দেশের পররাষ্ট্রনীতি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি: এফএসডিএস

Share

দেশের কূটনৈতিক অবস্থান দৃঢ় করতে পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) কর্তৃক আয়োজিত ‘বর্তমান মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের টিকে থাকা: অসম সহনশীলতা, আঞ্চলিক পুনর্গঠন এবং বৈশ্বিক বিপর্যয়ের যুক্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করা হয়। নিজেদের গবেষণা কার্যালয়ে এ অনানুষ্ঠানিক সভার আয়োজন করে এফএসডিএস। এতে বক্তারা দেশের কূটনৈতিক অবস্থান এবং পররাষ্ট্রনীতি নিয়ে নানা পর্যালোচনা তুলে ধরেন।

তারা বলেন, জনগণের প্রত্যাশাই একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি এবং সেই জনসমর্থনের ভিত্তিতেই কূটনৈতিক অবস্থানকে দৃঢ় করতে হবে। সার্বভৌম স্বায়ত্তশাসন কার্যকরভাবে প্রয়োগ না করলে কার্যকর কূটনীতি সম্ভব নয়, তাই নিজের স্বার্থে দৃঢ়ভাবে দাঁড়ানো জরুরি। ভূ-রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলেও সেগুলো চিহ্নিত করে ধীরে ধীরে নিজেদের পক্ষে কাজে লাগাতে হবে এবং নির্ভরশীলতা কমিয়ে বিকল্প পথ খুঁজতে হবে। একই সঙ্গে নীতিনির্ধারণে খোলামেলা আলোচনা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে একটি কার্যকর ও আত্মবিশ্বাসী রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে পারে।

এফএসডিএসের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এফএসডিএসের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সেক্রেটারি জেনারেল ড. ইশারফ হোসেন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. শাফায়াত আহমেদ।

আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) একেএম হুমায়ুন কবীর, ওসমানী সেন্টারের পরিচালক কমোডর (অবঃ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল মোস্তাফিজুর রহমান, এয়ার কমোডর (অবঃ) শফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মঞ্জুর কাদের, এআইইউবি’র রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ড. জাহিদুল ইসলাম খান, সাংবাদিক সাবেদীন ইব্রাহিম, তরুণ রাজনীতিবিদ ও গবেষক আলাউদ্দীন মোহাম্মদ, আইপিজিএডি’র রিসার্চ ফেলো সৈয়দ রাইয়ান আমির, আইইউবি’র শিক্ষক ও গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান এবং এফএসডিএসের গবেষণা সহকারী মো: মিনহাজুল ইসলাম ।

আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার আঞ্চলিক প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয়ে গভীর গবেষণা ও দায়িত্বশীলতার উপর বক্তারা জোর দেন। তারা মনে করেন, পররাষ্ট্রনীতিকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি শক্তিশালী ও কার্যকর কূটনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি। এ প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈদেশিক নীতির উদাহরণ তুলে ধরে তারা বলেন, তার কূটনীতির মূল ভিত্তি ছিল জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, যা বর্তমান সময়েও প্রাসঙ্গিক।

বর্তমান যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের দুর্বল দিক পর্যালোচনা করে কেউ কেউ উল্লেখ করেন, বৈশ্বিক ভূরাজনীতির জটিল সমীকরণে রাষ্ট্রের অনিবার্য বাধ্যবাধকতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। শুধুমাত্র জনসমর্থন বা জনদাবীর কারণেই রাষ্ট্র সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না, এখানে কৌশলগত বাধ্যবাধকতা ও রাষ্ট্রীয় স্বার্থের ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে ট্রাভেল এজেন্ট মালিকদের সংগঠন আটাবের সংবাদ সম্মেলন

এয়ার লাইন্সের টিকেট ক্রয় কিংবা ভ্রমন সংক্রান্ত যেকোন প্রয়োজনে আটাব এনলিস্টেড প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়ার আহবান জানিয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ট্রাভেল মালিকদের সংগঠন...

সিডনিতে ড. অরূপ রতন চৌধুরীকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক.-এর ‘গুণীজন সংবর্ধনা–২০২৬’। একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, দন্তচিকিৎসক, রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক ড....

মালয়েশিয়া শ্রমিক পাঠাতে ৫ গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ, ১৩ কোম্পানির বিরুদ্ধে মামলা

সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান,...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...