চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

Share
Share

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি শুক্রবার (১৭ এপ্রিল) চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না’ (ইউএসটিসি) পরিদর্শন করেছে।

সফরের শুরুতেই প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা কেন্দ্রগুলো ঘুরে দেখে এবং আধুনিক শিক্ষা অবকাঠামো ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশন’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক দপ্তরের প্রতিনিধি এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে রয়েছেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. আসাদুজ্জামান রিপন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, খায়রুল কবির খোকন ও মোস্তাফিজুর রহমান বাবুলসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শুরুতে অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, “শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।” তিনি আরও জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

সংসদ সদস্য সাঈদ আল নোমান চীনকে “বর্তমান বিশ্বের উদ্ভাবনের কেন্দ্র” হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন। অন্যদিকে, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিকভাবে সুপরিচিত ইউএসটিসি চীনের মর্যাদাপূর্ণ ‘সি-৯ লিগ’-এর একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ‘নেচার ইনডেক্স’ অনুযায়ী গবেষণায় এই প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র‍্যাঙ্কিংয়েও এটি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাওহা বিন মেজবা। এ ছাড়া আশরাফুল ইসলাম রাকিব, আবদুল্লাহ আল আলিফ এবং তৌফিকুর রহমান প্রযুক্তি আদান-প্রদান ও গবেষণা বিষয়ে আলোচনা করেন। সফরের শেষ পর্যায়ে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।...

পুনঃনিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে পুনঃনিয়োগ পেলেন মোঃ আবু জাফর রাজু। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে। শিক্ষানুরাগী, সমাজসেবক...

‘ক‌্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ-সুইডেন একসঙ্গে কাজ করবে’

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বাড়ানা ও রপ্তানি আয় বাড়ানোসহ কর্মসংস্থান তৈরি এবং ফাইভজি প্রযুক্তিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে প্রয়োগ করা যায়...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে।...

বিদেশে গাড়ি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপাগল মোশাররফ হোসেন খান চৌধুরী। পড়ালেখা বেশিদূর করতে পারেননি অর্থাভাবে। সংসারে সচ্ছলতা...

‘অ্যাড মানি’ সেবায় নতুন নিয়ম আনল বাংলাদেশ ব্যাংক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে...

রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি ‎​

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...