চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি

Share

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালিতে চীনের আধিপত্য বিস্তার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এই প্রণালিকে একটি দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার ফায়দা নিতে পারে বেইজিং। ভারতের শীর্ষস্থানীয় বিনিয়োগ বিশেষজ্ঞ এবং মারসেলাস ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জি সম্প্রতি এই গভীর সংকটের বিষয়ে সতর্ক করেছেন। খবর এনডিটিভির।

সৌরভ মুখার্জি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন ও ইরান হাত মিলিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিতে পারে। তিনি একে চীনের জন্য একটি ‘টেলরিক্যাল ক্যু’ বা কৌশলগত অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন। তার মতে, চীন এখন এই পরিস্থিতিতে সরাসরি প্রবেশ করবে। তারা ইরানের সাথে মিত্রতা করে নিশ্চিত করবে যেন বিশ্বের তেলের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে থাকে। এটি কোনো স্বল্পমেয়াদী উত্তেজনা নয়, বরং কৌশলগত ক্ষমতার লড়াই যা আগামী কয়েক মাস ধরে চলতে পারে।

কার্নেগির বিশেষজ্ঞ আবদুল্লাহ বাবদ মনে করেন, উপসাগরীয় তেলের ওপর চীনের নির্ভরতা এখন কৌশলগত উচ্চাকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হিসেবে হরমুজ দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা বেইজিংয়ের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে। ইতিমধ্যে চীন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে এবং ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে এই টানাটানি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌরভ মুখার্জি ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, তেলের দাম বাড়লে ভারতের আমদানিব্যয় বহুগুণ বেড়ে যাবে। রুপির মান আরও দুর্বল হওয়া এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং কর্মসংস্থানের ধীরগতির কারণে বিনিয়োগের বাজারে বড় ধস নামতে পারে।

এদিকে সংকটের আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, আগামী মঙ্গলবার হবে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ধ্বংসের দিন। তিনি বলেন, হারামজাদারা, হয় প্রণালি খুলে দাও, না হয় নরকে পচতে তৈরি হও।

পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্ত মার্কিন পরিবারগুলোকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। বেইজিং যেভাবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও পাকিস্তানে বন্দর এবং অবকাঠামো খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, তাতে হরমুজ প্রণালিতে চীনের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। ভারতের মতো তেল-নির্ভর দেশগুলোর জন্য এটি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসী সেলকে কার্যকর করা হবে : শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সব সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমি দীর্ঘদিন প্রবাসে...

পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি

মালয়েশিয়া প্রবাসী প্রায় আড়াই লাখ বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় এ পর্যন্ত প্রায় এক বছরে এসব পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন।...

এরিজোনায় বাংলাদেশিদের সহিংসতা-বিরোধী মানববন্ধন

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে এরিজোনা প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছে। এরিজোনার ফিনিক্স শহরের উপকন্ঠে অন্যতম বাণিজ্যকেন্দ্র চ্যান্ডলার এর ডাউন টাউনে অনুষ্ঠিত এই...

Related Articles

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...