তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Share

তুরস্কে বাংলাদেশ দূতাবাস আঙ্কারার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিনটি পর্বে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘ইউজে ইন্টারন্যাশনাল স্কুলে’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এবং একটি শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে ইউজে স্কুল অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর সামনে রাষ্ট্রদূত এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভাষা শহীদদের ও ভাষা আন্দোলনের সৈনিকদের।

তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। তিনি শোকের ও গৌরবের এ দিনটিকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান বাঙালির জাতীয় জীবনে এক অসামান্য অর্জন হিসেবে তুলে ধরেন।

পরে ইউক্রেন, আজারবাইজান, ক্রোয়েশিয়া, মরিশাস, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কিরগিজিস্তান, ইতালি, ঘানাসহ ১৫টি দেশের প্রতিনিধি তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কূটনৈতিক কোর-এর পক্ষ থেকে কয়েকজন রাষ্ট্রদূত ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় অনুষ্ঠানের তৃতীয় পর্বে দূতাবাস প্রাঙ্গণ এবং ‘বিজয় ৭১ মিলনায়তনে’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শেষে দূতাবাস প্রাঙ্গণের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত এম আমানুল হক, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা।

এসময় ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের ওপর আঁকা চিত্রাঙ্কন এবং বাংলাদেশি বিভিন্ন পিঠা প্রদর্শনী করা হয়। এরপর মন্ত্রণালয় থেকে পাঠানো ভিডিওচিত্র প্রদর্শনী এবং একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বাংলাদেশে হত্যা মামলার আসামি নিউইয়র্কে গ্রেপ্তার

বাংলাদেশে একজনকে হত্যার অভিযোগে গেনেট রোজারিও (৫২) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটন শহর থেকে তাকে...

A comprehensive guide to the best summer dresses

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা ‘পারফেক্ট ইলেকট্রনিকস’ নিবেদিত ‘মা পদক ২০২৪’ পদক পাচ্ছেন। আগামী ১২ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...