নিউইয়র্কে বদরুজ্জামান আলমগীর: ‘বৃক্ষ একটি মনোহর’ গ্রন্থের উদযাপন

Share

‘আমি সবসময় নিজেকে হারিয়ে ফেলি। অনেকটা মেলায় হারিয়া যাওয়ার মতো। এরপর থেকে কেবল বাড়ি ফেরার চেষ্টা করি। ঢাকায়, কিশোরগঞ্জে, নিউইয়র্ক কিংবা ফিলাডেলফিয়ায়। যেখানেই থাকি, আমার মধ্যে কেবল ফেরার তাড়া। আমি বাড়ি ফিরতে চাই।’
নিজেকে হারিয়ে খুঁজে ফেরা শক্তিমান কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর এভাবেই তার বক্তব্যে উপস্থিত দর্শক শ্রোতার মধ্যে এক ধরণের শিহরণ তৈরি করে। নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে তাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কেবল বিভিন্ন প্রশ্নের উত্তরই দিলেন না; সবার মনজাগরণে রীতিমতো নাড়া দিয়ে গেলেন।

গত শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জ্যামাইকার কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানটি ছিল তাকে নিয়ে লেখার সংকলন ‘বদরুজ্জামান আলমগীর বৃক্ষ একটি মনোহর’ গ্রন্থ উদযাপন উপলক্ষ্যে। তবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিণত হয় তার সাহিত্যকর্ম উদযাপনের অনন্য অনুষ্ঠানে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুইন্স লাইব্রেরির প্রোগ্রামিং অ্যান্ড আউটরিচ সিনিয়র লাইব্রেরিয়ান সেলিনা শারমিন। কথাসাহিত্যিক রাজিয়া নাজমী অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় তিনি লেখকের পরিচিতি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন।

রাজিয়া নাজমী তার সূচনা বক্তব্যে বলেন, ‘বদরুজ্জামান আলমগীর-বৃক্ষ একটি মনোহর’ এই বইটির লেখক বদরুজ্জামান আলমগীর নন। এই বইটি লেখা হয়েছে তাকে নিয়ে ও বইটির সম্পাদনা করেছেন কবি ও আবৃত্তি শিল্পী লালন নূর। যারা লিখেছেন তাদের মধ্যে আছেন কবি সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব, চলচিত্রকার, সংগীত শিল্পী, সাংবাদিক। আছেন শিক্ষক যারা তার চিন্তা ভাবনার সাথে পরিচিত।
রাজিয়া নাজমী বলেন, এই বইটির মলাটের ভিতরে একজন লেখকের কবিতা, অনুবাদ, প্রবন্ধ, নাটক, নাট্য নির্দেশনা এবং তার রাজনৈতিক দর্শন। অর্থাৎ এর ভিতরে আছে বদরুজ্জামান আলমগীরের চিন্তা ভাবনার কথা।

বদরুজ্জামান আলমগীরের লেখা বই ‘পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর’ এবং ‘নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো’, ‘দূরত্বের সুফিয়ানা’, ‘মরিয়ম ফুল দুনিয়া’, ‘যে গ্রাম দর্জিকে খলিফা বলে ডাকে’ এবং প্যারাবল গ্রন্থ ‘হৃদপেয়ারার সুবাস’ এর উপর অনুষ্ঠানে আলোচনা করা হয়। কবির ইংরেজি কবিতার বই ‘Dhaka stars on Philly sky’ নিয়েও প্রশংসা করেছেন বক্তারা।
অনুষ্ঠানে কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীরের লেখা থেকে পাঠ করা হয়। আবৃত্তি ও পাঠ করেন নজরুল কবির, ক্রিস্টিনা রোজারিও, গোপন সাহা, সাবিনা নিরু, আনোয়ারুল লাভলু, ক্লারা রোজারিও, ন্যাশ নাসরিন, রিপা নূর ও এলমা রুদমিলা।

মোট ১৯টি মঞ্চনাটক লিখেছেন বদরুজ্জামান আলমগীর। তার নাটক নিয়ে কথা বলেন রহমান টিটো। এসময় বদরুজ্জামান আলমগীরের লেখা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকটির অংশবিশেষ দেখানো হয় সেখানে।
এরপর সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন লেখক বদরুজ্জামান আলমগীর। এতে আরও যোগ দেন ‘বদরুজ্জামান আলমগীর বৃক্ষ একটি মনোহর’ বইটির সম্পাদক লালন নূর।
কৌশিক আহমেদ তার বক্তব্যে কবির ফটোগ্রাফিক মেমোরির কথা তুলে ধরেন। বদরুজ্জামান আলমগীরের কথা বলার ধরণ ও পাণ্ডিত্যের প্রশংসা করে কৌশিক আহমেদ বলেন, তাঁর অনুধাবন, স্মৃতিতে ধরে রাখা এবং অনুপম বর্ণনা দেয়ার বিষয়টি অসাধারণ। এসময় অনুবাদ কবিতার ক্ষেত্রে বদরুজ্জামান আলমগীর যে অসামান্য দক্ষতা দেখিয়ে চলেছেন, সেকথাও তুলে ধরেন তিনি।

কবি ও আবৃত্তি শিল্পী লালন নূর তার বক্তব্যে বদরুজ্জামান আলমগীরের উপর একটি বই প্রকাশের উদ্যোগ সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, তাঁর লেখা নাটক মঞ্চস্থ হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলার বড় বড় মঞ্চে। তাঁর লেখা খুঁজে পড়ি। কবিতা, নাটক, প্যারাবল, প্রবন্ধ। পাঠের আগ্রহ থেকেই দেখি তাঁর লেখা নিয়ে লিখেছেন অনেকেই। লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। লেখাগুলো এক করার একটি প্রত্যয় মাথায় চেপে বসে।
এ সময় লালন নূর কবির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। জানান কীভাবে বইটি প্রকাশের ক্ষেত্রে কবি বদরুজ্জামান আলমগীরকে রাজি করিয়েছিলেন তিনি। তার ভাষায়, মৃত্যুর পর আমরা অনেকের কাজকে উদযাপন করি। কিন্তু বেঁচে থাকতে সেটা করা গেলে, তা হতে পারে সেই মানুষটির প্রতি যথাযথ সম্মান জানানো।
অনুষ্ঠানে বদরুজ্জামান আলমগীর তার লেখা নাটক ও কবিতার উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নিউইয়র্কের শিল্পী, কবি, সাহিত্যিকসহ বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

যুক্তরাষ্ট্রে ঢাবির অ্যালামনাই ফোরামের নতুন কমিটি নির্বাচিত

অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতাকে সভাপতি এবং রবীন্দ্র সংগীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর...

ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম,পবিত্র আশুরা উপলক্ষ্যে রোববার (৬ জুলাই) ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি....

Related Articles

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর...

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার...

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়সহ বিশ্বজুড়ে ছড়িয়ে...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও...

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...