সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বিশ্ব শিশু দিবস পালিত

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। ছবি : সংগৃহীত
Share

সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। সোমবারের (০৭ অক্টোবর) এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম। দূতাবাসের অডিটরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এ ছাড়া শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ।

সভাপতির বক্তব্যে ডিফেন্স অ্যাটাশে বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিয়েসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সবার দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুরা স্নেহ, মমতা ও মুক্ত চিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

দূতাবাসের কাউন্সিলর মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদের বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং কবিতা আবৃত্তি করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিশুদের নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। স্থানীয় প্রবাসীরা জানান, জোহানেসবার্গের...

হরমুজ প্রণালি বিষয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা...

বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ...