রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি ‎​

Share

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎​গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত সংবাদকর্মীরা অংশ নেন।

‎​
‎​নতুন কমিটি গঠনের পর নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রসারে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কেবল একটি সংগঠন নয়, বরং এটি বিদেশের মাটিতে রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার আদায়ের শক্তিশালী হাতিয়ার। প্রবাসীদের আইনি সহায়তা প্রদান, কর্মক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা করাই হবে এই কমিটির মূল অগ্রাধিকার।

‎​কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচিত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪) এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়ত উল্লাহ (আরটিভি),অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।
‎​
‎দায়িত্ব গ্রহণের পর এক বিশেষ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন: “বাংলাদেশ প্রেসক্লাব ইউএই প্রবাসে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী। আমাদের প্রধান লক্ষ্য হবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের কথা তুলে ধরা এবং তাদের যেকোনো সংকটে গণমাধ্যমের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখা। আমরা এমন একটি সাংবাদিকতা চর্চা করতে চাই যা কেবল সংবাদ পরিবেশনই করবে না, বরং প্রবাসীদের আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি প্রবাসে বাংলাদেশের সঠিক চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার আদায়ে অতীতের চেয়েও বেশি আপসহীন থাকবে।”

‎​নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন বলেন, “আমরা সংবাদকর্মীরা প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হিসেবে অতীতের মতোই পাশে থাকব। আমাদের ক্ষুরধার লেখনী প্রবাসীদের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করবে।”

‎​সভার শেষে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

ট্রেন্ডিং নাও

কার্ডিফে প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সেমিনার অনুষ্ঠিত

কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ...

মামলা-জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নামে থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক সব মামলা প্রত্যাহার বা মীমাংসা শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব...

The ONLY Graphic Design Tutorial You’ll Ever Need!

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...