রাশিয়ায় কারখানার আগুনে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

Share

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশি নিখোঁজ ও আর সাত বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন মস্কোস্থ বাংলাদেশি দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান। তিনি বলেন, গত মঙ্গলবারের আগুনের এ ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। নিখোঁজ থাকা বাংলাদেশি কর্মী মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে।

মিজানুর রহমান বলেন, কিছু মরদেহ বেশি পুড়ে যাওয়ায় এখনও সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। সেগুলোর মধ্যে রাজুর মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাতজন গুরুতর আহত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোতে অবস্থিত স্পেশালাইজড হাস্পাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে যাদের মধ্যে ৬ জন আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, জাকির হোসেনের মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে দূতাবাস থেকে যোগাযোগ করা হয়েছে। উক্ত কোম্পানি দূতাবাসের তত্ত্বাবধানে মরদেহ পাঠানোর উদ্যোগ নিচ্ছে এবং পরে তার বকেয়া পাওনা এবং ক্ষতিপূরণের বিষয়ে দূতাবাস এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। দূতাবাস ইতোমধ্যে মরদেহ পাঠানোর জন্য প্রত্যয়ণপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র প্রস্তুত করছে।

রয়টার্সের খবরে বলা হয়, গত মঙ্গলবার রাশিয়ার আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) আগুন লাগে। গতকাল বুধবার দেওয়া বিবৃতিতে প্রথমে চীনের ছয় নাগরিকসহ সাতজনের নিহতের খবর দেয় এজিসিসি। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তথ্য দিয়েছে তারা। সেখানে বলা হয়, নিহতদের ১৪ জনই বিদেশি।

দ্য মস্কো টাইমসের বুধবারের খবরে বলা হয়, এজিসিসি রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবু এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মিতব্য। প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি বিশ্বের অন্যতম বড় পলিমার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। আগামী বছরের শুরুতে চালুর আগে সেখানে শেষ ধাপের পরীক্ষা চলছিল।

এজিসিসি বলছে, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে প্রথমে আগুনের সূত্রপাত; পরে তা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কমপ্লেক্সের মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

Share

সর্বশেষ সংযোজন

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ...

এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪৬...

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই বন্ধ রেখেছিলেন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল পাওয়ার খবরও অনেকের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করবে জাপান

বাংলাদেশে জাপানের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করবে জাপান। জাপান দৃঢ়ভাবে এ সরকা‌রের পাশে...

তীব্র ঠান্ডা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

স্থানীয় সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনসহ...

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা...

Related Articles

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...

এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের...

নোবেল লরিয়েটদের নোবেল জয়ের মুহূর্ত

কেউ ঘুমাচ্ছিলেন, কেউ ক্লাস নিচ্ছিলেন, কেউ আবার পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে ফোনই...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...