চীনে ক্যান্টন ফেয়ার শুরু হচ্ছে ১৫ অক্টোবর

Share
Share

চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার শুরু হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে। চীনের গুয়াংজু শহরে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। বিশ্ব বাণিজ্যের মেগা এ ট্রেড শো ক্যান্টন ফেয়ার নামেই বেশি পরিচিত। ১৯৫৭ সাল থেকে বৃহৎ এ বাণিজ্যমেলাটি চীনের গুয়াংজু প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে।

আয়োজকরা জানিয়েছে, ২১৪টি দেশ ও অঞ্চলের তিন লাখেরও বেশি ক্রেতা এ মেলায় অংশ নিচ্ছে, যা আগের সেশনের চেয়ে অনেক বেশি। মেলাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম পর্বটি ১৫ থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর শেষ হবে। এই পর্বে পাওয়া যাবে হোস্টহোল্ড বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভোক্তা ইলেকট্রনিক্স-তথ্য পণ্য, ইলেকট্রনিক-বৈদ্যুতিক পণ্য, আলোর সরঞ্জাম, নতুন শক্তির সংস্থান, নতুন উপাদান রাসায়নিক পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, মেশিনিং মেশিনারি-সরঞ্জাম, পাওয়ার-বৈদ্যুতিক সরঞ্জাম, সাধারণ যন্ত্রপাতি-যান্ত্রিক যন্ত্রাংশ, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন মেশিনারি, এগ্রিকালচারাল মেশিনারি, নিউ এনার্জি ভেহিকেল এবং স্মার্ট মোবিলিটি, মোটরসাইকেল, সাইকেল, ভেহিকল খুচরা যন্ত্রাংশ, যানবাহন।

দ্বিতীয় পর্ব ২৩ থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হবে। এ পর্বে থাকবে বিল্ডিং সাজসজ্জার সামগ্রী, স্যানিটারি-বাথরুমের সরঞ্জাম, আসবাবপত্র, রান্নাঘর, টেবিলওয়্যার, দৈনন্দিন ব্যবহারের সিরামিক, গৃহস্থালির জিনিসপত্র, ঘড়ি, ঘড়ির অপটিক্যাল যন্ত্র, উপহার-প্রিমিয়াম, উৎসব পণ্য, বাড়ির সজ্জা, শিল্প সিরামিক, কাচের পণ্য, বাগান বোনা, বেত এবং লোহার পণ্য, লোহা এবং পাথরের সজ্জা এবং আউটডোর স্পা সুবিধা।

আর তৃতীয় বা এ আসরের শেষ পর্ব ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর শেষ হবে। এই পর্বে থাকছে ব্যক্তিগত যত্নের যন্ত্রপাতি, বাথরুম পণ্য, ওষুধ, স্বাস্থ্য পণ্য, চিকিৎসা ডিভাইস, পোষা পণ্য, মাতৃত্ব-শিশুর পণ্য, খেলনা, শিশুদের পোশাক, পুরুষ-মহিলাদের পোশাক, খেলাধুলার-নৈমিত্তিক পোশাক, অন্তর্বাস, পশম, চামড়া, পোশাকের আনুষঙ্গিক জিনিসপত্র, হোম টেক্সটাইল, টেক্সটাইলের কাঁচামাল-কাপড়, কার্পেট এবং ট্যাপেস্ট্রি, জুতা, অফিস সরবরাহ ব্যাগ, স্যুটকেস, খেলাধুলা, পর্যটন অবসর পণ্য, খাদ্য, গ্রামীণ পুনরুজ্জীবন ক্যাটাগরির পণ্যগুলো।

বিশ্বের প্রায় সব স্বনামধন্য কোম্পানিগুলো তাদের নতুন উদ্ভাবনী পণ্যসহ সব পণ্য মেলায় প্রদর্শন করে। নতুন উদ্যোক্তাদের পাশাপাশি পুরাতন ক্রেতাদের সঙ্গে কোম্পানি তথা বিক্রেতাদের যেন মিলনমেলায় পরিণত হয় এই বাণিজ্যমেলাটি।

চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. মিরাজ আহম্মেদ এ ক্যান্টন ফেয়ার থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের সুযোগ সম্পর্কে বলেন, বর্তমান যুগে আন্তর্জাতিক ব্যবসার জন্য যেমন নিজেকে আপডেট রাখতে হয় তেমনি পণ্যের গুণগত মান, দামের পাশাপাশি সোর্সিং, নেটওয়ার্কিংটাও অত্যন্ত জরুরি। ক্যান্টন ফেয়ার দেশীয়, বিদেশি, প্রবাসী সব ব্যাবসায়ীর জন্য এসবগুলোর মেলবন্ধনের সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের খুব কাছাকাছি হওয়ায় অল্প সময় ও খরচে আমাদের দেশীয় ব্যাবসায়ীরা নিত্য নতুন পণ্যের সম্যক ধারণাসহ নিজেদের পণ্যের রপ্তানি বাজার বৃদ্ধিরও একটি বিশাল সম্ভাবনা এ ক্যান্টন ফেয়ার।

এছাড়াও প্রফেসর ড. মিরাজ নতুন উদ্যোক্তাদের ক্যারিয়ারের জন্য এই ফেয়ার অনেক লাভজনক উল্লেখ করে আরও বলেন, নতুন উদ্যোক্তারা ক্যান্টন ফেয়ার থেকে নিত্যনতুন পণ্যের তথ্য, স্যাম্পল পণ্য নিয়ে দেশে গিয়ে প্রচারণা করতে পারে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির সঙ্গে নেটওয়ার্কিং স্থাপনের সুযোগ আছে। পাশাপাশি নতুন উদ্যোক্তারা তাদের নিত্যনতুন পণ্য ও সেবা প্রদর্শনের মাধ্যমে তাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে পারেন। এমনকি নতুন উদ্যোক্তারা বর্তমান মার্কেট ট্রেন্ড ও গ্রাহক চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। তাছাড়া পুরাতন ব্যাবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরামর্শ ও সহায়তা পাওয়ার সুযোগ হতে পারে, যা উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে সহায়তা করবে।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

আমাদের বাবারা কেমন ছিল….

আমার দেখা বাবাদের মাঝে আমার বাবা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। ছোট বেলা থেকেই আমি অত্যন্ত দুরন্ত ছিলাম কিন্তু আমার বাবাকে আমি প্রচণ্ড ভয়...

এরিজোনায় বাংলাদেশিদের সহিংসতা-বিরোধী মানববন্ধন

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে এরিজোনা প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছে। এরিজোনার ফিনিক্স শহরের উপকন্ঠে অন্যতম বাণিজ্যকেন্দ্র চ্যান্ডলার এর ডাউন টাউনে অনুষ্ঠিত এই...

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রবাসী...

Related Articles

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

দেশের পররাষ্ট্রনীতি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি: এফএসডিএস

দেশের কূটনৈতিক অবস্থান দৃঢ় করতে পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি।...

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...