নিউইয়র্কে বাংলাদেশী এমপ্লয়িজ অব এমটিএ এর কালচারাল নাইট অনুষ্ঠিত

Share
Share

নিউইয়র্কে উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে ২৬ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হলো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ওয়ান হান্ড্রেড এর বাংলাদেশী এমপ্লয়ীদের এক মনোজ্ঞ কালচারাল নাইট।

আয়োজকরা জানালেন, নিউইয়র্ক সিটি ট্রানজিট এর বাস ও সাবওয়েতে কর্মরত আছেন প্রায় এক হাজার বাংলাদেশী। আন্তরিকতা, সততা ও কর্মনিষ্ঠা দিয়ে তারা একদিকে যেমন নিজেদের অপরিহার্য করে তুলেছেন তেমনি অন্যদিকে প্রতিষ্ঠানটিতে কমিউনিটির ভাবমূর্তিও উজ্জ্বল করে তুলেছেন। বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে এই কালচারাল নাইটের আয়োজন।

সায়েম মোন্তাকিমের সঞ্চালনায় সুচনা বক্তব্য রাখেন সায়্যিদ রহমান। বক্তব্য রাখেন আখলাকুর রহমান, সাইফুর রহমান, তানজিনা বীথি, কেশব চক্রবর্তী, নিকোলেট ব্রাউন। প্রধান অতিথি হিসেবে টিডব্লিউইউ লোকাল ১০০ প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি স্টেশন ডিভিশন ভিপি রবার্ট কেলি, মেয়র অফিসের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ মনসুর ও অমল দে। কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন তারকা সঙ্গীত শিল্পী এস আই টুটুল। তার সাথে যোগ দেন এ সময়ের জনপ্রিয় শিল্পী নাজু আখন্দ। আরো সঙ্গীত পরিবেশন করেন গোপাল দাস, সায়্যিদ রহমান ও স্বপন অধিকারী। মনোহর এ আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। ২৩শে জুন রোববার লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে...

বাংলাদেশে সহিংসতায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে কনসার্ট

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিরীহ ছাত্র-জনতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। বহির্বিশ্বেও বাংলাদেশের ছাত্রদের এ আন্দোলনকে সংহতি জানিয়েছে...

Bangladesh’s Victory Day Celebration and Pitha Party in Windsor, Ontario

Windsor, Ontario, Canada – December is a month of victory and pride for Bangladeshi people worldwide. On December 21, the Bangladesh-Canada Association, Windsor-Essex...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...