কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন-পর্ব ২

কানাডায় আবেদন করতে ডকুমেন্টগুলো যথাযথ হতে হবেছবি সংগৃহীত
Share

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটিগুলোর বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ্য ইমিগ্রান্টদের আনা হবে। ৩ বছরে ৬০ শতাংশ নেওয়া হবে দক্ষ অভিবাসী—এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, অ্যাগ্রিফুড পাইলট প্রোগ্রাম, রুরাল অ্যান্ড নর্দার্ন ও মিউনিসিপ্যাল পাইলট প্রোগ্রামের মাধ্যমে। ফ্যামিলি ক্লাস, রিফিউজি স্পনসরশিপ, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্পাশনেট ও অ্যাসাইলাম ক্যাটাগরিতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। বিশাল আয়তনের দেশটিতে একমাত্র আদিবাসী অল্প কিছু মানুষ ছাড়া সবাই অভিবাসী। নানা কারণে কানাডায় অভিবাসনের ইচ্ছা সারা বিশ্বে বেড়ে গেছে। এই ইচ্ছায় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে গত বছরের ৩০ অক্টোবর কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেন্ডিচিনুর ২০২১–২৩ সালের মধ্যে ১২ লাখ ৩৩ হাজার অভিবাসী আনার ঘোষণা। এই পরিকল্পনায় বড় বড় সিটির বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ্য ইমিগ্রান্টদের আনা হবে। আগামী তিন বছরে ৬০ শতাংশ নেওয়া হবে দক্ষ অভিবাসী—এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, অ্যাগ্রিফুড পাইলট প্রোগ্রাম, রুরাল অ্যান্ড নর্দার্ন ও মিউনিসিপ্যাল পাইলট প্রোগ্রামের মাধ্যমে। ফ্যামিলি ক্লাস, রিফিউজি স্পনসরশিপ, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্পাশনেট ও অ্যাসাইলাম ক্যাটাগরিতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন
কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন–পর্ব ১

আজ থেকে ২০–৩০ বছর আগেও কানাডার ইমিগ্রেশন অনেক সহজ ছিল। দিনে দিনে কানাডা ইমিগ্রেশন সিস্টেমকে জটিল করে ফেলছে। কারণ, তারা প্রচুর দরখাস্ত পায়, ফলে অনেক যাচাই-বাছাই করে কানাডা বিদেশ থেকে লোক আনে। আগামী ৩ বছরে যেহেতু ১২ লাখের বেশি লোক কানাডায় আসবেন, তাই আবেদনকারীদের দরখাস্তের আগে ডকুমেন্টগুলো নির্ভুলভাবে জোগাড় করে রাখতে হবে। কানাডার ইমিগ্রেশনের জন্য এখন ইন্টারভিউ হয় না। বিশেষ প্রয়োজনে তারা আপনাকে ই–মেইল করবে কিংবা বড়জোর ফোন করবে। আপনার ডকুমেন্ট দেখে তারা আপনাকে বুঝে নেবে।

তিবছর লাখ লাখ আবেদন বাতিল হয়ে যায় আবেদনপত্র পূরণের অভাবে এবং প্রকৃত ডকুমেন্ট প্রদান না করার কারণে। এই সিরিজের প্রথম লেখায় আমরা জেনেছি, নামের বানান ঠিক রাখা, পার্সোনাল ইনফরমেশন ডকুমেন্ট কীভাবে করতে হবে, শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা কী কী, সেটেলমেন্ট ফান্ড কীভাবে হবে আর কাজের অভিজ্ঞতা সম্পর্কে। আজ আমরা জানব আবেদনপত্র পুরো করতে এগুলো বাদে আর কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী করতে হবে—

এক্সপ্রেস অব ইন্টারেস্ট
অনেক ক্ষেত্রে কেন কানাডায় অভিবাসনের ক্ষেত্রে যোগ্য এ ধরনের একটি এক পাতার চিঠি ডকুমেন্ট হিসেবে আপনাকে পাঠাতে হয়, যা এক্সপ্রেস অব ইন্টারেস্ট নামে পরিচিত। ওই চিঠিটা লেখার আগে কানাডার জব মার্কেট সম্পর্কে খোঁজখবর নিয়ে লিখবেন। আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিল রেখে বাংলাদেশের কাজের ওপর ভিত্তি করে কানাডার জব মার্কেটে আপনি কী অবদান রাখতে পারেন, তা ওই চিঠিতে ফোকাস করবেন। এ চিঠি লেখার ব্যাপারে আপনার যদি পর্যাপ্ত কনফিডেন্স না থাকে, তবে এ বিষয়ে যাঁরা দক্ষ, তাঁদের সাহায্য নিয়ে এ চিঠিটা লিখতে পারেন। তা ছাড়া ইউটিউব বা গুগলে সার্চ দিলে এ বিষয়ে অনেক সাহায্য পাবেন।

