নিউ ইয়র্কে ‘কৃষ্টি’র উদ্যোগে নাট্য দিবস উদযাপন

Share

আলোচনা আর দুটি নাটক মঞ্চস্থ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’।

শনিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং হল বা জেসিএএল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

‘শান্তির জন্যে নাটক ও সংস্কৃতি’ স্লোগানে পালিত এ দিবসে মঞ্চস্থ করা হয় ‘দ্য গেইম’ এবং ‘হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া’ নাটক।

অনুষ্ঠানে থিয়েটার কম্যুনিকেশন্স গ্রুপের নির্বাহী পরিচালক টেরেসা আইরিং তার বক্তব্যে মানব কল্যাণে নাটকের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ রামেন্দু মজুমদারের নাম উল্লেখ করে তিনি বলেন, “ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব পালনকালে বাংলাদেশের নাট্যাঙ্গনের ইতিহাস-ঐতিহ্য এবং স্বাধীনতা যুদ্ধে নাট্যকর্মীগণের ভূমিকার কথাও জেনেছি।”

অনুষ্ঠানের আয়োজক ‘কৃষ্টি’ ও তার প্রধান নির্বাহী শীতেষ ধরের প্রশংসা করে টেরেসা আইরিং বলেন, নিউ ইয়র্কে বাঙালিদের এগিয়ে চলার ক্ষেত্রে নাট্যাঙ্গনও ক্রমান্বয়ে সরব হচ্ছে।

অনুষ্ঠানে নিউ ইয়র্ক অঞ্চলে দীর্ঘদিন ধরে নাটক নিয়ে কাজ করা শিল্পীদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়। তারা হলেন—পরিচালক-অভিনেতা মুজিব বিন হক, রোকেয়া রফিক বেবী, শামসুল আলম বকুল, নাট্যকার ও পরিচালক সাধনা আহমেদ, নাট্যকার রুমা মোদক, লেখক-অভিনেতা জীবন বিশ্বাস, অভিনেত্রী স্বপ্না কাওসার, অভিনেতা-পরিচালক খায়রোল ইসলাম পাখী, নাট্যকার-পরিচালক মিথুন আহমেদ, অভিনেতা-পরিচালক-নাট্যকার গোলাম সরোয়ার হারুন, অভিনেত্রী তমালিকা কর্মকার, অভিনেত্রী বন্যা মির্জা এবং নাট্যকার-পরিচালক-অভিনেতা নজরুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবিবা ইমাম দ্যুতি ও শিরিন বকুল।

নাটক মঞ্চস্থ
বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠান শুরু হয় সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ‘নূরলদীনের সারাজীবন’র পঙতি ‘জাগো, বাহে, কোনঠে সবায়’ দিয়ে। ‘নাটকের গান’ হিসেবে সমবেত কণ্ঠে পরিবেশনে নেতৃত্ব দেন জীবন বিশ্বাস। শিল্পীদের মধ্যে ছিলেন মুক্তা ধর, লিটন ফিলিপস, শিপ্রা দেব, দীপা দেবনাথ, সিফাত উদ্দিন পলক ও চামেলী গোমেজ।

‘কৃষ্টি’র প্রধান নির্বাহী শীতেষ ধরের পরিচালনা ও নির্দেশনায় ‘দ্য গেইম’ নাটকে অভিনয় করেন প্রতিমা সুমি, বসুনিয়া সুমন, সীতেশ ধর ও শুক্লা রয়। মঞ্চসজ্জায় ছিলেন বিশ্বজিৎ চৌধুরী ও মাহমুদুল হাসান রোকন।

আরেক নাটক ‘হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া’ মঞ্চস্থ হয় মাসুদ সুমনের নির্দেশনায়। অভিনয় করেন মাসুদ সুমন, মুমু মাসুদ, মুসা রুবেল, ফিলিপ লিটন, শেখ তানভির আহমেদ, শ্যাম ঘোষ ও জীবন বিশ্বাস।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে...

সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

চলচ্চিত্র জগতে তার অল্প সময়ের অভিনয় জীবনেই চমক সৃষ্টি করেন নবীন অভিনেতা রাজুব ভৌমিক। সম্প্রতি তিনি "পাশা" চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪...

‘ক‌্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ-সুইডেন একসঙ্গে কাজ করবে’

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বাড়ানা ও রপ্তানি আয় বাড়ানোসহ কর্মসংস্থান তৈরি এবং ফাইভজি প্রযুক্তিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে প্রয়োগ করা যায়...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট