কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন–পর্ব ১

Share
কানাডার ইমিগ্রেশনের জন্য বিস্তারিত সবকিছু সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে | ছবি: সংগৃহীত
Share

অভিবাসীদের দেশ কানাডা। শতকরা মাত্র ৪ দশমিক ৯ ভাগ ফার্স্ট নেশন ছাড়া এ দেশের শতকরা ৯৫ ভাগের বেশি মানুষ ইমিগ্র্যান্ট। অর্থনীতির চাকা সচল রাখার জন্য কানাডা প্রতিবছর ৩ লাখের ওপর ইমিগ্র্যান্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে থাকে। আজ থেকে ২০–৩০ বছর আগেও কানাডার ইমিগ্রেশন অনেক সহজ ছিল। দিনে দিনে কানাডা ইমিগ্রেশন সিস্টেমকে জটিল করে ফেলছে। কারণ তারা প্রচুর দরখাস্ত পায়, ফলে অনেক যাচাই-বাছাই করে কানাডা বিদেশ থেকে লোক আনে। আগামী ৩ বছরে যেহেতু ১২ লাখের বেশি লোক কানাডায় আসবেন, তাই আবেদনকারীদের দরখাস্তের আগে ডকুমেন্টগুলো নির্ভুলভাবে জোগাড় করে রাখতে হবে। কানাডার ইমিগ্রেশনের জন্য এখন ইন্টারভিউ হয় না। বিশেষ প্রয়োজনে তারা আপনাকে ই–মেইল করবে কিংবা বড়জোড় ফোন করবে। আপনার ডকুমেন্ট দেখে তারা আপনাকে বুঝে নেবে।

প্রতিবছর লাখ লাখ আবেদন বাতিল হয়ে যায় আবেদনপত্র পূরণের অভাবে এবং প্রকৃত ডকুমেন্ট না করার কারণে। আজ আমরা জানব, একটি আবেদনপত্র করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে। দুই পর্বে আমরা এসব বিষয়ে জানবে।

নামের বানান
আমাদের দেশে অনেকের নামের বানান একেক জায়গায় একেক ধরনের থাকে। তেমনি আমাদের নামের বানানে অনেক অসঙ্গতি থাকে। কারও নামের শুরুতে এক জায়গায় শুধু মো. থাকে, আবার অন্য জায়গায় মোহাম্মদ থাকে, আবার কোথাও মুহাম্মদ থাকে। সব ডকুমেন্টে একই ধরনের বানান থাকা উচিত, তা না হলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। শুধু নিজের নাম নয়, মা–বাবার নামের বানানও সব জায়গায় এক রকম থাকা জরুরি।

পারসোনাল ইনফরমেশন ডকুমেন্ট
যিনি আবেদন করবেন, তাঁর এবং তাঁর ডিপেন্ডেডের (স্বামী/স্ত্রী, সন্তান) মেশিন রিডেবল পাসপোর্ট এবং আবেদনপ্রক্রিয়া চলার সময় কমপক্ষে ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আবেদনপ্রক্রিয়া চলার মধ্যে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস আগে পাসপোর্ট নবায়ন করে নিতে হবে। আবেদনকারী এবং তাঁর ডিপেন্ডেডদের জন্মনিবন্ধন থাকতে হবে। জন্মনিবন্ধন হতে হবে সরকার প্রদত্ত প্রকৃত জন্মনিবন্ধন। ১৮ বছরের ওপরের সবার ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। বিবাহিতদের জন্য Marriage Certificate এবং নিকাহনামা থাকতে হবে। বাংলাদেশে এ দুটি ডকুমেন্ট এখনো বাংলায় ইস্যু করা হয়। তবে যে কাজি আপনাকে বিয়ে পড়িয়েছেন, তাঁর কাছে আপনি যদি আপনার বাংলা ডকুমেন্ট নিয়ে যান, তবে তিনি একটি নির্দিষ্ট ফির বিনিময়ে তা ইংরেজিতে অনুবাদ করে দেবেন।

শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা
প্রতিটি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ক্রিডেনশিয়াল করতে হবে। অর্থাৎ, আপনি বাংলাদেশে বা পৃথিবীর যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করেছেন, তার মান কানাডিয়ান স্ট্যান্ডার্ডে কতটুকু, তা তারা দেখে নেবে। আর এ ক্রিডেনশিয়াল করার গাইডলাইন কানাডার ইমিগ্রেশনের সরকারি ওয়েবসাইটে (http://www.cic.gc.ca/) দেওয়া আছে। আইইএলটিএস (IELTS) স্কোরের সার্টিফিকেট জমা দিতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, তবে আপনাকে একাডেমিক আইইএলটিএস পরীক্ষা দিতে হবে। আর প্রায় অন্য সব ভিসার জন্য আপনাকে ‘জেনারেল’ আইইএলটিএস দিতে হবে।

সেটেলমেন্ট ফান্ড
ভিসার জন্য আপনাকে ব্যাংকে সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে টাকার পরিমাণের ভিন্নতা রয়েছে। সে ক্ষেত্রে ওরা যে টাকার পরিমাণের কথা আপনাকে বলবে, সেই পরিমাণ টাকা ক্যাশ আকারে ব্যাংকে থাকা ভালো। এ টাকা বিভিন্নভাবে থাকতে পারে। যেমন ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, চলতি হিসাব, প্রভিডেন্ট ফান্ড, শেয়ারবাজার ইত্যাদি। বাড়তি হিসেবে আপনাদের সোনা-গহনা, নিজ নামে বা স্পাউসের নামে সম্পত্তি থাকলে তা দেখাতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে তাঁদের মাতা–পিতার টাকা এবং সম্পত্তি দেখালেও হবে।

কাজের অভিজ্ঞতা (ওয়ার্ক এক্সপেরিয়েন্স)
কানাডায় আবেদনের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। যেমন আপনার বা আপনার স্পাউসের যদি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকে, তবে প্রতিটির জন্য আলাদা আলাদা অভিজ্ঞতার সনদপত্র জোগাড় করতে হবে। একেকটা সনদপত্র এক পাতার বেশি না হওয়াই ভালো। প্রতিটি জায়গায় যিনি আপনাকে এ সনদপত্র প্রদান করবেন, তাঁর নাম, পদবি, স্বাক্ষর, ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস থাকতে হবে। অনেক ক্ষেত্রে কানাডার ইমিগ্রেশন বিভাগ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই যাঁদের কাছ থেকে অভিজ্ঞতার সনদপত্র আনবেন, তাঁদের জানিয়ে রাখবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা যেন আপনার অভিজ্ঞতাপত্রে যা লিখেছেন, তা বলতে পারেন।

মনে রাখবেন, কানাডিয়ান ইমিগ্রেশনের সিঙ্গাপুর অফিস থেকে আপনার চাকরির ব্যাপারে অধিকাংশ সময়ই খোঁজখবর নেবেন। বেশ কিছু ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে সশরীর এসে অফিস দেখে যায় এবং আপনার উপস্থিতি তারা কামনা করে।
চলবে…

লেখক: মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা প্রবাসী

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

This is all i need for my Vocation in this Week

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

দেশে এনআরবি কনক্লেভ ২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এনআরবি কনক্লেভ ২০২৪ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করে। আয়োজনটির পরিবেশনায় ছিল প্রাইম...

জাতীয় প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বিনিময়

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নতুন সভাপতি দায়িত্ব গর্হণ করেছেন। ১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ক্লাবের বিদায়ী সভাপতি আইলিন ও'রিলি...

Related Articles

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক...

আন্দামান সাগরে নৌকাডুবে নিখোঁজ ২৫০ যাত্রী, আছেন বাংলাদেশিও

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে...

মালদ্বীপে ২৫ হাজারের বেশি অভিবাসীর তথ্য সংগ্রহ

মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের এক বিশেষ অভিযানের অধীনে দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের...

মসনদে বসেই কঠোর অভিবাসন নীতির দিকে নজর ট্রাম্পের

জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে...

কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন-পর্ব ২

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটিগুলোর বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার...

কানাডার ইমিগ্রেশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? সমাধান জেনে নিন

ফারহান এবং মিমি সদ্য বিবাহিত। দুজনেই কাজের পাশাপাশি মাস্টার্স করছে বাংলাদেশের সুনামধন্য...

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড়...

যুক্তরাষ্ট্রের ভিসার ফি বাড়লো ২০৫০ শতাংশ! নিয়মেও আসছে কড়াকড়ি

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক...