মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাশে অনাগ্রহ উদ্বেগজনক: টিআইবি

Share

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করতে অনাগ্রহ দেখানোকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, এসব গুরুত্বপূর্ণ আইনি উদ্যোগ নিয়ে ‘ছেলে খেলা’ করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধে কার্যকর আইনের অভাবে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, তা অতীতে স্পষ্ট হয়েছে। তার দাবি, এসব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা এখনো এর গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন, যা আরও উদ্বেগের জন্ম দিচ্ছে।

ইফতেখারুজ্জামান ছাড়াও টিআইবির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, উপদেষ্টা অধ্যাপক ড সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন। এসময় টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে।

ইফতেখারুজ্জামান বলেন, দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো এখনই পাশ করতে আগ্রহী নয়; বরং পরে করতে আগ্রহী। প্রশাসনিক স্বাধীনতা খর্ব, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে বাধা ও বিচারিক ক্ষমতাকে নির্বাহী ক্ষমতায় রুপান্তর এসব বিষয়কে সামনে রেখে অধ্যাদেশ সমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি গত ২ এপ্রিল মোট ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছে, যা সাধুবাদ পাবার যোগ্য। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন ২০২৫, জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ অধ্যাদেশও রয়েছে। তবে আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। যেমন- সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫, স্থানীয় সরকার সংক্রান্ত ৪টি সংশোধনী অধ্যাদেশও এরমধ্যে রয়েছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত চারটি সংশোধনী অধ্যাদেশও প্রশাসনিক নিয়ন্ত্রণের দুর্বলতায় দুষ্ট। মূলত জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার; যেমন-সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করা এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা পায় সরকার। যেখানে বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে সরকার এই ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয়। কিন্তু নির্বাচিত সরকারও নিজের ইচ্ছেমতো সরিয়ে দেওয়ার ক্ষমতাকে স্বাভাবিকতায় পরিণত করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ডিসি বইমেলা : শেষ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আশা

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের চিন্তা, চেতনা ও মননকে আরও বিকশিত করা ও বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই...

অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা ‘পারফেক্ট ইলেকট্রনিকস’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ পদক পাচ্ছেন। আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে...

ইউরোপ বাংলাদেশের জন্য আশীর্বাদ

আমাদের সামাজিক জীবনের মত প্রতিবেশি অনেকটা গুরুত্বপূর্ণ তবে স্বর্বভৌমত্বের ক্ষেত্রে প্রতিবেশি রাষ্ট্র তেমনি গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বটা যদি একপেশে হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যে সমঝোতার আশা মার্কিন অর্থমন্ত্রীর

হরমুজ প্রণালি আবার চালুর বিষয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যেই একটি সমঝোতা হতে...