কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা কমছে না!

Share

শিক্ষার্থীদের ভিসার সংখ্যা ৩৫ শতাংশ কমানো হলেও, বাংলাদেশের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনায় এই বিষয়টি স্পষ্ট করেন তিনি। বাঙালি শিক্ষার্থীদের আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। এতে আগামী দিনগুলোতে মাস্টার্স ও পিএইডি করতে যাওয়া সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে গেলো ২২ জানুয়ারী আবাসন ও স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় আগামী দুই বছর কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেয়ার ঘোষণা দিতে হয়েছে সরকারকে। অন্তত ৩৫ শতাংশ ভিসা হ্রাস করার উদ্যোগ নেয়া মোটেই সহজ ছিল না। তবুও সে পথে হেঁটেছে জাস্টিন ট্রুডো সরকার। তবে এই ‘ভিসা ক্যাপে’ বাংলাদেশি শিক্ষার্থীদের তেমন অসুবিধা দেখছেন না অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। ভিসার আবেদন প্রত্যাখ্যান কিছুটা বাড়বে বটে কিন্তু যোগ্যদের জন্য আমূল কোনো পরিবর্তন আসবে না, বলছে কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বলেন, অভিবাসন মন্ত্রী মার্ক মিলারের চিঠি আমরা পেয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তারা আগের মতোই ভিসা পাবেন। আমাদের শিক্ষার্থীদের আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

গেলো বছর প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেয় উত্তার আমেরিকার দেশটি। শিক্ষার্থী আসায় অর্থনীতি চাঙা হলেও, আবাসন খাতে দুরাবস্থা দেখা দিয়েছে। তাই স্নাতক ও ডিপ্লোমায় ৩৫ শতাংশ ভিসা হ্রাস, কলেজ থেকে পড়াশোনা করলে ওয়ার্ক পারমিট না দেয়াসহ আরও কিছু বিধান আনা হয়েছে। এর আগে, উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়ায় সরকার। ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে নতুন এ নিয়ম চালু হয়।

যারা ইতোমধ্যে স্টাডি পারমিট পেয়েছেন বা পারমিট নবায়ন করতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যারা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রির জন্য আসবেন কিংবা প্রাথমিক-মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসার সংখ্যা সীমাবদ্ধ নয়।

কানাডা সরকার মনে করছে, নতুন এই পদক্ষেপ মোটেই বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। এর ফলে, বরং ভবিষ্যতে যারা অন্য দেশ থেকে পড়তে আসবেন, তারা আরও ভালো মানের শিক্ষা ও থাকার পরিবেশ পাবেন।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ইউরোপ বাংলাদেশের জন্য আশীর্বাদ

আমাদের সামাজিক জীবনের মত প্রতিবেশি অনেকটা গুরুত্বপূর্ণ তবে স্বর্বভৌমত্বের ক্ষেত্রে প্রতিবেশি রাষ্ট্র তেমনি গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বটা যদি একপেশে হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির ওয়েবসাইট সূত্রে...

অন্টারিও’র উইন্ডসরে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন ও পিঠা উৎসব

ডিসেম্বর মাসটি বিশ্বব্যাপী বাংলাদেশি মানুষের জন্য বিজয় এবং গর্বের মাস। বিজয় দিবস উপলক্ষ্যে ২১ ডিসেম্বর অন্টারিও'র উইন্ডসরে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন ও পিঠা...

Related Articles

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রবাসী...

বিদেশে উচ্চশিক্ষা: যেভাবে পুশ-পুলের ফাঁদে আমাদের তরুণেরা

অস্ট্রেলিয়ার পার্থ শহরে আমার পরিচিত এক শ্রীলঙ্কান শিক্ষার্থী আছে। একসময় আমরা একই...

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব,...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী।...