জলবায়ু সংকটে বাংলাদেশে ৩৫ মিলিয়ন, বিশ্বের ৮৫ দেশে ২৪২ মিলিয়িন শিশু শিক্ষা ব্যহত : ইউনিসেফ

ছবি: প্রেস বিজ্ঞপ্তি
Share

বৈশ্বিক জলবায়ু সংকটের কারণে বিশ্বে যেসব দেশের শিশুরা ইতোমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন সেগুলোর মধ্যে একটি বাংলাদেশ। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার মতো জলবায়ুজনিত সমস্যার কারণে অনেক শিশু আট সপ্তাহ পর্যন্ত লেখাপড়া করতে পারছেন না।

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫— ২০২৪ সালে চরম আবহাওয়াজনিত ঘটনাবলীর কারণে বাংলাদেশের তিন কোটি ৩৫ লাখ শিশুসহ বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে; জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফের এক বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

“লার্নিং ইন্টারাপটেড: গ্লোবাল স্ন্যাপশট অব ক্লাইমেট-রিলেটেড স্কুল ডিসরাপশন ইন ২০২৪” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয় ২৪ জানুয়ারি,২০২৫।
আর এবারেই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিসেফ। এতে দেখা গেছে, বিশ্বজুড়ে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়াজনিত ঘটনাবলীর কারণে দফায় দফায় স্কুল বন্ধ দিতে হয়েছে।

সারাবিশ্বে ২০২৪ সালে তাপপ্রবাহ, ঝড়, বন্যা ও খরার কারণে স্কুল বন্ধ হয়ে ৭৭টি দেশের অন্তত ২৪২ মিলিয়ন শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল দক্ষিণ এশিয়া।

বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিল ও মে মাসে দেশজুড়ে তাপপ্রবাহ শিশুদের পানিশূন্যতা (ডিহাইড্রেশন) ও হিটস্ট্রোকের ঝুঁকি তৈরি করে, ফলে সারা দেশে দুই সপ্তাহ পর্যন্ত স্কুলে ছুটি দিতে বাধ্য হয়। এতে করে মে মাসে ঘূর্ণিঝড় রেমালের কারণে বেশ কিছু জেলায় শিশুদের স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এরপর জুনের তীব্র বন্যার নেতিবাচক প্রভাবের ফলে আবারও শিশুদের শিক্ষার উপর আসে আঘাত। বন্যায় সারাদেশে প্রায় ১ কোটি ৮৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়, এর মধ্যে শিশুদের সংখ্যা ছিলো ৭০ লাখ।

প্রতিবেদনে প্রকাশ, বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়ে সিলেট জেলায়। তীব্র বন্যায় সেখানে ব্যাপকভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া থেকে ঝরে পড়েছে।

ইউনিসেফ বাংলাদেশের হিসেবে গত বছর ১২ মাসের মধ্যে জলবায়ুজনিত কারণে সিলেট অঞ্চলে শিশুরা সব মিলিয়ে আট সপ্তাহ পর্যন্ত স্কুলের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে। আর খুলনা, চট্টগ্রাম ও রংপুর – এই প্রত্যেক জেলায় শিশুরা ছয় সপ্তাহ পর্যন্ত স্কুল দিবস হারিয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “চরম আবহাওয়াজতি ঘটনাবলীর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা বার বার আঘাত হানার প্রবণতাও বেড়েছে। জলবায়ু সংকট এটাকে আরও বাড়িয়ে তুলেছে। এগুলোর সামগ্রিক প্রভাব পড়ছে বাংলাদেশের শিশুদের শিক্ষার ওপর এবং শিশুরা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘চরম তাপমাত্রা ও অন্যান্য জলবায়ুজনিত সংকট শুধু শিশুদের স্কুলের শিক্ষা কার্যক্রমই ব্যাহত করে না, বরং এর কারনে শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। বড় সময় ধরে স্কুল বন্ধ থাকলে শিশুদের- বিশেষ করে কন্যাশিশুদের স্কুল থেকে ঝরে পড়ার সুযোগ বেড়ে যায়, বেড়ে যায় পারিবারিক অস্বচ্ছলতার কারনে শিশুবিবাহের ঝুঁকির হার।

