খ্যাতিমান লেখক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন পালন হচ্ছে ঢাকায়

Share
Share

কানাডাপ্রবাসী খ্যাতিমান প্রাবন্ধিক,গবেষক, লেখক ও শিক্ষক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায়। আগামী সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার কাঁটাবন সিগন্যালে অবস্থিত ‘কবিতা ক্যাফেতে’ সন্ধ্যা ৬.০০ টায় ‘হীরকজয়ন্তী : সুব্রত কুমার দাস’ উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন অধ্যাপক এম. এ. আজিজ মিয়া।

সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন পালন অনুষ্ঠানের আহ্বায়ক বরুণ কুমার দাস এবং সদস্য সচিব মনিরুজ্জামান অলিভ সকলকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, সুব্রত কুমার দাসের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে, ১৯৬৪ সালের ৪ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সাহিত্য পড়িয়েছেন কয়েক বছর । সম্পাদক হিসেবে কাজ করেছেন ব্র্যাকের প্রধান কার্যালয়ে। ১৯৯২ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত সুব্রত’র গ্রন্থসংখ্যা ঊনত্রিশ। ২০০৩ সাল থেকে বাংলাদেশের উপন্যাস নিয়ে ওয়েবসাইট বাংলাদেশি নভেলস্ (bdnovels.org) নিয়ে কাজ করে চলেছেন। তার আগ্রহের বিষয় প্রকাশিত গ্রন্থের শিরােনাম থেকেই স্পষ্টভাবে চিহ্নিত করা যায়: ‘আমার মহাভারত (২০১৪), নজরুল-বীক্ষা’ (২০১৩), ‘রবীন্দ্রনাথ: ইংরেজি শেখানাে’ (২০১২), ’রবীন্দ্রনাথ : কম-জানা, অজানা’ (২০১১), ’বাংলা কথাসাহিত্য: যাদুবাস্তবতা’ এবং অন্যান্য (২০০২) ইত্যাদি। গ্রন্থের সম্পাদিত মধ্যে রয়েছে: ‘সেকালের বাংলা সাময়িকপত্রে জাপান’ (২০১২), অগ্রন্থিত মােজাফফর হােসেন (২০১১), ‘কোড়কদী একটি গ্রাম’ (২০১১) ইত্যাদি। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে : Rabindranath Tatore: India-Japan Cooperation Perspectives (২০১১), Kazi Nazrul Islam : Selected Prose (২০০৪) ইত্যাদি। সুব্রত কুমার দাসকে নিয়ে প্রকাশিত দুটি গ্রন্থ হলাে : ‘সুবর্ণ জন্মজয়ন্তী : সুব্রত কুমার দাস (২০১৪, সম্পাদক: বরুণ কুমার বিশ্বাস) এবং তিনি এবং আমরা’ (২০১৩, লেখক: রাজিউল হাসান)।। ২০১৩ সাল থেকে সুব্রত সপরিবার টরন্টোতে বসবাস করছেন।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

জসিম মল্লিকের জীবনীভিত্তিক গ্রন্থ ‘হৃদয়ে লিখেছি নাম’

একুশের গ্রন্থমেলা ২০২৪ -এ প্রকাশিত হয়েছে জসিম মল্লিকের জীবনীভিত্তিক গ্রন্থ ‘হৃদয়ে লিখেছি নাম’। বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশক অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।...

ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। সম্প্রতি কমিটির ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিয়ান বোলারকে বরখাস্ত...

তফসিল বাতিলের দাবিতে মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া বিএনপি। দেশটির স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে।...

বিদেশে গাড়ি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপাগল মোশাররফ হোসেন খান চৌধুরী। পড়ালেখা বেশিদূর করতে পারেননি অর্থাভাবে। সংসারে সচ্ছলতা...

‘অ্যাড মানি’ সেবায় নতুন নিয়ম আনল বাংলাদেশ ব্যাংক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে...

রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি ‎​

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...