লেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ বাংলাদেশি

Share

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন লেবাননে বসবাসরত চার শতাধিক বাংলাদেশি। তাদের চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার বৈরুত ক্লাসিকো স্টেডিয়ামে এই সেবা প্রদান করেন বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী। চিকিৎসাসেবা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম।

দেশটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন চার শতাধিক বাংলাদেশি। বিপুল এ প্রবাসীকে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ।

লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভবিষ্যতেও লেবাননে দায়িত্বরত বিভিন্ন এনজিওর সমন্বয়ে প্রবাসীদের জন্য আরও বড় পরিসরে এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত।

ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। অর্থনৈতিক সংকটে ওষুধের চড়ামূল্যের কারণে প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা।

গতকাল বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি লেবাননে দ্বায়িত্বরত ৩টি এনজিও বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা প্রদান করে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন ইসতিয়াক জাহান ফারুকী, দূতালয় প্রধান ও কাউন্সিলর মো. বাকি বিল্লাহ, শ্রম সচিব মো. আনোয়ার হোসাইনসহ দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে ইউনূস–মোদি বৈঠক চেয়ে ঢাকার অনুরোধে এখনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি

চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসে স্মরণ সভা ও দোয়া মাহফিল

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রুপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির...

দোহায় বাংলাদেশি মালিকানাধিন রেস্তোরা উদ্বোধন

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি খাবার নিয়ে শুরু হয়েছে এশিয়ান লাউঞ্জ রেস্তোরা। দোহার বিন মাহমুদে অবস্থিত দি ভিক্টোরিয়া হোটেলে রেস্তোরাটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার...

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের যাত্রা

ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের...