শিগগিরই বাংলাদেশে আসছে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল: গর

Share

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং শিগগিরই একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করছি, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সফরের প্রথম দিনই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ ভ্রমণ এখন আগের চেয়ে নিরাপদ বলে বিবেচিত হওয়ায় ভ্রমণ সতর্কতা আপডেট করে মার্কিন প্রশাসন। বাংলাদেশকে লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ -এ নির্ধারণ করা হয়েছে, যা ইতিবাচক বার্তা বহন করে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের এক মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর মানবিক সহায়তা কার্যক্রম এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়া যেতে বঞ্চিত বাংলাদেশী শ্রমিকদের জন্য নতুন সংবাদ !

২০২৪ সালে বাংলাদেশ হতে ১৮ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে বঞ্চিত হবার পর চলতি বছরের শুরুতেই তাদের জন্য এসেছে এক সুসংবাদ। গত বছরে যাদের...

সিআইপি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাদের ভুঁইয়া

নিউইয়র্কের বিশিষ্ট হেলথ কেয়ার ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের ভূঁইয়া শিশির বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ...

ওয়াশিংটন দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৭ মার্চ রোববার ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও...

Related Articles

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...