যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মধ্য আকাশে যাত্রীবাহী বিমান-সামরিক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬৪

Share

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে কানসাস থেকে উড়ে আসা একটি স্থানীয় যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দূর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমানটি রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে অবস্থিত পটোমাক নদীতে বিধ্বস্ত হয়। এতে বহু সংখ্যক যাত্রী নিহতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল সূত্র।
তবে ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। এদিকে ইউএস সিনেটর রজার মার্শাল এক সংবাদ সম্মেলনে বলেন, ধারণা করা হচ্ছে বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার তিনি বলেন, ঘটনাটি শুনে আমি সত্যই ভারাক্রান্ত। সম্ভবত ৬০ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘’যখন একজন মারা গিয়ে থাকে সেটি হয় ট্র্যাজেডি কিন্তু যখন সকলের নিহত হবার ঘটনা ঘটে তখন সেটি অসহনীয় একটি সংবাদ হয়ে দাঁড়ায়। এমন খবর হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। ‘’
এদিকে এ দূর্ঘটনার বিষয়ে একই সংবাদ সম্মেলনে অবশ্য ওয়াশিংটন মেট্রোপলিটোন এয়ারলাইন্সের সিইও কাম প্রেসিডেন্ট জ্যাক পটার বিমানটি বিধ্বস্তের সময় প্রথম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান যে তখনও বিমানটিকে উদ্ধার করার মতো পরিস্থিতি ছিল।
সিবিসি জানিয়েছে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খব জানা গেছে। পরে এসব মৃতদেহ পুলিশের সাহায্যে উদ্ধার করা হয়। দুজন রয়টার্সকে জানান, এ সময় বহু সংখ্যক মৃতদেহ পানির নিচ থেকে তুলে আনার দৃশ্য দেখা যায়।
আমেরিকানএয়ারলাইন্স অবশ্য ৬৪ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে বিমানে থাকা ৪ জন কেবিন ক্রুও এ ঘটনায় মারা যান বলে জানায় সংস্থাটি। দূর্ঘটনার সময় সামরিক হেলিকপ্টারে ৩ জন সেনা সদস্য ছিলেন বলেও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছেন।
জানা যায়, কানসাস থেকে উড়ে আসা বিমানটি রিগ্যান বিমানবন্দরে অবতরণের প্রতুতি নেয়ার সময় মধ্য আকাশে সংঘর্ষের কবলে পড়ে। এটিসি টাওয়ার ও ব্ল্যাক হক হেলিকপ্টারের রেডিও কমিউনিকেশন থেকে জানা যায়, ঘটনার সময়ে হেলিকপ্টারে থাকা সদস্যগণ দূর্ঘটনার বিষয়ে সতর্কাবস্থানে ছিলেন।
এদিকে দূর্ঘটনার বিষয়ে সময় ক্ষেপণ না করে তদন্তের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। তবে দূর্ঘটনার জন্য হেলিকপ্টার ও এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) কে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ লিখেছেন।
ট্রাম্প লিখেন, ‘’হেলিকপ্টারটি আকাশে সোজা বিমানের দিকেই ধেয়ে যাচ্ছিল। এ সময় রাতের আকাশ মেঘমুক্ত স্পষ্ট ছিল এমনকি বিমানের বাতিগুলো পর্যন্ত জ্বলজ্বল করছিল। তাহলে কেন হেলিকপ্টার উপরে নয়তো নিচের দিকে নেমে আসেনি।‘’

এটিসি’র বিষয়েও তিনি লিখেন, কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন বিমানটি দৃশ্যমান হবার পর হেলিকপ্টারে থাকা চালকের করণীয় কি সে বিষয়ে বলা হয়নি।
তিনি ঘটনার নিন্দা জানিয়ে লিখেন, এমনটা ভালো হয়নি। এমন ঘটনা অবশ্যই প্রতিহত করতে হবে।
এদিকে এটিসি’র ধারণকৃত রেকর্ডিং থেকে হেলিকপ্টাররের সাথে অবশ্য শেষ মুহুর্তে যোগাযোগের জন্য ‘কল সাইন PAT25’ পাঠানো হয় ঠিক বিমানটির সঙ্গে সংঘর্ষের সময়। এমটাই দাবি করেছে সিআরজে।

