নিউইয়র্কে সাহিত্য একাডেমির কবিতার মাস উদযাপন

Share
Screenshot
Share

নিউইয়র্কের সাহিত্য একাডেমি তাদের মাসিক সাহিত্য আসরে আলোচনা,পাঠ ও আবৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কবিতার মাস এপ্রিলকে উদযাপন করেছে। ২৬ এপ্রিল শুক্রবার, উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য একাডেমি,নিউইয়র্ক’র মাসিক সাহিত্য আসর। আসর সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তাঁকে সহযোগীতা করেছেন আবৃত্তিকার শুক্লা রায়। অনুষ্ঠানের শুরুতেই পরিচালক সকলের প্রতি বাংলা নতুন বছর ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

কবি কাজী আতীকের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে সাহিত্য আসর শুরু হয়। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, সাহিত্য একাডেমিতে আসি সাহিত্যিকদের উষ্ণতা পেতে। লেখক আদনান সৈয়দের আলোচিত বই দু’টোর সঙ্গে একাত্মবোধ হয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ কয়েক হাজার চিঠি লিখেছেন, ব্যক্তি রবীন্দ্রনাথ ও তাঁর সাহিত্য মননকে জানার জন্য তাঁর চিঠিপত্র পড়তে হবে। ‘ওই দেখা যায় আমার বাড়ি’ বইটিতে ভারত বিভাগের বেদনা ফুটে উঠেছে, এতবছর পর আজকেও আমরা অত্যন্ত দুর্যোগপূর্ণ বিশ্বে আছি। ব্রিটিশ শাসনের শেষের দিকে আমাদের যে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ছিল, দুঃখজনক হলেও সত্যি আজকে আমরা ওই জীবনের দিকেই যাচ্ছি। গাজায় ভয়ংকর একটা অবস্থা যাচ্ছে, প্রতিনিয়ত আমরা সেজন্য বিষন্ন বোধ করি। আমাদের বিশ্বের অবস্থা খুব একটা সুস্থ নয়, বিকারগ্রস্থ।

লেখক হাসান ফেরদৌস বলেন, তিন ঘন্টা ধরে সাহিত্য একাডেমির আসরে উপস্থিত আছি, সকলের পাঠ, আলোচনা শুনেছি, লম্বা সময়, কিন্তু খারাপ লাগে নি, আনন্দ পেয়েছি। তিনি বলেন, এবারের নিউইয়র্ক বইমেলায় আমরা সাহিত্য একাডেমিকে সংযুক্ত করতে পেরেছি, অন্যান্য সাহিত্য সংগঠনগুলো এসেছে। আমরা সবাই মিলে চেষ্টা করবো এবারের বইমেলাকে লেখকের মেলা করে তোলার জন্য। কবিতা পাঠ, নতুন বই আলোচনা, বইয়ের মোড়ক উন্মোচন সহ অন্যান্য আয়োজনে লেখকরা অংশগ্রহণ করতে পারবে, তবে সেজন্য আগে থেকে লেখকদের তালিকাভুক্ত হতে হবে। এবারের বইমেলার আহবায়ক হাসান ফেরদৌস বইমেলার অন্যান্য আয়োজনের কথাও পর্যায়ক্রমে সকলের সামনে তুলে ধরেন।

সাংবাদিক ও লেখক মনজুর আহমেদ বলেন, সাহিত্য একাডেমির অগ্রযাত্রা আমাকে বিস্মিত করে। মাসের পর মাস যাদের সঙ্গে দেখা হয় না, যাদের সঙ্গে দেখা হওয়া সৌভাগ্যের ব্যাপার, এখানে একসঙ্গে তাদের সান্নিধ্য পাচ্ছি। তিনি স্বরচিত কবিতা পাঠ করেন।

কবি শামস আল মমীনের কবিতা নিয়ে লেখা ‘বাংলা কবিতার নতুন দিগন্ত’ বইটি নিয়ে লেখক আবেদীন কাদের বলেন, ঢাকায় শামস আল মমীন যখন কবিতা লেখা শুরু করেন তখন কিছু বিশিষ্ট জনেরা তাঁর কবিতা নিয়ে লিখেছেন। সলিমুল্লাহ খানের প্রথম লেখাটি আমার চোখে পড়ে ১৯৯৫ সালে, পরে শিকদার আমিনুল হক, চঞ্চল আশরাফ, আহমাদ মাজহার, আদনান সৈয়দ, এবিএম সালেহ উদ্দিন সহ আরো কয়েকজন তাঁর কবিতা নিয়ে লেখেন। বছর দুয়েক আগে সলিমুল্লাহ খান লেখাগুলো নিয়ে বই বের করার প্রস্তাব দিলে আমরা বন্ধুরা মিলে সম্মত হই। কবিতার প্রবন্ধ সম্বলিত বইটি চাইলে আপনারা পড়তে পারেন, তবে কবিতা লেখা ও পড়ার জন্য বইটি পড়তে হবে, এমন কোনো কথা নেই।

সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান বলেন, প্রথম যেদিন সাহিত্য একাডেমিতে আসি সেদিন প্রচুর তুষারপাত ছিল, নিউইয়র্ক সিটি জরুরি অবস্থা ঘোষণা করেছিলো, ভেবেছিলাম কেউ আসবে না, কিন্তু এসে আসর ভর্তি মানুষ দেখে বিস্মিত হয়েছিলাম। সাহিত্যিকরা সাহিত্য ভালোবেসে সাহিত্য একাডেমিতে আসে, এবং তারাই সাহিত্য একাডেমিকে অনন্তকাল ধরে টিকিয়ে রাখবে।

কবি তমিজ উদদীন লোদী বলেন, স্রোত বাহী নদীর মতো কবিতা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কবি এনহেদুয়ানা যে কবিতা আলোচনা শুরু করেছিলেন তা অব্যাহত আছে, এবং থাকবে। কবি শহীদ কাদরী প্রায়শই বলতেন, কবিতার রাস্তাটি কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, কবিতার রাস্তা অত্যন্ত বন্ধুর, সেই পথটি বিনয় ও নিষ্ঠার সঙ্গে অতিক্রম করা গেলে কবিতার অনেকখানি স্পর্শ করা যাবে। কবিতা লেখা এতো সহজ নয়। আমরা যারা কবিতার পথে হাঁটছি, কবিতা আত্মস্থ করতে চাইছি, তাদেরকে আগে কবিতা বুঝতে হবে, অমসৃণ পথকে মসৃণ করতে শিখতে হবে, তখনই কবিতার পথে সচল হাঁটতে পারবো। বয়োকনিষ্ঠদের উদ্দেশ্যে তিনি বলেন, কবিতা লিখে আত্মশ্লাঘায় ভোগা যাবে না, তৃপ্তি সৃষ্টির জন্য ভয়ানক ব্যাপার। অতৃপ্তি থেকে কবি অন্বেষণের পথে হাঁটবে, এবং সৃষ্টিতে নিমগ্ন থাকবে।

অধ্যাপিকা হুসনে আরা বলেন, কবিতা লিখতে পারি না, কিন্তু কবিতা ভালোবেসে সাহিত্য একাডেমিতে আসি। কবিরা অত্যন্ত শক্তিশালী, তারাই পারবে পৃথিবীকে মানবিক, সুস্থ ও সভ্য করে গড়ে তুলতে।

লেখক নীরা কাদরী বলেন, পুরো এপ্রিল মাসজুড়ে নানানরকম জমজমাট আয়োজনে আমরা আপ্লূত ছিলাম। আজকেও অনেক নতুন মুখ দেখছি। সাহিত্য একাডেমিতে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি স্বরচিত লেখা পাঠ করেন।

লেখক আদনান সৈয়দ আসরে দুইটি বই নিয়ে আলোচনা করেন। প্রথম বই ডি.এইচ লরেন্সের ‘দি সিলেক্টেড লেটারস অফ ডি.এইচ লরেন্স’বইটি সম্পর্কে আলোচনায় বলেন, একজন শিল্পীকে আবিষ্কার করা খুব সহজ নয়, আবার খুব সহজও। সহজ এই অর্থে একজন লেখককে, শিল্পীকে তাঁর চিঠিপত্র দিয়ে কিন্তু আবিষ্কার করা যায়। তাঁর সেই সমাজ, মনমানসিকতা, বোধ, দর্শন, দুঃখ-সুখ সেগুলো চিঠিপত্রে প্রকাশ পায়।

দ্বিতীয় বই মন্দিরা ভট্টাচার্যের ‘ওই দেখা যায় বাড়ি আমার’ বইটি সম্পর্কে তিনি বলেন, বইটি দেশভাগের এক অনন্য দলিল। বইয়ের নামটি পড়লেই কল্পনায় যেন আমরা আমাদের বাড়িটি দেখতে পাই। সেই গাছতলা, সেই চাপকল, আমরা নস্টালজিক হয়ে পড়ি। আমরা চাইলেই আমাদের বাড়ি যেতে পারি, কিন্তু মন্দিরা চাইলেই পারে না। বইটিতে ভারত বিভাগের বেদনা ফুটে ওঠেছে।

লেখক এ.বি.এম সালেহ উদ্দিন বলেন, মানুষ যখন থেকে কথা বলছে তখন থেকেই মানুষের ভেতর কবিতা সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আমেরিকায় এপ্রিল মাসকে কবিতার মাস হিসেবে ঘোষণা করা যথেষ্ট যুক্তিযুক্ত। এপ্রিল মাসে আমেরিকায় অনেক কবিতার অনুষ্ঠান হয়। আমরা ভাগ্যবান, শুধু এপ্রিল মাস নয়, পুরো বছরজুড়ে সাহিত্য একাডেমিতে আমরা কবিতা চর্চা করতে পারি।

