ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

Share

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটিতে অবস্থান করা বাংলাদেশিরাও জানিয়েছেন উদ্বেগ। যদিও ফরাসি কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

ফরাসি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকা সফর শেষে ফিরছিল এমভি হন্ডিয়ুস নামের একটি ক্রুজ জাহাজ। যাত্রাপথে কয়েকজন যাত্রীর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিলে তাদের নেওয়া হয় বিশেষ পর্যবেক্ষণে। পরে এক ফরাসি নাগরিকের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হলে দ্রুত আইসোলেশনে পাঠানো হয় তাকে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সান্তে পুবলিক ফ্রঁস জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা যাত্রী, জাহাজকর্মী এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের রাখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণে। সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে চালানো হচ্ছে কনট্যাক্ট ট্রেসিং কার্যক্রম।

ফ্রান্সে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করায় বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা, গুদাম, নির্মাণ বা খাদ্য সংরক্ষণ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত, তারা স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়িয়েছেন সতর্কতা।

প্যারিসে বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানান, ফরাসি গণমাধ্যমে খবর প্রকাশের পর কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হলেও এখন পর্যন্ত আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর দিচ্ছেন গুরুত্ব।

বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফরাসি প্রশাসন ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল, মূত্র বা লালার মাধ্যমে ছড়ায়। সংক্রমিত পরিবেশের ধুলোবালি বা শুকনো বর্জ্যের ক্ষুদ্র কণা বাতাসে ভেসে শরীরে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। সাধারণত এই ভাইরাস সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। তবে চলমান ঘটনায় শনাক্ত হওয়া ভাইরাসের ধরন নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছেন বিশেষজ্ঞরা।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সর্তকতা

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের সরকারের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। ফলে সরকারি নিয়ম অনুযায়ী, দেশটিতে নারী...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

চারটি ভিসার ফি বৃ‌দ্ধি, ব্রিটিশ বাংলাদেশি ক‌মিউনিটি‌তে তীব্র প্রতিক্রিয়া

ব্রিটেনে বিদেশি পাস‌পোর্টধারী‌দের বাংলা‌দেশ ভ্রম‌ণের জন্য ভিসা ফি মাত্র এক দি‌নের নো‌টি‌শে ৪৬ ইউরো থেকে বাড়িয়ে৭০ ইউরো করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্যই একই...

Related Articles

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...