পর্তুগালে রাষ্ট্রদূত হওয়া ‘হচ্ছে না’ মাহফুজুল হকের?

Share

সাবেক সচিব এম মাহফুজুল হককে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু আগাম তথ্য খোলাসা করে দেওয়ায় রাষ্ট্রদূতের ‘এগ্রিমো’ (নিয়োগের প্রস্তাব) চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুনির্দিষ্টভাবে দেশের নাম উল্লেখ করার তথ্য জানতে পেরেছে পর্তুগাল। গোপনীয়তার ব্যত্যয় ঘটায় বিব্রত হয়েছে দেশটি।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাবেক সচিব মাহফুজুল হককে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত করার বিষয়ে জনপ্রশাসনের প্রজ্ঞাপন থেকে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই সংবাদটি কূটনৈতিক চ্যানেলে জানতে পেরেছে পর্তুগাল। এগ্রিমো চাওয়ার আগে সুনির্দিষ্টভাবে দেশের নাম উল্লেখ করায় দেশটি বিব্রত হয়েছে। এভাবে দেশের নাম উল্লেখ করায় পর্তুগালের প্রটোকল বা রাষ্ট্রাচার দপ্তর (পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে) লিসবনের বাংলা‌দেশ মিশনকে বিষয়‌টি অব‌হিত করেছে। সেই ঘটনা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জা‌নিয়েছে লিসবনের বাংলাদেশ মিশন‌।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এগ্রিমো আসার বা চাওয়ার আগে সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করে ওই দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সরকারি ঘোষণা প্রেরণ এবং গ্রহণ করা উভয় দেশের জন্যই অস্বস্তিকর। সাবেক সচিব মাহফুজুল হককে পর্তুগালে রাষ্ট্রদূত করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা তারা করতে পারে না। পর্তুগাল আপত্তি জানাতে পারে। কারণ, তাকে আমি না বলার আগে তুমি কীভাবে বলে দাও রাষ্ট্রদূত হবে।

এই কর্মকর্তা আরও বলেন, নিয়ম হচ্ছে আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হবে সে কোন দেশে যাবে। এই সিদ্ধান্তের সারসংক্ষেপ অনুমোদন হওয়ার পর গোপনে স্বাগতিক দেশের বাংলাদেশ মিশনের মাধ্যমে ওই দেশের সরকারকে জানানো হয়। তারা দুই থেকে তিন মাস সময় নিয়ে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে যদি হ্যাঁ বলে তখন সেটা হয় এগ্রিমো। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার হয়। পর্তুগাল সরকার যদি তাকে গ্রহণ না করে তাহলে আমাদের মানসম্মান থাকে?

সরকারের পালাবদলের পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব মাহফুজুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। গত ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। মাহফুজুল হক ২০০৮-০৯ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন।

গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক অফিস আদেশে পর্তুগালে (লিসবন) বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদকে বর্তমান দায়িত্ব ছেড়ে ‘অনতিবিলম্বে’ ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দেয়। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা রেজিনা আহমেদ আগামী ১৩ ডিসেম্বর অবসর–উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

এদিকে, যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে সাহিত্য একাডেমির কবিতার মাস উদযাপন

নিউইয়র্কের সাহিত্য একাডেমি তাদের মাসিক সাহিত্য আসরে আলোচনা,পাঠ ও আবৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কবিতার মাস এপ্রিলকে উদযাপন করেছে। ২৬ এপ্রিল শুক্রবার, উডসাইডের একটি মিলনায়তনে...

রাশিয়ায় কারখানার আগুনে এক বাংলাদেশি নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশি নিখোঁজ ও আর...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

Related Articles

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাশে অনাগ্রহ উদ্বেগজনক: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

উপমহাদেশজুড়ে হাজার কি.মি. বৃষ্টিবলয়, প্রভাব বাংলাদেশেও

মার্চ মাসে দেশে কালবৈশাখী শুরু হয়ে যায়। এবারও হয়েছে। মধ্য মার্চ থেকে...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বেশি!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...