সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে চট্টগ্রাম বিভাগে, কম রংপুরে

Share
Share

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ, অর্থাৎ প্রবাসী আয় বা রেমিট্যান্স সবচেয়ে বেশি আসে চট্টগ্রাম বিভাগে। জাতীয় পর্যায়ে প্রবাস আসী গ্রহণকারী খানা বা পরিবাগুলোর অধিকাংশই (৩৫.২ শতাংশ) চট্টগ্রাম বিভাগে বসবাস করে।

বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্‌স ২০২২ অনুসারে, ২০২২ সালে দেশের মোট ১৫.৩ শতাংশ খানা বা পরিবার প্রবাসী আয় গ্রহণ করেছে।

জরিপ বলছে, প্রবাসী আয় গ্রহণে চট্টগ্রাম বিভাগের পরের অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ (৩০.৫ শতাংশ) ও সিলেট বিভাগ (১০.১ শতাংশ)।

আর রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের ক্ষেত্রে সবচেয়ে কম অবদান রংপুর বিভাগের, মাত্র ২.৪ শতাংশ।

জরিপে দেখা গেছে, প্রবাসী আয় গ্রহণকারী পরিবারগুলো মূলত পল্লি অঞ্চলকেন্দ্রিক। পল্লি অঞ্চলের ১৬.৬ শতাংশ পরিবার রেমিট্যান্স গ্রহণ করেছে। সিটি করপোরেশন এলাকায় এ হার ৮.৭ শতাংশ এবং পৌরসভা বা অন্যান্য শহরাঞ্চলে তা ১২.৫ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, প্রবাসী আয় প্রবাহ বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। কারণ প্রবাসী আয় বৈদেশিক লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জাতীয় সঞ্চয় ও টাকার হাতবদলের মাত্রা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ ৩৯-এর তথ্য অনুসারে, নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান সপ্তম।

২০২৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২১.৯২ বিলিয়ন ডলার। এর আগে ২০২২ সালে ১২ মাসে রেমিট্যান্স এসেছিল ২১.২৯ বিলিয়ন ডলার।

এছাড়া এ বছরের জানুয়ারিতে ২.১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। আর ২০২৩ সালের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ১.৯৮ বিলিয়ন ডলার।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

ছোট্ট তমাল — ইশতিয়াক রুপু

হাঁটা পথে ঘাস দেখি না, স্মৃতির খেরো খাতা ! পথের পাশে রথ দেখি না দেখি সবুজ পাতা। রাত জুড়ে বৃষ্টি গান দেহে জমে...

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সোমবার (৬ এ‌প্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নিয়েছে।...

Related Articles

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

দেশের পররাষ্ট্রনীতি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি: এফএসডিএস

দেশের কূটনৈতিক অবস্থান দৃঢ় করতে পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি।...

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...