অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

Share

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা ‘পারফেক্ট ইলেকট্রনিকস’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ পদক পাচ্ছেন। আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে এই পদক প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক নগরী।

পারফেক্ট ইলেকট্রনিকসের সিইও ও প্রতিষ্ঠাতা গোলাম শাহরিয়ার কবির জানান, এবার ১২ মে ‘বিশ্ব মা দিবস’ এ ‘মা পদক ২০২৪’ ঢাকার একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সিনেমা, নাটক, গান, নৃত্যাঙ্গনসহ দেশের প্রশাসন, শিক্ষা, সাংবাদিকতা, সেনাবাহিনীসহ আরও কয়েকটি ক্যাটাগরিতে এবার কৃতী সন্তানদের মায়েদের ‘মা পদক’ প্রদান করা হবে। প্রতিবারই চলচ্চিত্র কিংবা নাটকের এমন একজন অভিনেত্রীকে ‘মা পদক’ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এবার বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

গোলাম শাহরিয়ার কবির আরও জানান, খ্যাতিমান অভিনেত্রী বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি এর আগে অভিনয়ের জন্য নয়বার রাষ্ট্রীয় জাতীয় স্বীকৃতি পেয়েছেন। কিন্তু অসংখ্য সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হওয়ার বিষয়টিকে তিনি সত্যিই অন্যরকম ভালো লাগার বলে মন্তব্য করেছেন।

গেল কয়েক বছর অসুস্থ ছিলেন আনোয়ারা। তবে সম্প্রতি তিনি অনেকটাই সুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। ১৯৬১ সালে ১৪-১৫ বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নাচঘর’। এ চলচ্চিত্রেও তিনি নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আবদুল জব্বার খান ছিলেন এ চলচ্চিত্রের পরিচালক। উর্দু ভাষার এ চলচ্চিত্র ১৯৬৩ সালে মুক্তি পায়।

১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বালা’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন আনোয়ারা। তার বিপরীতে ছিলেন হায়দার শফি। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি ছিল আনোয়ারার জীবনের টার্নিং পয়েন্ট। সে ছবিতে আলেয়া চরিত্র দিয়ে আজও কিংবদন্তি হয়ে আছেন তিনি। প্রশংসিত হয়েছেন দেবদাসের চন্দ্রমুখী চরিত্রেও।

দীর্ঘ ক্যারিয়ারে আনোয়ারা পেয়েছেন বহু পুরস্কার ও স্বীকৃতি। আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২০ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো- গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯), সখিনার যুদ্ধ (১৯৮৪), মরণের পরে (১৯৯০), রাধাকৃষ্ণ (১৯৯২), বাংলার বধূ (১৯৯৩) এবং অন্তরে অন্তরে (১৯৯৪) এবং শুভদা (১৯৮৬)। এই অভিনেত্রী এবার মা পদক পেতে যাচ্ছেন।

উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ২০২২ সাল থেকে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। যথারীতি এবারও আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে ‘পারফেক্ট ইলেকট্রনিকস’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ অনুষ্ঠিত হবে।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অস্কারে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। ১১ই মার্চ বসতে যাচ্ছে এর ৯৬তম আসর। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অস্কারের মনোনয়ন তালিকা...

মালয়েশিয়া যেতে বঞ্চিত বাংলাদেশী শ্রমিকদের জন্য নতুন সংবাদ !

২০২৪ সালে বাংলাদেশ হতে ১৮ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে বঞ্চিত হবার পর চলতি বছরের শুরুতেই তাদের জন্য এসেছে এক সুসংবাদ। গত বছরে যাদের...

অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের...

Related Articles

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাশে অনাগ্রহ উদ্বেগজনক: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...