হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যে সমঝোতার আশা মার্কিন অর্থমন্ত্রীর

Share

হরমুজ প্রণালি আবার চালুর বিষয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যেই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এমন চুক্তি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফিরবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা পণ্যবাহী জাহাজগুলোর চলাচল স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার মার্কিন বার্তাসংস্থা সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয়, আজ (মঙ্গলবার) অথবা আগামীকাল (বুধবার) হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। এর মাধ্যমে চলমান উত্তেজনাও আরও স্থিতিশীল অবস্থার দিকে যেতে পারে।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, সম্ভাব্য চুক্তির আওতায় ইরানকে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, জাহাজগুলো স্বাধীনভাবেই চলাচল করতে পারবে।’

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি খুলে যেতে পারে। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তবে যুক্তরাষ্ট্রের এমন আশাবাদের বিপরীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে এমন দাবি নাকচ করে এসেছে। একই সময়ে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

স্কট বেসেন্টের মতে, হরমুজ প্রণালি পুনরায় সচল হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং দামও কমে স্থিতিশীল অবস্থায় ফিরতে পারে। বর্তমানে ওই গুরুত্বপূর্ণ নৌপথে শত শত তেলবাহী ও পণ্যবাহী জাহাজ আটকে আছে বা যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছে। চুক্তি হলে এসব জাহাজের চলাচল পুনরায় শুরু হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ‘গত কয়েকদিন পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকলেও আমরা বেশ কয়েকটি জাহাজকে নিরাপদে বেরিয়ে যেতে দেখেছি। তাই আমি আশা করছি, জ্বালানির দাম আবার কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা গোটা বিশ্বের জন্যই ইতিবাচক হবে।’

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

স্বচ্ছ তদন্তে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কথা বললেন রূপা ও আপসানা

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান...

সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

চলচ্চিত্র জগতে তার অল্প সময়ের অভিনয় জীবনেই চমক সৃষ্টি করেন নবীন অভিনেতা রাজুব ভৌমিক। সম্প্রতি তিনি "পাশা" চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪...

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ...