নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার দেশের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। সাবেক এই ছাত্রনেতা প্রবাসের মাটিতে এসেও দেশের প্রতি টান এবং দেশীয় মূল্যবোধকে আঁকড়ে ধরে আজ এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আজ থেকে প্রায় ছয় বছর আগের কথা। নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে কাপড়ের ব্যবসা আর ফুড বিজনেসের সাথে যুক্ত ছিলেন তোফায়েল চৌধুরী লিটন । কিন্তু গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার তীব্র তাগিদ থেকেই জন্ম নেয় তার ব্যতিক্রমী স্বপ্ন। নিউ ইয়র্ক স্টেট সরকারের ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমিয়ে আনার বিশাল পাইলট প্রকল্পের সাথে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে যাত্রা শুরু করে ‘ড্রিম মেকানিক্যাল ইয়াং কার্স’।

শুরুর পথটা সহজ ছিল না। তবে তোফায়েলের নেতৃত্বে সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততাকে পুঁজি করে তারা ধীরে ধীরে জায়গা করে নেন মূলধারার বাজারে। আমেরিকান ও চীনা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থেকে তারা অর্জন করেছেন মর্যাদাপূর্ণ গোল্ড কন্ট্রাক্টরের স্বীকৃতি। বর্তমানে নিউ ইয়র্ক স্টেট ও এর আশপাশের এলাকায় হিটিং এবং কুলিং সিস্টেমে সরকারি ফান্ডিং ও সুবিধাগুলো অত্যন্ত সফলভাবে কাস্টমারদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী তোফায়েল চৌধুরী জানান, নিউইয়র্ক সিটির প্রজেক্ট থেকে তার প্রতিষ্ঠান ফ্রি ড্রয়ার দেওয়া হচ্ছে। এই প্রজেক্ট চালু করা হয় নিউইয়র্ক সিটিতে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে। অন্য কমিউনিটির লোকজন এই সুযোগ গ্রহণ করছে বলে জানান তিনি।

ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে এটি এখন একটি পূর্ণাঙ্গ গ্রুপ অব কোম্পানিতে রূপ নিয়েছে। হিটিং ও কুলিং ইনস্টলেশনের জন্য রয়েছে আলাদা সিস্টেমেটিক টিম—‘এইমিডা মেকানিক্যাল’। এছাড়া সম্প্রতি চালু হয়েছে ‘নর্থ আমেরিকা হিটিং অ্যান্ড কুলিং ইলেকট্রিক্যাল সাপ্লাই হাউস’, যার মাধ্যমে বাংলাদেশি ও আমেরিকান ঠিকাদারদের কাছে পাইকারি মূল্যে সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তাদের কেন্দ্রিয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। বর্তমানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫ থেকে ৪৭ জন দক্ষ কর্মী নিয়মিত কাজ করছেন।Geographic Reference

ব্যবসা সফল হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টি সবসময় প্রাধান্য দিয়েছেন তোফায়েল চৌধুরী । তিনি শুধু প্রবাসের মূলধারায় ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন, ঠিক তেমনি ঈদ, পূজা, বন্যাসহ বিভিন্ন সময়ে বাংলাদেশেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ব্যবসার লভ্যাংশ থেকে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মেলা ও সামাজিক অনুষ্ঠানে নিয়মিত স্পন্সরশিপ দিয়ে আসছে তার প্রতিষ্ঠান।

বাংলাদেশের বর্তমান সরকার দেশকে একটি গ্রিন অ্যান্ড ক্লিন পরিবেশবান্ধব রাষ্ট্রে রূপান্তর করতে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে চান এই প্রবাসী উদ্যোক্তা।

কমিউনিটির বিশিষ্টজনেরা বলছেন যুক্তরাষ্ট্রের বুকে তিল তিল করে গড়ে ওঠা এই সাফল্য শুধু তোফায়েল চৌধুরীর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো জাতির জন্য এক গর্বের অধ্যায়। সততা, কর্মনিষ্ঠা আর দেশের প্রতি ভালোবাসার এই গল্প বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা তাদের।

Share

সর্বশেষ সংযোজন

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়।...

আপনাই জন্য

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়।...

ট্রেন্ডিং নাও

ঢাকায় খ্যাতিমান লেখক সুব্রত কুমার দাসের ৬০তম জন্মদিন পালিত

ঢাকায় কানাডাপ্রবাসী খ্যাতিমান প্রাবন্ধিক,গবেষক, লেখক ও শিক্ষক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার...

১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে স্বল্পমেয়াদি সরকারি সুকুকে, আবেদন আগামীকাল

নিরাপদ ও শরিয়াহভিত্তিক সরকারি বিনিয়োগে আগ্রহী ব্যক্তিদের জন্য নতুন সুযোগ এসেছে। সরকার এই প্রথম ২৭৩ দিনমেয়াদি ‘স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (বিজিআইএস) ’...

কানাডায় ইমিগ্রেশনে যে যে ডকুমেন্ট প্রয়োজন-পর্ব ২

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটিগুলোর বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ্য ইমিগ্রান্টদের আনা হবে। ৩ বছরে ৬০ শতাংশ...

Related Articles

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে ঘিরে বিদেশি নারীদের...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য...

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...