গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

Share

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে কোস্টগার্ড শুক্রবার জানায়, ক্রিট দ্বীপের উপকূল থেকে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী, এক শিশুসহ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

কোস্টগার্ড পরে এএফপিকে জানায়, ওই ভয়াবহ পরিস্থিতি থেকে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং চাদের একজন নাগরিক জীবিত ফিরতে পেরেছেন।

বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, নৌকায় থাকা এক মানব পাচারকারীর নির্দেশে মৃতদের মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে ফেরা দুই ব্যক্তিকে ক্রিট দ্বীপের একটি শহরের এক হাসপাতালে নেওয়া হয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থী অনেক অভিবাসীর কাছে গ্রিসই প্রধান প্রবেশপথ।

কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ‘যাত্রার সময় যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং ছয় দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মানব পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছিল।’

গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দুজন দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁরা পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। ‘অবৈধ প্রবেশ’ এবং ‘অবহেলাজনিত হত্যাকাণ্ডের’ অভিযোগে বর্তমানে তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

অভিবাসনপ্রত্যাশী দলটিকে বহনকারী নৌকাটি দক্ষিণ ক্রিট উপকূলের শহর ইয়েরাপেত্রা থেকে ৫৩ নটিক্যাল মাইল (প্রায় ৯১ কিলোমিটার) দক্ষিণে ছিল।

Share

আপনাই জন্য

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৭ জুন) এক...

প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা...

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট, জুলাইয়ে মিলতে পারে সুখবর

মালয়েশিয়ার খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতসহ বিভিন্ন সেবা ও উৎপাদনমুখী শিল্পে চলমান বিদেশি শ্রমিক সংকট নিরসনে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে দেশটির একটি বিশেষ...

রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ

ইতালির রোমে একই পরিবারের তিনজনকে হত্যার সন্দেহে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন ওই বাংলাদেশির নাম ছবিসহ পুলিশের ওয়েব সাইটে...

ট্রেন্ডিং নাও

সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ’র আইকনিক অ্যাওয়ার্ডে সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রতি সপ্তাহেই নিয়মিত বিভিন্ন আঙ্গিকের...

The best Father’s Day gifts for every dad in your life

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ ৫.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

আগের সব রেকর্ড ভেঙে, জানুয়ারিতে ৫.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে আগের তিন মাসে রপ্তানি কমার পর...

Related Articles

প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা...

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট, জুলাইয়ে মিলতে পারে সুখবর

মালয়েশিয়ার খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতসহ বিভিন্ন সেবা ও উৎপাদনমুখী শিল্পে চলমান...

রোমে একই পরিবারের ৩ জনকে হত্যা, যাকে খুঁজছে ইতালি পুলিশ

ইতালির রোমে একই পরিবারের তিনজনকে হত্যার সন্দেহে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে...

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ১০৭ বাংলাদেশি শ্রমিক টানা চার মাস ধরে বেতন...

চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ

চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপ প্রদেশ হাইনান এর জনপ্রিয় পর্যটন, উচ্চমানের উন্মুক্ত অর্থনীতি, সবুজ...

ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যা, নোয়াখালীর বাড়িতে মাতম

ইতালিতে বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার খবর পাওয়া...

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন...