গণমাধ্যমের স্বাধীনতা সূচকে পেছাল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Share

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৬৩তম। এর ঠিক দুই ধাপ ওপরে আছে ভারতের অবস্থান। তালিকায় দেশটির অবস্থান ১৬১তম। বাংলাদেশের মতো এবার এই সূচকে পিছিয়েছে যুক্তরাষ্ট্রও। গতবার দেশটির অবস্থান ৪২তম থাকলেও এবার ৪৫তম অবস্থানে রয়েছে জো বাইডেনের দেশ।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদআউট বর্ডার্সের ২০২৩ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তাদের গবেষণা প্রতিবেদন বলেছে, এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৯০তম হয়ে সবার ওপরে আছে ভুটান। এ ছাড়া নেপাল ৯৫, মালদ্বীপ ১০০ ও শ্রীলঙ্কা ১৩৫তম। এই তালিকায় আফগানিস্তান ১৫৬তম থেকে এবার ১৫২তম স্থানে উঠে এসেছে। আর গতবার পাকিস্তানের অবস্থান ছিল ১৫৭। এবার স্বাধীন গণমাধ্যম সূচকে সাত ধাপ এগিয়েছে এ দেশটি।

সংস্থাটির প্রকাশিত তালিকায় ১৮০তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। চীন রয়েছে ১৭৯ নম্বরে। আর ১৭৮ নম্বরে রয়েছে ভিয়েতনাম।

বরাবরের মতো এবারও গণমাধ্যম স্বাধীনতা সূচকে সবার ওপরে রয়েছে নরওয়ে। গতবার দেশটির স্কোর ছিল ৯২ দশমিক ৬৫। এবার স্কোর বেড়ে হয়েছে ৯৫ দশমিক ১৮। চার ধাপ এগিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। চারে সুইডেন এবং পাঁচে রয়েছে ফিনল্যান্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি ৩১টি দেশে ‘খুবই গুরুতর’, ৪২টিতে ‘কঠিন’, ৫৫টিতে ‘সমস্যাজনক’ এবং ৫২টি দেশে ভালো বা ‘সন্তোষজনক’। সাংবাদিকতার পরিবেশ প্রতি ১০ দেশের মধ্যে সাতটিতেই ‘খারাপ’ এবং মাত্র তিনটিতে সন্তোষজনক। আর গতবছর ১৬২তম অবস্থানের বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩। এবার সেই স্কোর হয়েছে ৩৫ দশমিক ৩১।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে...

জামায়াত-শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত-শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে তিনি জানান। আজ মঙ্গলবার সচিবালয়ে...

বাহরাইনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায়...

Related Articles

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য...

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...