নিউইয়র্কের ৮০% পরিবার ‘চাইল্ড কেয়ার’ সেবা নিতে পারছে না

Share

নিউইয়র্কের ৮০ শতাংশের বেশি পরিবার ‘চাইল্ড কেয়ার’ সেবা নিতে পারছে না। সম্প্রতি এক গবেষণায় সন্তানদের সঠিক যত্ন নিতে না পারার তথ্য উঠে এসেছে। চাইল্ড কেয়ারের ভাড়া বেড়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে।

সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে পৃথিবী, পাল্টাচ্ছে মানুষের জীবনমান। ভৌগলিক, রাজনৈতি এবং বৈশ্বিক পরিস্থিতি প্রভাব ফেলে মানুষের জীবনে। সাম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে ব্যয় বেড়েছে প্রায় প্রত্যেকটি পরিবারের। যার কারণে অধিকাংশ পরিবার তাদের সন্তানদের যত্ন নিতে পারছে না। প্রতিবেদনটি প্রকাশ করে পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক ফাইভবরো ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। প্রতিবেদনে দেখা গেছে, একটি সাধারণ ডে কেয়ারে বছরে কমপক্ষে ২০ হাজার ডলার খরচ হয়। আর শতকরা প্রায় ৮০ শতাংশ পরিবার এটি বহন করতে পারে না, একটি সন্তান হলেও না।

ব্রঙ্কসের বাসিন্দা কেরলিন ডেলার বলেন, আমার ৪ বছর বয়সী লুকা ডে কেয়ারে যেতেন। কিন্তু বর্তমানে ডে কেয়ারের খরচ বেড়ে যাওয়ায় আমাকেই সন্তানের যত্ন নিতে হচ্ছে, যার ফলে আমার চাকুরি করা সম্ভব হচ্ছে না। সাপ্তাহে ৫শ ডলারের মতো খরচ করা আমার জন্য সম্ভব হচ্ছিলো না।

টেফানি কেস্টিলো নামে অপর এক মহিলা বলেন, আমার আমার ৪ সন্তান। তাদের দেখাশোনা করা সত্যি ঝামেলাপূর্ণ। খরচ বেড়ে যাওয়ায় ডে কেয়ারে দেওয়া সম্ভব হয়নি। আমার স্বামী ২টি কাজ করেও খরচ জোগাতে হিমশিম খাচ্ছে।

ফাইভবরো ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গ্রেস রাউহ বলেন, ২০২২ সালে নিউইয়র্ক সিটির আনুমানিক ২৩ বিলিয়ন ডলার অর্থনৈতিক কার্যকলাপে ক্ষতি হয়েছে। কারণ পিতামাতারা কর্মস্থান ত্যাগ করেছেন বা শিশুদের যত্ন নেওয়ার জন্য তাদের কর্মজীবন পাল্টাতে হয়েছে।

তিনি বলেন, সমীক্ষায় দেখা গেছে যে ব্ল্যাক এবং ল্যাটিনক্স পরিবারগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। যাদের কিছু এখন শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছে৷ তারা ভিন্নধর্মী কাজ খুঁজছেন বা পরিবার চালাতে ২টি জব করছেন। আবার কেউ কেউ এমন স্থানে চলে যাচ্ছেন যেখানে খরচ কম।

পরিবারগুলো খরচ বেড়ে যাওয়ায় যেমন ‘চাইল্ড কেয়ার’ সেবা নিতে পারছে না তেমনি কমছে এসব প্রতিষ্ঠানের সংখ্যাও। প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে ডে কেয়ার প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যাও কমে এসেছে। যা কেমল ৫০ শতাংশ শিশুকে সেবা দিতে সক্ষম।

এদিকে প্রতিবেদনটিতে বড় পরিবারের জন্য একটি ভর্তুকি দেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধানের উপায়ও সুপারিশ করে।

সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন তার প্রশাসন এটি নিয়ে কাজ করছে। তিনি বলেন, আমাদের আরও কিছু করতে হবে। নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য সবচেয়ে বড় বাধা হল শিশু যত্ন নিয়ে কাজ করা। আমরা সেদিকে মনোযোগ দিয়েছি।

তিনি বলেন, শহরের ভবিষ্যত নির্ভর করে পরবর্তী প্রজন্মের জন্য উচ্চমানের যত্নের ওপর।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

ট্রেন্ডিং নাও

মোহামেডান থেকে কানাডার ফুটবল মাঠ: গোলকিপিং কোচ মোহাম্মদ হাকিমের গল্প

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। সেই সাদা-কালো শিবিরের গোলপোস্ট সামলানো এক সাবেক প্রহরী এখন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন।...

The Supreme Court Has a Perfectly Good Option in Most Divisive

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ২৫ জানুয়ারী, বৃহস্পতিবার ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ...

Related Articles

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড়...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

ভারতে বসে হাসিনা রাজনৈতিক বক্তব্য
দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তে পারে ‘অস্বস্তি’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...