লেখক সোনিয়া কাদের বলেন, পৃথিবীর নানান প্রান্ত হতে সাহিত্যিকরা এসে সাহিত্য একাডেমিতে একাকার হয়ে গেছেন, আমিও এর ব্যতিক্রম নই। শারীরিক অসুস্থতার জন্য এখন নিয়মিত আসতে না পারলেও সর্বদা আমার প্রাণে সাহিত্য একাডেমি বিরাজমান। তিনি স্বরচিত কবিতা পাঠ করেন।

লেখক ওবায়দুল্লাহ মামুন বলেন, সাহিত্য একাডেমির শুরু থেকে ছিলাম, আছি, থাকবো। প্রায় ৪০ বছর আগে দেশে থাকাকালীন ব্রাক্ষণবাড়িয়ায় সাহিত্য একাডেমি নামের সংগঠনে যুক্ত ছিলাম, নিউইয়র্কে এসেও সাহিত্য একাডেমির সাথে আছি, ভালো লাগছে।
নাট্যশিল্পী খাইরুল ইসলাম পাখী বলেন, সাহিত্য একাডেমিতে উপস্থিত সকলে আমার কাছে শ্রদ্ধার, ভালোবাসার। পড়তে ভালোবাসি, লেখকদের টানেই এখানে আসি।

যথারীতি এবারের আসরেও কবি বেনজির শিকদার কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য বই দেয়ার ব্যবস্থা ছিলো। এবারের আসরে আবৃত্তি করেন, পারভীন সুলতানা, তাহরীনা পারভীন প্রীতি, সুমন শামসুদ্দিন, মুনমুন সাহা, এম.এ সাদেক, স্বাধীন মজুমদার।
আসরে স্বরচিত পাঠ করেন, রাণু ফেরদৌস, শামস আল মমীন, মিনহাজ আহমেদ, ধনঞ্জয় সাহা, বেনজির শিকদার, রিমি রুম্মান, ফারহানা হোসেন, সুরীত বড়ুয়া, লুৎফা শাহানা, মনিজা রহমান, মাসুম আহমদ, জেবুন্নেছা জ্যোৎস্না, মাসুমা রহমান, শাহীন ইবনে দেলোয়ার, নিবরাস চৌধুরী, মিয়া এম আছকির, আব্দুল হাসিব, সবিতা দাস, পলি শাহীনা প্রমুখ।

আসরে উপস্থিত ছিলেন, আহমাদ মাজহার, ইব্রাহীম চৌধুরী খোকন, ফরিদা ইয়াসমিন, রীপন শওকত রহমান, মোহাম্মদ নাসির শিকদার, ফরহাদ হোসেন বাবু, শিউলি কাজী, আকবর হায়দার কিরণ, মাহফুজুর রহমান, তাহমিনা শহীদ, সেলিম আফসারী, আজিজুল হক মুন্না, এলি বড়ুয়া, শাফী মাহমুদ, উইলি মুক্তি, ইমাম চৌধুরী, মোহাম্মদ মহিবুর রহমান, আব্দুল আজীজ, মনোয়ারা বেগম, রয়েস রহমান, আবদুন নূর, আয়েশা চৌধুরী, শাহ আলম, মোজাম্মেল হক, উত্তম কুমার সাহা প্রমুখ। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা, এবং আগামী সাহিত্য আসরের আগাম আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন মোশাররফ হোসেন।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়া প্রবাসীদের মানি একচেঞ্জ হাউসে ভিড়

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে ইতোমধ্যে সজাগ হয়ে ওঠেছেন মালয়েশিয়া প্রবাসীরা। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর এবারে দেশে রেমিট্যান্স পাঠাতে...

নিউইয়র্কে সাহিত্য একাডেমির কবিতার মাস উদযাপন

নিউইয়র্কের সাহিত্য একাডেমি তাদের মাসিক সাহিত্য আসরে আলোচনা,পাঠ ও আবৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কবিতার মাস এপ্রিলকে উদযাপন করেছে। ২৬ এপ্রিল শুক্রবার, উডসাইডের একটি মিলনায়তনে...

উত্তর আমেরিকা প্যাটার্সনে প্রথম বাংলাদেশি স্কুল বোর্ড কমিশনার মোহাম্মদ রশিদ

নিউজার্সির প্যাটার্সন সিটির স্কুল বোর্ড কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ এইচ রশিদ। উত্তর আমেরিকায় ঐতিহ্যবাহী এ নগরে প্রথম বাংলাদেশি হিসেবে এমন পদে...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...