বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুট বন্ধের শঙ্কা, বিক্ষোভ

Share

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বন্ধের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। বিশেষ করে নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের লিডস-এ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

লিডস বাংলাদেশি সেন্টার বোর্ড অব ডিরেক্টর্সের উদ্যোগে বিসিএল মিলনায়তনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নর্থ ইংল্যান্ডের প্রায় ৩ লাখ প্রবাসীর দুর্ভোগের কথা চিন্তা না করেই বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশনের একটি কুচক্রী মহল ম্যানচেস্টার-সিলেট-ঢাকা ফ্লাইট বন্ধের পাঁয়তারা করছে। রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে এ ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে এ ধরনের খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। দাবি না মানলে গণস্বাক্ষর কর্মসূচি, অনলাইনে পিটিশনসহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে বাংলাদেশ বিমান বয়কটের হুমকিও দেওয়া হয়।

লিডস বাংলাদেশি সেন্টারের সভাপতি হাজি ওয়ায়েস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আলীর পরিচালনায় কমিউনিটি নেতাদের মধ্যে আরো বক্তব্য দেন আবুল আবেদিন, শাহ আবু বকর, সৈয়দ কবির আহমেদ, অধ্যাপক মুশফিকুর রহমান, সাংবাদিক এম জি কিবরিয়া ও মাহমুদ আজহার, জালাল উদ্দিন, দিলা উর রহমান মুজিব, আহমদ শাফী শামীম ইজ্জাত আলী, হাজি ময়ূর মিয়া, শরিয়ত উল্লাহ, সৈয়দ জহরুুর ইসলাম, বাবুল আহমেদ, জিল্লু মিয়া, ইয়াযর মিয়া, ফজলে রাব্বাী স্মরণ, শাহ কূহিনুর আলম খোকন, আকিকুর রহমান, নূর মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিমানের কর্মকর্তারা সিস্টেমে লস দেখাচ্ছে। বাস্তবতা হলো ম্যানচেস্টার রুটে বিমান লাভজনক। খোঁড়া অজুহাত দেখিয়ে এ রুট বন্ধ করা হলে যুক্তরাজ্য প্রবাসীরা বসে থাকবে না। এ ব্যাপারে বর্তমান সরকারকে অতিদ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে অন্তত তিন লাখ প্রবাসীর অধিকাংশই সিলেটের। ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। কোনো কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু না করতে পারলে বিকল্প হিসেবে সিলেটে অন্য ফ্লাইট চালুর দাবিও জানানো হয়।

Share

সর্বশেষ সংযোজন

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

Floods: Expatriates express worry, move to create funds

Worried about their dear ones and communities back home amid the ongoing flooding in Bangladesh, many expatriates living in different countries took to...

PS Store ‘Summer Game Fest’ Sale Discounts Sea of Thieves and Thousands More

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

ডিসি বইমেলা নিয়ে ব্যাপক প্রস্তুতি

২৬ ও ২৭ আগষ্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বইমেলা। ডিসি বইমেলা নামে পরিচিত এ মেলাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। ২৩...

Related Articles

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট...

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বর্তমান...

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে...

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...