ইউরোপ,যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার টুকরো খবর  

ছবি সংগৃহীত
Share

ইয়েমেনের আনসারুল্লাহ তাদের ঘোষিত আন্দোলনের বার্তায় জানিয়েছে ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি মেনে চলে তবেই কেবল ইসরাইলে ইয়েমেনের হামলা বন্ধের বিষয়টি বিবেচনা করা হবে।

মার্কিন সরকারের ৩৬ ট্রিলিয়ন ডলারের ঋণ, ইয়েমেনের আনসারুল্লাহ ইসরাইলে তাদের হামলা  বন্ধ করার শর্ত ঘোষণা, মধ্য আফ্রিকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে রাশিয়ার প্রস্তুতি, ব্রিটেন থেকে ধনীদের ব্যাপক প্রস্থান, ইয়েমেনি বাহিনীর মার্কিন ট্রুম্যান জাহাজে হামলা, ইউরোপে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র মোতায়েন এবং ইরাকে প্রযুক্তি স্থানান্তরে ইরানের পরিকল্পনা প্রভৃতি বিষয়ে আজকের আলোচনায় তুলে ধরা হলো।

ব্রিটেন থেকে ধনীদের ব্যাপকহারে দেশ ত্যাগ

সম্প্রতি এক পরিসংখ্যান বলছে ব্যাপক কর আরোপ এবং ব্রেক্সিটেরএ কারণে ভয়াবহ এক অর্থনৈতিক পরিণতির কথা ভেবেই ব্রিটেন থেকে ধনী ব্যক্তিদের ব্যাপকভাবে দেশ ত্যাগের প্রবণতা লক্ষ্য করা গেছে। আর বিষেষজ্ঞদের অভিমত এমন প্রবণতা দেশটির অর্থনীতির জন্য বয়ে আনছে গুরুতর অশনি সংকেত।

মার্কিন সরকারের ঋণ মাত্রা বৃদ্ধি

দেশটিতে সরকার পরিবর্তনের প্রাক্কালে মার্কিন সরকারের জাতীয় ঋণ নতুন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক তথ্যে দেখা যায় জানুয়ারির মাঝামাঝি সময়ে, দেশটির জাতীয় ঋণ ৩৬.১৭৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

মার্কিন ট্রুম্যান জাহাজে ইয়েমেনি যোদ্ধাদের হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি বিবৃতিতে হামলার কথা জানিয়ে ঘোষণা করেন, ‘’ইয়েমেনি সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একটি অভিযান চালিয়েছে।‘’

ইয়াহিয়া সারি আরও বলেন, ‘’এই অভিযান বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়।‘’

ইয়েমেনের আনসারুল্লাহ ইসরাইলে হামলা  বন্ধে শর্ত ঘোষণা

ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দফতরের কর্মকর্তা “মোহাম্মদ আল-বাখিতি” বলেছেন, “হানাদার ইসরাইলের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে কিনা তা নির্ভর করছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং চুক্তি কঠোরভাবে মেনে চলার উপর।”

তিনি আরও বলেন: ইহুদিবাদী ইসরাইল কোন শর্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

প্যালেস্টাইন আল-নাখলেহ: ইরান আমাদের সর্বাত্মক সমর্থন দিয়েছে

ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি জানিয়ে ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখলেহ ঘোষণা করেছেন যে ফিলিস্তিনি জনগণের অব্যাহত প্রতিরোধ ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে।

এক বক্তৃতায় আল-নাখলেহ ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে ইহুদিবাদী শাসক কর্তৃক যুদ্ধবিরতি মেনে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেনএ। এ সময়  ইসলামিক জিহাদের মহাসচিব আরও বলেন, ফিলিস্তিনি জাতি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছে। আল-নাখলেহ বলেন, ‘’ইয়েমেনের আমাদের ভাইদের ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যারা অনেক দূরে থেকেও আমাদের পাশে ছিল।‘’

 মধ্য আফ্রিকায় নিরাপত্তা জোরদারে রাশিয়ার প্রস্তুতি

মধ্য আফ্রিকায় রাশিয়ার রাষ্ট্রদূত “আলেকজান্ডার বিকান্তোভ” বলেছেন,  ‘’এই দেশের রাষ্ট্রপতি ফস্টেন আর্কাঞ্জেল তোভাদ্রার মস্কো সফরের সময়, রাশিয়া সেই দেশে নিরাপত্তা জোরদার করার জন্য সহযোগিতা অব্যাহত রাখার জন্য তার প্রস্তুতির ঘোষণা দিয়েছে।‘’

তেল আবিবে ইসরাইল বিরোধী অভিযান

ইসরাইলি মিডিয়া তেল আবিবে হাল্কা অস্ত্র ব্যবহারের মাধ্যমে গুলি ও হামলার খবর প্রকাশিত হয়েছে। খবরে জানা যায় এতে একজন ইহুদিবাদী নিহত এবং দুইজন আহত হয়েছেন। ইহুদিবাদী এই গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে তেল আবিবের দক্ষিণে লেভানটাইন স্ট্রিটে গুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ইরান-ইরাক প্রযুক্তি হস্তান্তর পরিকল্পনা

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেইন সিমাই বৈজ্ঞানীক অগ্রগতির ক্ষেত্রে ইরাকের সঙ্গে সহযোগিতার জন্য তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করে জানান, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি এবং কোয়ান্টামের মতো প্রযুক্তি ক্ষেত্রে ইরাকি বিশ্ববিদ্যালয়গুলোতে সহযোগিতা করতে প্রস্তুত।

সূত্র: পার্স টুডে

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

ট্রেন্ডিং নাও

যুক্তরাজ্য বিএনপি’র স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা-ইফতার মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) যুক্তরাজ্যে শাখার...

ভারত শুধু সন্ত্রাস প্রবণ দেশ নয়, এটি আঞ্চলিক দানবও, জাতিসংঘে পাকিস্তান

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতের সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের দ্বিতীয় সচিব মুহাম্মদ রশীদ বলেন, ‘নয়াদিল্লি শুধু ধারাবাহিকভাবে সন্ত্রাসের সঙ্গে...

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি এক নারী ও তার মেয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার...

Related Articles

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রবাসী...

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব,...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী।...

সেপ্টেম্বরের ভিসা বুলেটিনে বাংলাদেশিদের জন্য বড় অগ্রগতি, F3 ও F4-এ প্রায় আড়াই বছরের লাফ

যুক্তরাষ্ট্রের ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ বিশ্বের অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য...