যুক্তরাষ্ট্রে অসহনীয় ঠান্ডায় ৫৫ জনের মৃত্যু

Share

যুক্তরাষ্ট্রে হাড় কাঁপানো শীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১০টি রাজ্যে এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৩৪ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছালে জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। মেমফিস, টেনেসির বাসিন্দাদের প্রতি সব সময় পানি ফোটানোর জন্য আহ্বান জানানো হয়েছে এবং নিউইয়র্কের বাসিন্দাদের রাস্তাঘাটে চলাফেরায় বিপজ্জনক কালো বরফের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে । নিউইয়র্কে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার চাইতেও শীতল আবহাওয়া বিরাজ করছে। এ ছাড়া বাল্টিমোর ও রাজধানী ওয়াশিংটন ডিসিতেও চলছে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ। খবর গার্ডিয়ানের।

https://www.facebook.com/NRBGTV/videos/1836567033442409

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং মধ্য-পশ্চিমাঞ্চলে বিরাজ করছে নিম্ন তাপমাত্রা। এ ছাড়া প্রচণ্ড তুষারপাত ও বরফ ঝড় হচ্ছে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে। সেই সঙ্গে চলছে হিমশীতল বৃষ্টি ও বাতাসের তাণ্ডব।

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচণ্ড ঠান্ডায় ও সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুধু টেনেসিতেই মারা গেছে ১৯ জন। মেমফিসে এতটাই তুষারপাত হয়েছে, সরবরাহ লাইনে পানি দেওয়া যাচ্ছে না। এখানকার চার লাখেরও বেশি বাসিন্দাকে পানি ফুটিয়ে পান করতে বলা হয়েছে। এ ছাড়া আরও ১০টি কাউন্টিতে পানি ফুটিয়ে পান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, চরম ঠান্ডা আবহাওয়ার কারণে পশ্চিম ভার্জিনিয়াতে অধিবাসীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার বিষয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া ওরেগনের উপকূলীয় এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের তুষার ঝড়ের পর এই ঘোষণা দেওয়া হয়। সেখানে আরও তুষারপাত ও পরে বরফ গলে পানির প্রবাহের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

The Supreme Court Has a Perfectly Good Option in Most Divisive

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

কায়রো আন্তর্জাতিক বইমেলায় ৭০ দেশের অংশগ্রহণ

প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানীর নিউ কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ৫৫তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। দেশি-বিদেশি দর্শনার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও...

হাসিনার কোনও বক্তব্যকে সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বক্তব্যকেই সমর্থন করে না ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড়...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...