নানামূখি প্রতিভাময়ী বাংলাদেশি নারী ক্যালিফোর্নিয়ার সাজিয়া হক মিমি

Share
Share

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাজিয়া হক মিমি নানামূখি প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তিনি একাধারে গুণী অভিনেত্রী, উপস্থাপিকা, লেখিকা এবং সফল উদ্যোক্তা ও সংগঠক। বর্তমানে লস এঞ্জেলেসের নেবারহুড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। অবসরে শখের বসে গান গাইতে পছন্দ করেন। এক কথায় বলা যায় বহু প্রতিভার অধিকারী একজন মানুষ। এছাড়াও দেশীয় বিভিন্ন সংগঠন ছাড়াও আমেরিকার ক্যালিফোর্নিয়ার মূল ধারার কর্মকান্ডের সাথেও জড়িত।

বাংলাদেশের ঢাকায় জন্ম। লেখাপড়ায় বরাবরই মেধাবী ছিলেন। দেশে থাকাকালীন স্কুলের বিভিন্ন সংস্কৃতি অনুষ্টানে অংশগহন করতেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার জিতেছেন। খুব অল্প বয়সে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে চলে আসেন। এখানে আসার পর লসএঞ্জেলেস ভ্যালি কলেজ থেকে লিবারেল আর্টস এ এ্যাসোসিয়েট এবং ক্যালিফোর্নিয়ার স্টেটস ইউনিভার্সিটি অব চ্যানেল আইল্যানড ইউনিভার্সিটিতে মনেবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন।

উপমহাদেশের অনেক গুনী শিল্পীদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে তার। তিনি উপমহাদেশের বিশিষ্ট গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী সাথে আন্তর্জাতিক কনসার্ট উপস্থাপনা করেছেন। অল্প বয়সে যুক্তরাষ্ট্রে চলে গেলেও সুদূরপরবাসে বাংলা ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি এক যুগের বেশি সময় ধরে উপস্থাপনা করছেন, যার বেশির ভাগই বাংলাদেশের জাতীয় দিবস কেন্দ্রিক অনুষ্ঠান যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেবুয়ারী , বাংলা নববর্ষ ইত্যাদি। তিনি লসএঞ্জেলেসর মেয়র এরিক গারসিটির অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় বিভিন্ন সংগঠন ও লসএঞ্জেলেস সিটি থেকেও পুরস্কৃত হয়েছেন।

তিনি একজন গুনী অভিনেত্রী ও নায়িকা। স্কুল জীবনেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। অভিনয় করেছেন বাংলাদেশের বেশকিছু টিভি নাটকে। এর মধ্যে জাহিদ হাসানের সাথে ‘যোগ্যপাত্র’ উল্লেখযোগ্য । এছাড়াও প্রখ্যাত পরিচালক অনন্য মামুন এর পরিচালনায় নামভূমিকায় ‘জাহানারা’ নামে একটি সিনেমা করেছেন। সিনেমাটিতে নায়কের ভূমিকায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সজল। সিনেমায় জাহানার একজন প্রতিবাদী নারী চরিত্র। জাহানারা চরিত্রটির সাথে সাজিয়া হক মিমির বাস্তব জীবনের অনেক মিল। তিনিও একজন আমেরিকা প্রবাসী প্রতিবাদী, সংগামী নারী।

‘জাহানারা’ মুভিতে অভিনয়ের জন্য ২০২২ সালের জুলাই মাসে লস ভেগাসে ভারতীয়দের আয়োজনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন (North American Bongo sommolon) এর তিনি পুরস্কার পেয়েছেন। যা বাংলাদেশি আমেরিকান হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

বাংলাদেশি আমেরিকান সাজিয়া হক মিমি একজন সফল ব্যবসায়ীক উদ্যোক্তাও। যুক্তরাষ্ট্রে নিজেদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। তিনি এস অ্যান্ড আর কে ট্রেডিংয়ের প্রেসিডেন্ট। ক্যালিফোর্নিয়ার মূলধারার ব্যবসায়িক কর্মকান্ড ও সংগঠনগুলোর সাথেও জড়িত তিনি। মনটিরিপাক চেম্বার অব কমার্স এর উপদেষ্টা দিনি। নারী বিজনেস উদ্যোক্তা হিসেবে পুরস্কারও পেয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এর মুলধারার একজন কমিউনিটি এক্টিভিস্টও। মনটিরি পাক সিটির সেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। সাজিয়া হক মিমি নারীদের আর্থিক অবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেন।

Share

আপনাই জন্য

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন।...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরাসরি বলেছেন, “আমাদের ধৈর্যের...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ এবং চলমান সংঘাতের একটি...

ট্রেন্ডিং নাও

তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তুরস্কে বাংলাদেশ দূতাবাস আঙ্কারার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিনটি পর্বে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালিত হয়েছে।...

মালয়েশিয়ায় প্রবাসীদের আইকন নীরব হোসেন

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন অজস্র বাংলাদেশি। তারা প্রতিনিয়ত মেধা আর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে করছেন সমৃদ্ধ। তাদেরই একজন...

কুয়ালালামপুরে ডুয়ামের মেগা ইভেন্ট অনুষ্ঠিত

কুয়ালালামপুরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়াম) এর মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) মঙ্গলবার রাজধানী কুয়ালামপুর ক্লাব আমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন...

Related Articles

আমিরাতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি তরুণ

সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি...

টাওয়ার হ্যামলেটসে ভোটের আগে মেয়র লুৎফুর রহমানের ওপর বাড়তি চাপ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওপর সরকারের তদারকি আরও...

বিবিসির মাস্টারশেফ সেমিফাইনালে রাজশাহীর ছেলে ইসমাইল

যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর...

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫...