জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ ৫.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

Share

আগের সব রেকর্ড ভেঙে, জানুয়ারিতে ৫.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে আগের তিন মাসে রপ্তানি কমার পর হয়েছে এই অগ্রগতি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে একক মাসের হিসাবে সর্বোচ্চ ৫.৩৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির রেকর্ড হয়েছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যমতে, জানুয়ারিতে মোট রপ্তানির ৮৮ দশমিক ৯ শতাংশ ছিল তৈরি পোশাক পণ্য।

এছাড়া, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটপণ্য, কৃষিপণ্য, ফুটওয়্যার ও তুলা থেকে উৎপাদিত পণ্য রপ্তানিতেও হয় ইতিবাচক প্রবৃদ্ধি। তবে হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য, হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানিতে আগের বছরের এ সময়ের তুলনায় প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে গেছে।

রপ্তানিকারকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করায় সার্বিক রপ্তানি নতুন এ উচ্চতায় পৌঁছেছে। এসব দেশের অধিকাংশই আর সুদহার বাড়াচ্ছে না, এবং তাদের মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সরকার বেশিরভাগ পোশাক পণ্য রপ্তানিতে সরকার নগদ সহায়তা প্রত্যাহার করেছে, এবং এবং বাদবাকী পণ্যে তা হ্রাস করেছে। তাই অনুকূল এসব আভাস সত্ত্বেও– বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কা করছেন রপ্তানিকারকরা।

চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে বাংলাদেশ থেকে ৩৩.২৬ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩০.২৪৪ বিলিয়ন ডলার। অর্থাৎ সামগ্রিক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫২ শতাংশ।

জানুয়ারিতে পোশাক খাতের রপ্তানি আয় ১২ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৪.৯৭ বিলিয়ন ডলার হয়েছে।

চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম সাত মাসে ২৮.৩৬ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি হয়েছে পোশাক খাতের রপ্তানিতে। আগের অর্থবছর যা ছিল ২৭.৪১ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এরমধ্যে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১৬.১৭ বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। আর ২ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধির সুবাদে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১২.১৮ বিলিয়ন ডলারের।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান টিবিএসকে বলেন, ডিসেম্বরে যাওয়ার কথা ছিল এমন কিছু চালান জানুয়ারি মাসে রপ্তানি হয়। পশ্চিমা দেশগুলোয় বড়দিনের ছুটির কারণে এই দেরী হয়।

এহসান জানান, বর্তমানে তাঁরা গ্রীষ্মকালীন পোশাক রপ্তানি করছেন।

তিনি আরও উল্লেখ করেন, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-ভুক্ত দেশগুলোতে ২০২৪ সালে মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ২০ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ২০ শতাংশ হওয়ার আশা করা হচ্ছে। এসব বিষয় আগামী দিনগুলোতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়ক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ডাচ ফ্যাশন ব্র্যান্ড জি স্টার র’ এর আঞ্চলিক পরিচালন ব্যবস্থাপক শফিউর রহমান বলেন, পশ্চিমা দেশগুলোয় গ্রীষ্মকালীন পোশাক বিক্রি এখন থেকেই শুরু হয়ে গেছে, কারণ মার্চ থেকে তাপমাত্রা উঠানামা করার পূর্বাভাস রয়েছে।

তিনি জানান, গতবছর পশ্চিমা দেশগুলোর যেসব খুচরা বিক্রেতা ব্র্যান্ড নেতিবাচক প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছিল, এবছর তারা ব্যবসা ধরার চেষ্টা করবে। জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও অর্থের সঞ্চালন থাকবে, যা তাদের ব্যবসা বাড়ানোর সহায়ক হবে।

চলতি বছরের শেষ ছয় মাসে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা আরও কার্যাদেশ পাবেন বলে আশাপ্রকাশ করেন শফিউর। এসময় ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মকালের জন্য পোশাক রপ্তানির অর্ডার পাবেন তাঁরা।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-র সভাপতি ফারুক হাসান গত সপ্তাহে টিবিএসকে বলেছিলেন, ‘গতিমন্থরতা কাটিয়ে অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করায়– গত নভেম্বর থেকেই বেশিরভাগ পশ্চিমা বিক্রেতাদের সেলস ভালো হচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে, বড়দিন, বক্সিং ডে ও সাইবার মানডের মতো কিছু উৎসব- আয়োজনকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বজুড়ে পোশাকের বিপণীগুলোর বিক্রিবাট্টা ভালো হয়েছে।”

উৎসবকালীন এই বিক্রিতে তারা আগের মজুত খালি করে ফেলেছে বলেও জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, “জানুয়ারিতে তাঁদের বিক্রিতে প্রবৃদ্ধি হওয়ায়, আমাদের রপ্তানিও ভালো হয়েছে।”

ইউরোপে মূল্যস্ফীতি কমার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এতে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে। গত এক বছরে তারা সফলভাবেই নিজেদের মজুত খালি করতে পেরেছে। অর্ডার বাড়াতে ইতোমধ্যেই কিছু বায়ার আমাদের রপ্তানিকারকদের সাথে আলোচনা করছেন।”

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে বৈশ্বিক ক্রেতাদের কার্যাদেশ বাড়ার আশা করছেন রপ্তানিকারকরা, কিন্তু সম্প্রতি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা প্রত্যাহারের ঘটনা– এ ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ফারুক হাসান।

বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান কচি বলেন, গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাক রপ্তানি আশানুরূপ হচ্ছে না, তবে নতুন বাজারগুলোয় ভালো হচ্ছে। তবে সরকার হঠাৎ করেই তিনটি নতুন বাজারে রপ্তানিতে নগদ সহায়তা বন্ধ করে দেওয়ায়– এসব বাজারে প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হবে।

তিনি জানান, নগদ সহায়তার বিষয়ে রোববার তাঁরা অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। “অর্থমন্ত্রীকে আমরা পোশাক রপ্তানিতে নগদ সহায়তা পুনর্বহাল করার অনুরোধ করেছি। কারণ, ৭০ শতাংশ আইটেম-ই এই সুবিধা থেকে বাদ পড়ায়– কারখানা মালিকদের জন্য টিকে থাকাই কঠিন হবে।”

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

নাভার নতুন সহ-সভাপতি হলেন শেখ গালিব রহমান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (নাভা) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্র কনস্যুলার সেবা চালু এ সপ্তাহে

ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে চলতি সপ্তাহে কনস্যুলার সেবা চালু করবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...