বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’ মধ্যপ্রাচ্যে

Share
মধ্যপ্রাচ্যে কার্যক্রম বর্ধিত করেছে ভ্রমণবিষয়ক বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’। ছবি : সংগৃহীত
Share

মধ্যপ্রাচ্যে কার্যক্রম বর্ধিত করেছে ভ্রমণবিষয়ক বাংলাদেশি স্টার্টআপ ‘যাত্রী’। মধ্যপ্রাচ্যের গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে ‘সাফির’ নামে আত্মপ্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। এই অঞ্চলের গ্রাহকদের একটি সমন্বিত ও পরিপূর্ণ পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম শুরু করেছে ‘সাফির’।

প্ল্যাটফর্মটিতে বাড়ি থেকে গন্তব্য পর্যন্ত পরিবহন, আবাসন এবং যাত্রাপথে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত সহায়তা পাবার সুযোগ রয়েছে। এজন্য জিসিসি অঞ্চলের পরিবহন সেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করা অন্যতম প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ‘এইলাগো’-এর সাথে সম্প্রতি যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়েছে ‘যাত্রী’।

এ বিষয়ে যাত্রীর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জিয়া উদ্দিন জানান, জিসিসি’ অঞ্চলের ৬টি দেশের জন্য অভিন্ন ভিসা নীতি প্রণয়নের যে পরিকল্পনা সংশ্লিষ্টদের রয়েছে, তা যাত্রীর জন্য একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইউরোপের বিভিন্ন দেশে এ ধরণের ‘মাল্টিমোডাল’ ট্র্যাভেল প্ল্যাটফর্মের যেরকম সফল কার্যক্রম দেখা যায়, জিসিসিতে-ও রয়েছে তা বাস্তবায়নের উজ্জ্বল সম্ভাবনাময় সুযোগ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী- ২০২৩ সালে জিসিসি অঞ্চলে অভ্যন্তরীণ পর্যটন খাতের ব্যয় ছিল ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে বহির্গামী পর্যটনের ব্যয় ৭০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০৩০ সালের মধ্যে ২০০ মিলিয়ন গ্রাহককে ভ্রমণ সেবা প্রদান করার উদ্দেশ্যে এই অঞ্চলে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন ও অর্জনে এই অঞ্চলের পরিবহন অবকাঠামোকে আরও সুদৃঢ় ও সুসংগঠিত করতে গুরুতপূর্ণ ভূমিকা রাখবে ‘যাত্রী’।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

‘অস্কার অব ফুড’-এর তালিকাভুক্ত হলেন বাংলাদেশি-আমেরিকান শেফ গুলশান

জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের 'বেস্ট শেফ ইন দ্য মিড-আটলান্টিক' ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শেফ নূর-ই গুলশান রহমান। খাঁটি বাংলাদেশি খাবারের...

মিশরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নীলনদ আর পিরামিডের দেশ মিশরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন‌ করলো কায়রোস্থ বাংলাদেশ দুতাবাস।‌ বৃহস্পতিবার (২৬ মার্চ)...

Related Articles

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

দেশের পররাষ্ট্রনীতি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি: এফএসডিএস

দেশের কূটনৈতিক অবস্থান দৃঢ় করতে পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা জরুরি।...

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...