পুলিশ ক্লিয়ারেন্স
পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। সে ক্ষেত্রে আপনার লোকাল থানার মাধ্যমে দরখাস্ত করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে কানাডিয়ান সরকারি ওয়েবসাইটে (http://www.cic.gc.ca/) এ–সংক্রান্ত গাইডলাইন দেওয়া আছে, তা অনুসরণ করবেন। কোনো ক্রিমিনাল অফেন্স থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে।

কেমন হতে হবে আপনার সোশ্যাল মিডিয়া
আপনার ফেসবুক এবং অন্য সব সামাজিক যোগাযোগমাধ্যম কানাডার ইমিগ্রেশন বিভাগ ঘাঁটাঘাঁটি করে দেখবে। সে ক্ষেত্রে আপনার দেওয়া তথ্যগুলোর সঙ্গে আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশনগুলোর মিল অবশ্যই থাকতে হবে। সামাজিক মাধ্যমে কোনো ভায়োলেন্স, শিশু নির্যাতন, কোনো বর্ণবাদী স্ট্যাটাস বা এই ধরনের কিছু শেয়ার করবেন না।

অন্যান্য ডকুমেন্ট
অধিকাংশ ক্ষেত্রে এসব কাগজ স্ক্যান করে পাঠাতে হয়। কোনো কোনো ক্ষেত্রে নোটারি করার প্রয়োজন হতে পারে। প্রকৃত নোটারিয়ান দিয়ে নোটারি করতে হবে। মিথ্যা কাগজ বানিয়ে দেবেন না। কানাডিয়ান ইমিগ্রেশন বিভাগ কোনো না কোনোভাবে আপনার এসব ডকুমেন্টের সত্যতা খুঁজে বের করবেই। ছোট একটি উদহারণ দিই, আপনি দেখালেন কোনো একটি জায়গায় চাকরি করেন, কানাডার ইমিগ্রেশন বিভাগ যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, তখন আপনার ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনার নিজস্ব অ্যাকাউন্টে বেতনের টাকা প্রতি মাসে না যায়, তাহলে ওরা বুঝে নিতে পারে আপনি সেখানে কাজ করেন না।

শেষ কথা
মনে রাখবেন, আগামী ৩ বছর যে ১২ লাখ লোক নেবে, তার জন্য পৃথিবীর প্রায় সব দেশের মানুষ আবেদন করবেন। আর এই দৌড়ে টিকে থাকতে হলে আপনাকে সঠিক ডকুমেন্ট প্রদান করতে হবে এবং আবেদনপত্রের ফর্ম একেবারে নির্ভুলভাবে পূরণ করতে হবে। কানাডার সরকারি ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে। নিজে পড়ে বুঝে নিজেই আবেদন করুন।

লেখক: মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা প্রবাসী

Share

সর্বশেষ সংযোজন

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র)...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

আপনাই জন্য

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র)...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

ট্রেন্ডিং নাও

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন। এ সময় ড....

বাংলাদেশি গবেষকের AI প্রযুক্তিতে স্তন ক্যান্সার শনাক্তে নতুন সম্ভাবনা

বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং এবং বায়োমেডিক্যাল ডেটা সায়েন্স ক্যান্সার গবেষণা ও রোগের প্রাথমিক শনাক্তকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই...

নিউইয়র্কে সেরা হালাল রেষ্টুরেন্ট এর পুরস্কার জিতল ‘নূর থাই’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেরা হালাল রেস্টুরেন্টের পুরস্কার জিতেছে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় থাই ফিউশন ‘নূর থাই’। সম্প্রতি ভোক্তাদের মতামতের ভিত্তিতে কুইন্স চেম্বার অফ কমার্স পরিচালিত...

Related Articles

বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ বন্ড ২০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার...

চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন

চীনের হাইনান প্রদেশ ও ইতালির মধ্যে দ্রুত বিকাশমান সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়...

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া কড়াকড়ির ইঙ্গিত, ঝুঁকিতে বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্রক্রিয়া আরও কঠোর হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে...

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক...

আন্দামান সাগরে নৌকাডুবে নিখোঁজ ২৫০ যাত্রী, আছেন বাংলাদেশিও

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে...

মালদ্বীপে ২৫ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ

মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানের অধীনে দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের...

মসনদে বসেই কঠোর অভিবাসন নীতির দিকে নজর ট্রাম্পের

জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে...

কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন–পর্ব ১

অভিবাসীদের দেশ কানাডা। শতকরা মাত্র ৪ দশমিক ৯ ভাগ ফার্স্ট নেশন ছাড়া...