রেকর্ড দেখা যায় স্থানীয় সময় ৮.৪৭ মিনিটে এটিসি’র এক কর্মকর্তা বলছিলেন,‘ PAT25, আপনি কি সিআরজে’র দেখা পেয়েছেন?’
আর কয়েক সেকেন্ড বাদেই আরেকটি বিমান এটিসিকে বলতে শোনা যায় যে টাওয়ার থেকে এমন কিছু দেখা যাচ্ছে কিনা? পরে এটিসি থেকে বিমানটিকে দিক পরিবর্তন করে রানওয়ে ৩৩ এর দিকে যেতে বলা হয়।
এ সময় বিমানটি বিধ্বস্তের পুরো ভিডিও কাছ অবস্থিত কেনেডি সেন্টার থেকে একটি ওয়েবক্যামে ধারণ করা হয়। এতে বিমান ও হেলিকপ্টারের মধ্যে প্রচন্ড মুখোমুখি সংঘর্ষের ফলে মধ্য আকাশে আলোকচ্ছটার সৃষ্টি হয়।
আর ঘটনার পরপরই এটিসিকে রেডিওতে বলতে শোনা যায় যে, ‘ আমি মাত্র একটি প্রচন্ড ফায়ার বল দেখলাম এবং সবকিছু শেষ হয়ে গেল। নদীতে পড়ার আগ মুহুর্ত পর্যন্ত আর কিছু আমি দেখিনি।

উদ্ধার অভিযান
দূর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা নদীর পাড়ে ভিড় জমান। এ সময় তারা কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চায়।
এক মার্কিন বৃদ্ধা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলেন, ‘আমি জানি না সে বেঁচে আছে কিনা।’ এরপরেই ওই বৃদ্ধ মহিলা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে ওয়াশিংটন ডিসির ফায়ার বিভাগের প্রধান জন ডনলে এক সংবাদ সম্মেলনে জানান যে ৩০০ কর্মী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।
তিনি বলেন, উদ্ধার কাজটি বেশ জটিল। প্রবল বাতাসের কারণে উদ্ধার কর্মীদের জন্য পরিস্থিতি আসলেই উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।
এসময় ডজনখানেক পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধার সরঞ্জাম প্রস্যুত রাখা হয়। নদীর কাছে অবস্থিত রিগ্যান এয়ারপোর্টের টারমাক থেকে চালানো হয় উদ্ধার তৎপরতা। একইসঙ্গে বেশ কিছু নৌকাযোগেও উদ্ধার কাজ চালানো হয়।
পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সিইও পটার জানান, বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে।
এর আগে ১৯৮২ সালে এয়ার ফ্লোরিডা ফ্লাইটের একটি বিমান ৯০ জন যাত্রী নিয়ে এই পটমাক নদীতে বিধ্বস্ত হয়েছিল। সেসময় ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু নিহত হন। বাকিরা প্রাণে বেঁচে যান।
সবশেষ ২০০৯ সালে ৪৯ জন যাত্রী নিয়ে কোগান এয়ার ফ্লাইটের একটি বিমান নিউইয়র্কে বিধ্বস্ত হয়। সে সময় মাটিতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

ট্রেন্ডিং নাও

লন্ডনে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু লেখক ও...

অবৈধ অভিবাসীদের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। তা সত্ত্বেও অবৈধ অভিবাসীদের বড় একটি অংশ রয়ে গেছে দেশটির অভিবাসন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। এবার...

জর্ডানে পাওনা বুঝে পেলো ৪৫৪ বাংলাদেশি পোশাক শ্রমিক, দেশে ফেরার প্রস্তুতি

জর্ডানের একটি পোশাক কারখানায় অর্থনৈতিক মন্দার কারণে ছাঁটাই হওয়া ৪৫৪ জন বাংলাদেশি শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে ফেরার। মধ্যপ্রাচ্যের এ...

Related Articles

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...