ইউনিসেফের চিলড্রেনস ক্লাইমেট রিস্ক ইনডেক্স (শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি সূচক) অনুযায়ী, জলবায়ু ও পরিবেশগত সংকটের কারণে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের মধ্যে রয়েছে বাংলাদেশের শিশুরা
এসব নিয়মিত দুর্যোগের কারনে দেশে ‘শিখন দারিদ্র্য’ (দশ বছর বসেও সহজ কোন লেখা পড়তে না পারলে অথবা পড়ে বুঝতে না পারলে শিক্ষার্থীর সেই অবস্থাকে শিখন দারিদ্র্য বলে) দিন দিন আরও ব্যাপক হয়ে উঠছে; দেখা গেছে স্কুলগামী শিশুদের প্রতি দুইজনে একজন তার ক্লাশ অনুযায়ী যতটুকু পড়তে পারার কথা তা পারছে না, আবার প্রাথমিক শিক্ষা শেষ করার পরেও দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী মৌলিক গণনা পারে না। অন্যদিকে ও পড়ছেন। বেশি শিশুবিবাহ রয়েছে, সেসব দেশের তালিকায় সেগুলোর মধ্যে প্রথম ১০টির মধ্যে রয়েছে বাংলাদেশের নাম।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এসব প্রভাব থেকে শিশুদের সুরক্ষার জন্য স্কুল ও শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিকল্পনার ব্যাপক ঘাটতি রয়েছে এবং শিক্ষায় জলবায়ু-কেন্দ্রিক বিনিয়োগ লক্ষণীয়ভাবে কম। ইউনিসেফ, আন্তর্জাতিক জলবায়ু খাতে অর্থদানকারী প্রতিষ্ঠান ও দাতা গোষ্ঠী, বেসরকারি খাত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নীতি ও পরিকল্পনায় শিশুদের প্রয়োজনীয়তাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। এর মধ্যে রয়েছে:

• শিক্ষা খাতকে জলবায়ু সহনশীল করে তুলতে অর্থায়ন ত্বরাণ্বিত করা, যাতে জলবায়ুর অভিঘাত সামলে নিতে সক্ষম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরীক্ষিত, টেকসই ও কার্যকরী সমাধানে বিনিয়োগ করা যায়। এসব শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে সব শিশুর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক।
• জাতীয় জলবায়ু পরিকল্পনাসমূহ নিশ্চিত করা- যার মধ্যে রয়েছে ন্যাশনালী ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন ৩.০ এবং ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (জাতীয় অভিযোজন পরিকল্পনা)- শিশুকেন্দ্রিক জরুরী সামাজিক সেবাসমূহ জোরদারকরণ যেমন শিক্ষা, আরও বেশি জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেবার ও দুর্যোগ-সহনশীল হয়ে গড়ে ওঠার জন্য পদক্ষেপ গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।
• জলবায়ুকেন্দ্রিক নীতি-প্রণয়ন প্রক্রিয়ার সকল পর্যায়ে শিশু ও তরুণদের অংশীদারত্ব নিশ্চিত করা।
এ বিষয়ে রানা ফ্লাওয়ার্স বলেন, “বাংলাদেশে শিশুরা পরস্পর সম্পর্কিত দুটি সংকট- জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান শিখন দারিদ্র্য – এর সম্মুখভাগে রয়েছে। এর ফলে তাদের টিকে থাকা ও ভবিষ্যৎ দুটোই হুমকির মুখে পড়ছে। যেহেতু শিশুরা কথা বলছে এবং জলবায়ু সংকটের বিপর্যয়কর প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, সেহেতু নীতি-নির্ধারকদের অবশ্যই তাদের আহ্বানে মনোযোগ দিতে হবে এবং তাদের প্রয়োজনগুলোকে জলবায়ু সংক্রান্ত নীতি ও অর্থায়ন পরিকল্পনাসমূহের কেন্দ্রে রাখতে হবে।

(ইউনিসেফ এর দেয়া নতুন হালনাগাদ তথ্যের ভিত্তিতে পুনঃপ্রকাশিত)

Share

সর্বশেষ সংযোজন

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের...

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

আপনাই জন্য

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের...

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

ট্রেন্ডিং নাও

প্রবাসীদের এনআইডি আটকে যাচ্ছে পাসপোর্টের কারণে

পরীক্ষামূলকভাবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম...

প্রবাসীদের সমস্যা সমাধানে আসছে ‘প্রবাসবন্ধু কল সেন্টা

প্রবাসী বাংলাদেশিরা যেকোনো সমস্যায় এখন থেকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে সরাসরি ফোন করতে পারবেন। বিদেশে থাকা অবস্থায় প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ চালু...

প্রবাসী আয়ে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের আহরিত...

Related Articles

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...