ডিসি বইমেলা : সাহিত্য সদনে দুই দিন

ডিসি বইমেলায় কবি ও সাহিত্যিকরা
Share

প্রবাসে বাঙালিদের উৎসব-অনুষ্ঠানে ভরপুর সারা বছর। আজকাল ফেসবুকের পাতা বলে দেয়, ১২ মাসে ১৩ পার্বণে প্রবাসীরা মাতোয়ারা। শুক্রবার থেকে রোববার হয় দাওয়াত, গ্র্যাজুয়েশন পার্টি নয় গানের আসর। যদি কিছুই না থাকে, তাহলে বন্ধুদের বিয়ে আড্ডা-গান-বাজনা। প্রবাস জীবন কি এর মধ্যেই সীমাবদ্ধ? আমার কাছে তা মনে হয় না। আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যে মিশে আছে গ্রাম-বাংলার ঐতিহ্য, সাহিত্য ও শিল্পকর্ম। শত ব্যস্ততার মাঝেও প্রবাসীরা তাদের সাহিত্য ও শিল্পকর্মকে ধরে রাখতে নিচ্ছে নানা কর্মসূচি, যার অন্যতম হলো নিউইয়র্ক বইমেলা ও ডিসি বইমেলা। এই প্রাণের মেলা প্রবাসীদের কিছুটা হলেও একুশের বইমেলার স্বাদ এনে দেয়। বইমেলায় ছুটে আসেন লেখক ও প্রকাশক। অনেকটা মনের তাগিদে তারা আসেন। লাভ-লোকসানের ধার ধরেন না প্রকাশকেরা।

এবার দ্বিতীয়বারের মতো ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’ ওয়াশিংটনে আয়োজন করে ডিসি বইমেলা ২০১৯। আয়োজকদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি তৃপ্ত।

আয়োজনে কোনো কিছুর কমতি ছিল না। দেশ থেকে বইসহ ছুটে এসেছেন প্রকাশনী সংস্থার কর্মকর্তারা। স্থানীয় কিছু প্রকাশকদের দেখে বই প্রকাশের কিঞ্চিৎ সাহস পেয়েছে অনেক কবি-লেখক।
মেলায় উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক সেলিনা রহমান, আনিসুল হক, ড নুরুন নবী, শাহাব আহমেদ, আনিস আহমেদ, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী প্রমুখ।

বইমেলায় ১১টি নতুন বই পরিচিতি ও লেখকদের সঙ্গে কথোপকথনের আয়োজন ছিল। এরা হলেন নুরজাহান বোস, আব্দুন নূর, এস মাহতাব আহমেদ, ওয়াহিদা আফজাল, মাহবুব সালেহ, সৈয়দ আল ফারুক, আশরাফ আহমেদ, হুমায়ুন কবির ঢালী, নূরন্নবী, হাসান মাহমুদ ও আনিসুল হক।

যাঁদের রিপোর্ট ও লেখা আমি নিয়মিত পড়ি তাদের মধ্যে দুজনকে একটু বেশি কাছে পেয়েছি। আলাপ হয়েছে বারবার।
পপি চৌধুরী। একজন লেখিকা, প্রকাশক ও ব্যবসায়ী। সব কর্মের মধ্যেও নিজেকে ব্যস্ত রেখেছেন লেখালেখি জগতে। সদা হাস্যোজ্জ্বল, সদালাপী এই মানুষটির সঙ্গে আমার পরিচয় ঘটে ডিসি বইমেলায়। তার আগে থেকেই তার লেখা পড়েছি প্রথম আলোতে। প্রীতম প্রকাশনী, প্রথমা ও স্বদেশ শৈলী পাশাপাশি স্টল থাকতে বেশির ভাগ সময় কেটেছে পপি ও শেলীর সঙ্গে। দুই দিনের বইমেলায় নানা বিষয়ে কথা হয়েছে। পপি তাঁর লেখা একটি বই ‘টান’ আমাকে উপহার দিলেন।

