যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বায়োমেডিকেল বিজ্ঞানী জাহিদুন্নবী দেওয়ান শামীম

Share

জাহিদুন্নবী দেওয়ান শামীম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে সাইন্টিস্ট হিসেবে কর্মরত। রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জন্মগ্রহণকারী জাহিদুন্নবী দেওয়ান শামীম একাধারে চিকিৎসক, বায়োমেডিকেল গবেষক, রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি কর্মস্থলে ক্যান্সার বায়োলজী ও ইমিউনোলজী নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি দেশের জাতীয় রাজনীতির ও সমাজে সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত। সকলের কাছে তিনি জাহিদ দেওয়ান শামীম নামেই পরিচিত।

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের জামালপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারে ২৫ ডিসেম্বর ১৯৬৮ সালে জাহিদুন্নবী দেওয়ান শামীম জন্মগ্রহণ করেন। বাবা এ এফ নুরুন্নবী দেওয়ান আর মা জাহানারা দেওয়ান। বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং পেশায় শিক্ষক ছিলেন। মা ছিলেন গৃহিণী। তার ৭ ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম।

শিক্ষাজীবন জন্মস্থান রাজশাহীর বাগমারা উপজেলার জামালপুর গ্রামের জামালপুর প্রাথমিক স্কুলে শুরু। এরপর ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রথম বিভাগে এসএসসি এবং এইচএসসি পাশের পর ১৯৮৮ সালে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৯৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ওই বছর এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর শিক্ষানবিশ ডাক্তার হিসেবে মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হবিগন্জ সদর হাসপাতালে ইমার্জেন্সী মেডিকেল অফিসার ছিলেন। ২০০৪ সালের মার্চে জাপানের টোকিও মেডিকেল এন্ড ডেন্টাল ইউনিভার্সিটি থেকে ক্যান্সার বায়োলজী ও ইমিউনোজীতে পিএইচডি ডিগ্রী লাভ করার পর একই ইউনিভার্সিটিতে সাইন্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০০৭ সালে ক্যান্সার ইমিউনোজীতে এডভান্স গবেষণা করার জন্য যুক্তরাস্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে ৩ বছরের ফেলোসীপ লাভ করেন। ২০১০ সালে ক্যান্সার ইমিউনোজীতে ফেলোসীপ শেষে নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, যুক্তরাস্ট্রে সাইন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

ড. জাহিদ দেওয়ান শামীমের বেশকিছু গবেষণা ও প্রকাশনা রয়েছে। তার গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়বন্তুঃ ক্যান্সার বৃদ্ধি ও প্রসারনে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি (NF-kappaB) এবং ইমিউন সেলের (Especially T & NK cells) ভূমিকা এবং ক্যান্সারের নতুন চিকিৎসা আবিষ্কার। গবেষণায় প্রাপ্ত ফল তিনি ৩০টির বেশি বিভিন্ন হাই ইমপ্যাক্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করেছেন।

মেধাবী বিজ্ঞানী ড. জাহিদ দেওয়ান শামীম পেয়েছেন নানা পুরস্কার এবং সম্মাননা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ অধ্যায়রত অবস্থায় ১৯৮৮ – ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে মেধাভিত্তিক বৃত্তি পান। ১৯৯৮ – ২০০৪ সাল পর্যন্ত পিএইচডি স্টুডেন্ট হিসেবে জাপান সরকারের মনোবসু বৃত্তি পান। গবেষণা করার জন্য ২০০৪ – ২০০৭ সাল পর্যন্ত জাপান সরকারের জেএসপিএস (JSPS) ফেলোশিপ লাভ করেন। ২০০৭ সালে ক্যান্সার ইমিউনোজীতে এডভান্স গবেষণা করার জন্য যুক্তরাস্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে ৩ বছরের ফেলোসীপ (NIH-NRSA) লাভ করেন।

পেশায় চিকিৎসক, বায়োমেডিকেল বিজ্ঞানী হলেও তিনি অত্যান্ত সচেতন মানুষ। তিনি দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ ও চলমানবিষয় নিয়ে নিয়মিত লেখালেখিও করেন।

ড. জাহিদ দেওয়ান শামীমের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় আছেন। ১৯৮৯ সালের সম্মেলনে ছাত্রদল রাজশাহী মেডিকেল কলজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৯০-এ স্বৈরশাসক এরশাদ বিরোধী গনআন্দোলনে রাজপথে সক্রিয় থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রসংসদ নির্বাচনে এজিএস (সহ-সাধারন সম্পাদক) এবং ১৯৯২ সালের সম্মেলনে ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৯২-১৯৯৩ মেয়াদ মেডিকেল কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্র প্রতিনিধি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। তিনি ১৯৯৩ সালে রাজশাহী মহানগর ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হন এবং ১৯৯৩-১৯৯৪ মেয়াদ মেডিকেল কলেজ ছাত্রদল সংসদ নির্বাচনে ছাত্রসংসদের ভিপি (সহসভাপতি) নির্বাচিত হন। ১৯৯৫-১৯৯৬ মেয়াদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টানি চিকিৎসক পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরিষদের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালের সম্মেলনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব লাভ করেন। রাজশাহী মেডিকেল কলেজ এলুমনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন। ২০১৮ সাল থেকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে দেওয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র পরিসরে হলেও সাধ্যমত বাগমারা তথা দেশের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে আসছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের এপ্রিল মাসে সানজিদা আহমেদ লীমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লীমা পেশায় একজন চিকিৎসক, খুলনা মেডিকেল কলেজ থেকে ১৯৯৯ সালে এমবিবিএস পাশ করেন। পারিবারিক জীবনে তিনি ২ সন্তানের দুই সন্তানের জনক – ছেলে জাওয়াদ দেওয়ান (জন্ম ২০০৫) এবং মেয়ে জুবারিয়া দেওয়ান (জন্ম ২০১২)।
রাজনীতি ও সমাজসেবা

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে বেড়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। এই ঝড়বৃষ্টির এক ভিন্ন বৈশিষ্ট্য...

নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দুর্দশা কাটাতে পারে

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে জাতির দুর্দশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা...

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস ধরে বেতন না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, অ্যারোফোম কোম্পানি...

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...