে বাস হলেও কর্মব্যস্ততার কারণে এক জনের সাথে আরেক জনের দেখা হয় না বছরে একবার। এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক এবং কর্ম জীবনের খবরা খবর একে অপরের সাথে শেয়ার করা যায়।

অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বল নিক্ষেপ, বালিশ খেলা, র‌্যাফল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন। এছাড়া গৃহীনিদের তৈরী নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতাহার আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাহেদ ফারুক সিনহা, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share

সর্বশেষ সংযোজন

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র)...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ডেমোক্রেটিক প্রাইমারি: নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাাচিত

আমেরিকার ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে এবার নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটির মেম্বার পদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি রাজনীতিবিদ আবু জাফর মাহমুদ। আমেরিকায় দীর্ঘদিন...

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ড. মাযহারুল তালুকদার ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। রবিবার (৮ ডিসেম্বর) এ...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...