বইমেলা কমিটি পপির জন্য যতটুকু সমাদর করতে পেরেছে, তার চেয়ে বেশি তিনি বই মেলার জন্য করেছেন। শেষ দিনে পপি ও তার স্বামীর সঙ্গে এক ফ্রেমে বন্দী হলাম। আত্মার একটি সম্পর্ক থাকবে চিরকাল।
শেলী জামান খান। লেখিকা ও সাংবাদিক। প্রথম আলোর পাতার শেলীর লেখালেখির সঙ্গে পরিচয়। তিনি ডিসি বইমেলায় আসার আগে প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী আমাকে ফোন করে বললেন, শেলী জামান খান আসবেন। তাঁকেও বলে দিলেন আমার কথা। শেলীর সঙ্গে প্রথম দেখা ভার্জিনিয়ার একটি আবাসিক হোটেলে। অসাধারণ সুন্দর মনের মানুষ। আমাকে দেখেই মিষ্টি একটি হাসি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। এরপর দুই দিন প্রথম আলোর স্টলে ছিলাম একসঙ্গে। শেলীর কাছে যতবার গেছি মুখে ছিল মিষ্টি একটা হাসি। জানি এই দুই দিনে তাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু মুখের হাসি দেখে তা বোঝার উপায় ছিল না। চমৎকার একজন মানুষ। চুপচাপ থাকেন, কিন্তু কাজ করেন নীরবে। আপা তার একটি বই আমাকে উপহার দিলেন। আমার লাইব্রেরিতে যুক্ত হলো প্রিয় লেখকদের একটি বই। ভালো থাকবেন শেলী আপা।

পলি শাহিনার মুখটা বেজার দেখে জিজ্ঞেস করলাম বই কোথায়? বেচারি আক্ষেপ করে জানালেন, প্রকাশক তার বই আনতে ভুলে গেছেন।
কবি সেলিনা আক্তারের সঙ্গে আমার প্রথম পরিচয়। মৃদুল রহমানের ভুনা খিচুড়ি খেয়ে আমার ক্যামেরায় সেলিনাকে কিছু ছবি তুলে দিলাম। বুঝলাম, সেলিনার ছবি তোলার আগ্রহটা বেশি।
ফারহানা হোসেনকে প্রথম দিন দেখেছি, দ্বিতীয় দিনে উধাও।

ইব্রাহীম চৌধুরীকে এক পাইনি, সঙ্গে বোনাস হিসেবে পেয়েছি ভাবিকেও। ভাবির সঙ্গে টুকটাক কথা হলেও ইব্রাহীম চৌধুরী ব্যস্ত ছিলেন অন্যদের সঙ্গে।
মেলায় সর্বাধিক বই বিক্রি হয়েছে মৃদুল রহমানের ‘আমরা বাঙালি ও আমাদের বাঙালিত্ব’ বইটি। স্বদেশ শৈলী স্টলে মৃদুল রহমান বই নিয়ে বসেছিলেন।
কবি সাহিত্যিকদের সঙ্গে আড্ডার কুশল বিনিময়, সাহিত্য বিষয়ক কথামালায় ভিন্ন জগতে হারিয়ে গিয়েছিলাম।

এবারের আয়োজনে অতিথিদের আতিথেয়তায় কিঞ্চিৎ ঘাটতি দেখা গেছে। অনেকে হোটেলে রুম বিড়ম্বনায় ছিলেন। অতিথিদের কেউ খাদ্য কুপন পেয়েছেন, কেউ পাননি। এ বিষয়ে আয়োজক কমিটির দস্তগীর জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতেই তিনি মোস্তাফিজকে দেখিয়ে দিলেন। মোস্তাফিজ অতি সাদরে আমাকে দুটি খাদ্য কুপন ধরিয়ে দিলেন।

কবি/ছড়াকার সৈয়দ আল ফারুক ও নাহিদ নাজিয়ার অংশগ্রহণ আমাদের ভবিষ্যতের আয়োজনে উৎসাহ বাড়িয়ে দিয়েছে।

আশা করছি, ভবিষ্যতে আরও বেশি লেখকদের সমাগম ঘটবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে লেখক-প্রকাশক ও পাঠকেরা বেশি গুরুত্ব পাবে। তাহলে বলা যাবে, সত্যি এটাই বইমেলা।

লেখক : সুবীর কাস্মীর পেরেরা, প্রথম প্রকাশ : প্রথম আলো, ২৮ জুন ২০১৯

Share

সর্বশেষ সংযোজন

ভারতের প্রতিক্রিয়া
হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না: জয়সোয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে...

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর...

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

আপনাই জন্য

ভারতের প্রতিক্রিয়া
হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না: জয়সোয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে...

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর...

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ট্রেন্ডিং নাও

UAE visa restriction: We’re yet to get official confirmation, says state minister

State Minister for Expatriates' Welfare and Overseas Employment Shofiqur Rahman Choudhury has said they have yet to receive any official confirmation from the...

হ্যানলি পাসপোর্ট ইনডেক্স
বাংলাদেশের পাসপোর্টের মান উত্তর কোরিয়ার সমান

বৃটেনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত বিশ্ব পাসপোর্ট সূচক ২০২৬-এ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বিশ্বের সবচেয়ে দুর্বল...

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে বেড়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট। এই ঝড়বৃষ্টির এক ভিন্ন বৈশিষ্ট্য...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...