সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

Share

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে ইসলামাবাদে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইসাক দার এ তথ্য জানান।

বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, তারা “গভীর আলোচনা” করবেন, যার মধ্যে থাকবে “অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা” সম্পর্কিত আলাপ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন। শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছে—যদিও তা অনুষ্ঠিত হবে কি না, এখনও নিশ্চিত করা হয়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসাক দার বলেন, পাকিস্তানের মাধ্যমে “বার্তা বিনিময়” করে “পরোক্ষ আলোচনা” চলছে।

এছাড়া এদিকে ট্রাম্পও এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং সেটি ট্রুথ সোশালে পোস্ট করেন। ওই পোস্টে শরিফ লিখেছিলেন, পাকিস্তান আলোচনার আয়োজন করতে “প্রস্তুত”।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে “বিস্তারিত” ফোনালাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স-এর এক পোস্টে এমটিই জানান শেহবাজ শরিফ।

পোস্টে তিনি বলেন, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন- যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে “সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার” উদ্যোগ নিচ্ছেন তারা।

পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের “সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি” ব্যক্ত করেছেন।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসীরা নতুন বাংলাদেশ গড়তে মুখিয়ে আছেন

বাংলাদেশের সড়কগুলোয় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা, শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কারের চিত্র ও বিভিন্ন দলের নাগরিকদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার হৃদয়স্পর্শী ছবিগুলো সারা পৃথিবীর...

শোটাইম মিউজিকের গোল্ডেন এজ হোম কেয়ার বৈশাখী মেলা ১২ মে

১২ মে রোববার শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন এজ হোম কেয়ার বৈশাখী মেলা ১৪৩১ । জ্যামাইকায় অবস্থিত দ্যা মেরি লুইস একাডেমী (176-21...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...