নিউইয়র্কে ফেনী সমিতির নতুন সভাপতি রফিক, সম্পাদক মিজান

Screenshot
Share

নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন ফেনী জেলা সমিতির সাধারণ সভা গত ১২ মে সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রথম ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম পাটোয়ারি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মানিক।

ফেনী সমিতির সভাপতি আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় দুই পর্বের সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ফেনী সমতির সাবেক সভাপতি জসীম ভুইয়া, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আফছার সেন্টু, সাংবাদিক শহীদ উল্যাহ কাইছার, শামীম মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

ফেনী সমিতির এই সাধারণ সভায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির ভবনে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে দাঁড়িয়েছিলেন। সভা বক্তারা বলেন, ফেনী সমিতি ওই প্রবাসে এবং দেশে কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। তবে নতুন কমিটির পক্ষে এটা সম্ভব। বক্তারা তাদের দেশে এবং প্রবাসে সেবামূলক কিছু কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। সেই সঙ্গে তারা আরো বলেন, বর্তমানে নিউইয়র্কে ফেনীর অনেক মানুষ রয়েছেন। তাদের সংগঠিত করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সভাপতি আব্দুর চৌধুরী বলেন, আমরা নতুন নেতৃত্বে বিশ্বাসী। যে কারণে আজকে আমরা নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবো। তিনি তার সময়কালে যারা তাদের কমিটিকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের অতীত কর্মকাণ্ড তুলে ধরেন।

সাধারণ সভার বক্তব্য শেষে সভাপতি আব্দুর রব চৌধুরী তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সেই সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। যার মধ্যে ছিলেন সভাপতি আব্দুর রব চৌধুরী, ফখরুল আলম, জসীম ভুইয়া, নূরুল আফসার সেন্টু ও গোলাম মাওলা চৌধুরী। বৈঠক শেষে জসীম ভূইয়া সভাপতি হিসাবে রফিকুল ইসলাম পাটোয়ারির নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান মানিকের নাম ঘোষণা করেন নূরুল আফসার সেন্টু। এই কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার আমরা এক হাজার লোকের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান করবো। সেই সঙ্গে বড় আকারে বনভোজন করবো। তিনি ঘোষণা করেন আপনাদের সহযোগিতা পেলে এবার বৃহত্তর নোয়াখালী সোসাইটির কবরের প্রজেক্ট থেকে ১০০ কবর ক্রয় করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যে বিশ্বাসে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের সেই বিশ্বাস রক্ষা করবো এবং ফেনী সমিতিকে আদর্শ সংগঠনে পরিণত করবো। সভাপতি আব্দুর রব চৌধুরী সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনারের শ্রদ্ধা

বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়া সময় সকাল ১১ টায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংগীত সহযোগে জাতীয়...

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা...

সাইফুল্লাহ মাহমুদ দুলাল : বিচিত্র ও বৈচিত্র্যময় এক কবি

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মূলত একাধারে কবি ও সাংবাদিক হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...