বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

Share
Share

প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন প্রবাসীরা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট জট খুলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রভাব কাজে লাগানো হবে। আগামী দুই মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণের নতুন খবর দেওয়া হবে।

আসিফ নজরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন, কারাবাস করে দেশে ফিরেছেন তাঁরা। এমন ৮৭ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে আরব আমিরাত থেকে ৫৭ জন বিশেষ ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন। তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ উপদেষ্টা বলেন, ১৭ হাজার কর্মীর মধ্যে ২৫ শতাংশ টাকা ফেরত পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শতভাগ কর্মীর টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে চক্র গঠন নিয়ে তিনি বলেন, চক্র যেন ভেঙে যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। দুর্নীতির তদন্ত করা হবে।

প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ
প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। এতে বলা হয়, প্রবাসীরা এখন থেকে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠিয়ে তাঁদের ঋণের কিস্তি শোধ করতে পারবেন। এ সুযোগ এত দিন ছিল না। এতে প্রবাসী আয় বাড়বে। প্রবাসীদের ঋণসহায়তা দিতে ১২টি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি দিলেই এটি চালু হবে। দেশের প্রত্যন্ত এলাকায়, যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চালু করা হবে। এক কোটি টাকা পর্যন্ত ওয়েজ আর্নার্স বন্ড কেনার সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে প্রবাসীরা যেকোনো পরিমাণ বন্ড কিনতে পারবেন। এতেও প্রবাসী আয় বাড়বে।

লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি
প্রবাসীদের ভোগান্তি কমিয়ে সেবা বাড়ানোর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও শ্রম উইং নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। এখন থেকে এটা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। প্রবাসীদের অভিযোগ ও তার বিপরীতে ব্যবস্থা নেওয়ার চিত্র নিয়মিত প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কাজ না করলে দায়িত্ব পরিবর্তন করা হবে। দূতাবাস ঠিকমতো কাজ করলে অনেক অনিয়ম দূর করা সম্ভব হবে। বিদেশে কর্মী পাঠাতে তিনটি সংস্থার অনুমতি লাগে, এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আর নিয়োগ অনুমতি লাগবে না। এতে কর্মীদের ভোগান্তি ও সময় কমবে। এ ছাড়া অভিবাসন খরচ বাড়াতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ভূমিকা রাখে। তাই দালালদের নিবন্ধন করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সিকে ক্যাটাগরি সনদ দেওয়া হবে। এতে এজেন্সির মান সম্পর্কে সবাই জানতে পারবে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

ট্রেন্ডিং নাও

Fast food companies compete for the best value meal

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

জীবনের কোনো কিছুই আমি ভুল বলতে চাই না: শারমিন সোনিয়া

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ’র আইকনিক অ্যাওয়ার্ডে সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রতি সপ্তাহেই নিয়মিত বিভিন্ন আঙ্গিকের...

রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

সিনিয়র সাংবাদিক পিআইবির সাবেক পরিচালক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...