লেখকেৱ কষ্ট, লেখকেৱ আনন্দ

Share
Share

১
আমি প্রতিবছর বইমেলা থেকে প্রচুর বই কিনি। আমার লেখক বন্ধুদের ভাল বইগুলো কিনি। যাদের চিনিনা তাদের বইও কিনি। ৪০ বছর ধরেই এমনটা হচ্ছে। বই কেনা আমার অভ্যাস। আমার ছেলে মেয়েও তাই। বিদেশে চলে যাওয়ার পরও এর ব্যাতিক্রম হয়নি। সারা বছর দেশে থাকি না বলে বইমেলা থেকেই কেনা হয়। বেশিরভাগ বই প্রকাশিত হয় মেলাকে কেন্দ্র করে। যদিও সারা বছর বই প্রকাশিত হওয়া উচিত। শত শত প্রকাশনী হাজার হাজার বই প্রকাশ করে প্রতিবছর। বিদেশে যারা থাকেন তাদেরও অনেক বই প্রকাশিত হচ্ছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেক লেখক এই সময় দেশে ছুটে আসেন,বইমেলার টানে আসেন। এতো এতো বইয়ের মধ্যে ভাল বই যেমন আছে অখ্যাদ্যও আছে। নতুনদের মধ্যে অনেকে চমৎকার লিখছেন কিন্তু প্রচারের অভাবে পাঠকের কাছে ঠিকঠাকমতো পৌঁছাতে পারছেন না। আবার এতো বইয়ের ভীড়ে ভাল বই নিৰ্বাচন করা সত্যি কঠিন। পাঠকরা বিভ্রান্ত হচ্ছেন। তারা ঘুৱে ফিরে একই লেখকের বই খোঁজেন। যারা প্রচারনার পাদপ্রদীপের আলোয় থাকেন তাদের বইয়ের খবর মানুষ বেশি জানে। যারা মিডিয়ার লোক বা সেলিব্রেটি লেখকের তকমা পেয়েছেন টেলিভিশনের ক্যামেরা তাদের পিছনে ঘুর ঘুর করে। সাংবাদিকরা কাগজ কলম নিয়ে তাদের খুঁজে বেড়ায়। নতুনদের মধ্যে ভাল কারা লিখছেন বা ভাল বই কোনগুলো সেগুলো খুঁজে দেখার সময় তাদের নেই, সেই চেষ্টাও নেই। আশির দশকে আমৱা যখন বিচিত্রায় বইয়ের রিপোৰ্ট কৱতাম তখন ভাল বইয়ের তালিকা করার একটা চেষ্টা ছিল। পাঠকরা সেই তালিকা ধরে বই কিনতেন। এখন হচ্ছে পরস্পরের পিঠ চুলকানোর যুগ। সিন্ডিকেটের যুগ। আমি তোমার প্রশংসা করে পোষ্ট দেবো তুমি আমার।
২
যুগটাই হচ্ছে প্রচারের। নানাভাবে জানান দিতে হচ্ছে আমি একজন লেখক। আমার বই প্রকাশিত হয়েছে। আমার বই কিনুন। টেলিভিশনের বই কেন্দ্রিক অনুষ্ঠানগুলো বা পত্রিকার প্রতিদিনের বইয়ের সংবাদে চেনা মুখদের প্রচারনাই বেশি থাকে। এখানেও বিরাট সিন্ডিকেট। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় প্রচারের জায়গা। যারা টেলিভিশন বা পত্রিকায় সুযোগ পাননা তারা সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেন। অনেক লেখকের বই লাইন দিয়ে কিনছেন তার ফলোয়াররা। এক দুই বছর পর সেই লেখকের আর খবর থাকে না। সাহিত্য জগতটাও এক অসুস্থ্য প্রতিযোগিতার দিকে চলে গেছে। লেখকরাও হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন। দ্রুত খ্যাতির আশায় অনেকে যা ইচ্ছা তাই করছেন। নিৰ্মল সাহিত্য চৰ্চাৱ পরিবেশটা আর নেই। তবে সবাই যে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এমন না। যারা প্রকৃত সাহিত্য করেন তারা খ্যাতি বা পুরষ্কারের আশায় বসে থাকেন না। প্রচারনা নিয়েও ভাবেন না। টেলিভিশনের ক্যামেরা বা সংবাদপত্রের তোয়াক্কা করেন না।
৩
এটা ঠিক যে চাঁদ যখন আকাশে উঠে সবাই দেখতে পায়। তার স্নিগ্ধ আলো বিমোহিত করে। ভাল লেখা পাঠক ঠিকই খুঁজে নেন। কাউকে বলতে হবে না আমার বইটা কিনুন। কাউকে বিব্রত করতে হবে না। অনুরোধে বা খুশী করার জন্য বই কিনে অনেকেই ফেলে রাখেন। ছুঁয়েও দেখেন না কি লিখেছেন। অনেকে আবার অলৌকিকভাবে সবকিছু অৰ্জন করে নেন। পুরষ্কার খ্যাতি সব। এমন সৌভাগ্যবান বেশি নাই। সবাই সব পায় না। তবে মানুষ যে লিখতে চায়, অন্য কিছু না হয়ে লেখক হতে চায় এটাও কম নয়। মানুষ যে বই পড়তে ভালবাসে, মেলায় ছুটে আসেন এরচেয়ে সুন্দর আর কিছু নাই। বই কিনুন বই উপহার দিন।
ঢাকা ১৩ ফেব্রুয়ারী ২০২৪

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য
দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে ‘অস্বস্তি’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। অবসান হয়েছিল আওয়ামী লীগের সাড়ে পনেরো...

নিউইয়র্কে বাংলাদেশী এমপ্লয়িজ অব এমটিএ এর কালচারাল নাইট অনুষ্ঠিত

নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে ২৬ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হলো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ওয়ান হান্ড্রেড এর বাংলাদেশী এমপ্লয়ীদের এক মনোজ্ঞ কালচারাল...

ব্যারিস্টার নাজির আহমদের পক্ষ থেকে বিশ্বনাথে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে লন্ডনের নিউহাম বারার সাবেক ডেপুটি স্পীকার, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...