প্রবাসীদের এনআইডি আটকে যাচ্ছে পাসপোর্টের কারণে

Share

পরীক্ষামূলকভাবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রম উদ্বোধনও করা হয়েছে। বাকি তিন দেশেও কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায়। নির্বাচন কমিশন (ইসি) নতুন করে ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুরে এই কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছে। যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট নেই, তাঁরা এনআইডির জন্য আবেদন করছেন না। আবার অনেকে পাসপোর্টে ঘষামাজা করে বয়স কমিয়ে বায়োমেট্রিক দিচ্ছেন, যা দেশে মাঠপর্যায়ে যাচাইয়ে ধরা পড়ছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইন অনুযায়ী প্রবাসী বলতে বোঝায় যাঁদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট আছে। যাঁদের পাসপোর্ট নেই, তাঁরা আবেদন করতে পারছেন না। এটি একটি চ্যালেঞ্জ। কারণ, তাঁরা সেখানে বৈধ কোনো ডকুমেন্ট (কাগজপত্র) দিতে পারছেন না। ফলে ইসিও তাঁদের এনআইডি দিতে পারছে না। বিশেষ করে ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশির কাছে পাসপোর্ট নেই। পাসপোর্ট ফেলে দিয়ে বয়স কম দেখিয়ে সেখানে অনেকেই আশ্রয় নিয়েছেন। সে কারণে ইসি ওই প্রবাসীদের এনআইডি দেওয়ার ক্ষেত্রে আইনি মারপ্যাঁচে পড়েছে।

ইসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, কিছু পাসপোর্ট ভেরিফিকেশন বা যাচাইকালে দেখা গেছে, অনেকে বয়স কমিয়ে প্রবাসে বায়োমেট্রিক দিচ্ছেন। বাংলাদেশে পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় জালিয়াতি ধরা পড়ছে। ফলে তাঁদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে। পাসপোর্ট ঘষামাজা করে বায়োমেট্রিক দেওয়ার বিষয়টিও ইসির নজরে এসেছে।

সম্প্রতি সৌদি আরব, ইতালি ও যুক্তরাজ্যে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বিষয়ে জারি করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে গত ১৫ অক্টোবর, ইতালিতে ২০ অক্টোবর এবং যুক্তরাজ্যে ১ নভেম্বর ইসি থেকে তিনটি কারিগরি দল যায়। এসব কারিগরি দলের কার্যক্রম তদারকের জন্য ইসি থেকে ২৩ অক্টোবর সৌদি আরব এবং ২৭ অক্টোবর ইতালিতে আরও দুটি প্রশাসনিক দল যায়। বর্তমানে সৌদি আরবে ৩৮ জন, ইতালিতে ৭১৩ জন এবং যুক্তরাজ্যে ২২৬ জন প্রবাসী পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক দিয়েছেন। তবে পরিকল্পনা অনুযায়ী কারিগরি ও প্রশাসনিক দলের কার্যক্রম শেষ হওয়ার পর উদ্বোধন করে কার্যকরভাবে প্রবাসে নিবন্ধন কার্যক্রম চালানো হবে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ১৩ জুলাই উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৯৪৭ জন প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক দিয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৮০৫ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ১৯ মে থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়। দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ইসির এক কর্মকর্তা জানান, রোহিঙ্গারা যাতে বাংলাদেশের ভোটার হওয়া কিংবা এনআইডি পাওয়ার সুযোগ না পায় সেটি বিবেচনায় রেখে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অনুমোদন হলে আবেদনকারীদের প্রবাসেই স্মার্টকার্ড দেওয়া হবে। আর সংযুক্ত আরব আমিরাতে এই কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ বিবেচনায় বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত অন্য দেশগুলোতেও পর্যায়ক্রমে এ-সংক্রান্ত কার্যক্রম চালু করা হবে।

প্রবাসে ভোটার হতে এবং এনআইডি পেতে অনেক যথাযথ ডকুমেন্ট দিতে হয়; যেমন মা-বাবার এনআইডি নম্বর, পাসপোর্টের কপি, জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেটের কপি, নাগরিক সনদ ইত্যাদি। এগুলো পরিপূর্ণ থাকলে সেই আবেদন নিষ্পত্তি হতে দেরি হওয়ার কথা নয়। কিন্তু প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া অন্য ডকুমেন্ট কম থাকে। কেউ হয়তো জন্মসনদ বানিয়ে দেয়, অনেকের ঠিকানা খুঁজে পাওয়া যায় না, অনেকে বাংলাদেশে যাদের কন্টাক্ট নম্বর দেন, তাঁরাও যোগাযোগ করতে আসেন না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, যাদের ঠিকানা দিয়ে রেখেছে, তাদের কেউ চেনে না। এসব তদন্ত প্রতিবেদন তো নেগেটিভ আসে। অনেকে সময়মতো কাগজপত্র দিতে পারছেন না। এসব কারণে এই কাজে জটিলতা তৈরি হয়।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নতুন পাসপোর্ট পেতে সবচেয়ে বেশি খরচ যে দেশে

প্রায় প্রতিটি স্বাধীন দেশের নাগরিকদের অন্যতম চাহিদার বিষয় হলো একটি পাসপোর্ট। বৈধ উপায়ে দেশের বাইরে যাওয়াসহ আরও অনেক কাজে পাসপোর্ট প্রয়োজন হয়। এ...

জমকালো আয়োজনে সিএমবিবিএর নতুন কমিটির অভিষেক

জমকালো আয়োজনের মাধ্যমে নিউইয়র্কের ব্রুকলিনে চার্চ- ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) নতুন কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারূ রোববার রাতে নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া...

PS Store ‘Summer Game Fest’ Sale Discounts Sea of Thieves and Thousands More

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...