প্রবাসীদের সমস্যা সমাধানে আসছে ‘প্রবাসবন্ধু কল সেন্টা

Share

প্রবাসী বাংলাদেশিরা যেকোনো সমস্যায় এখন থেকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সরাসরি ফোন করতে পারবেন। বিদেশে থাকা অবস্থায় প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ চালু করতে যাচ্ছে। এ জন্য একটি নির্দিষ্ট নম্বরও ঠিক করা হয়েছে। সেটি হলো ০৯৬৫৪৩৩৩৩৩৩। আগামীকাল সকাল নয়টায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কল সেন্টারের উদ্বোধন করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সৌদি আরব, মালয়েশিয়া ও জর্ডানে বসবাসরত কমপক্ষে ২৫ লাখ প্রবাসী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে সব দেশের জন্য এটি চালু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এই কল সেন্টার করছে।

কল সেন্টারের মাধ্যমে প্রবাসে থাকা কর্মীরা সরাসরি তাঁদের যেকোনো অভিযোগ, পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা, মৃতদেহ পরিবহন ও দাফনসংক্রান্ত বিষয়, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মেধাবী সন্তানদের বৃত্তি, আইনগত তথ্য ও সেবা, অসুস্থ কর্মীদের আর্থিক সহায়তা, প্রবাসে আটক কর্মীদের মুক্ত করাসহ নানা বিষয়ে কথা বলতে পারবেন। তবে আপাতত শুধু সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কল সেন্টারে ফোন করা যাবে।

এ ব্যাপারে জানতে চাইলে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এটি করব। তিন মাসের প্রতিক্রিয়া দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে ভবিষ্যতে সব দেশের জন্যই এটি করার পরিকল্পনা আছে।’

কল সেন্টারের নম্বর ছাড়াও ম্যাসেঞ্জার, ভাইবার, ইমো, হোয়াটস-অ্যাপে ০১৬৭৮৬৬৮৮১৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা। ফেসবুকে যোগাযোগ করা যাবে www.facebook.con/probashbondhucallcenter এই ঠিকানায়। ই-মেইল করা যাবে probashbondhu.wewb@gmail.com এই ঠিকানায়।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

টিউলিপসহ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি সমন্বিতভাবে তদন্তের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা পাচার, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগ...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন দিলেন বাইডেন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানায়। হোয়াইট...

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম একরামুল হক। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নিজ বাসায়...

Related Articles

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...